গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে ধাক্কা, প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা গভীর রাতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফোর লাইনের পাশের একটি দোকানে ধাক্কা মারলো একটি লরি। লরির ধাক্কায় দোকানের যাবতীয় সামগ্রী নষ্ট হয়ে যায়। যদিও এই ঘটনায় কোনরকম প্রাণহানি হয়নি। বুধবার গভীর রাত আনুমানিক ১ টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে কালিরহাট মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক একটা নাগাদ একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। এরপর সোজা গিয়ে দিলীপ পাল নামের এক ব্যক্তির বাড়ি লাগোয়া দোকানে ধাক্কা মারে। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। এই ঘটনায় বিকট আওয়াজ শুনে ঘর থেকে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আঘাত পান বৃদ্ধা ইতি পাল। জানা গিয়েছে, দিলীপ পাল নামের ওই ব্যক্তির বাড়িতে কাঠের দোকান ছিল। সেখানে বিভিন্ন কাঠের খাট, আলনা, সোফা তৈরি করা হতো। বিভিন্ন বিয়ের অর্ডার ছিল বলে সেগুলি তৈরি করে রাখা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর দোকানে থাকা সমস্ত কিছুই নষ্ট হয়েছে বলেই দাবি পরিবারের। তারা জানান, প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এদিকে ঘটনার পরেই রাতেই ছুটে আসেন পুলিশ। বুধবার বিকেল পর্যন্ত গাড়ি থেকে সমস্ত পণ্য নামিয়ে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করেন পুলিশ। যদিও পরিবারের তরফে এই বিপুল পরিমাণ ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

- জীবন দায়ী ওষুধের দোকানের উদ্বোধন এই প্রথম রাজারহাট বাজারে উদ্বোধন হলো লাইসেন্স প্রাপ্ত ওষুধের দোকান কেয়ার এন্ড কিউর। বুধবার তার শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। জানা গিয়েছে, বিভিন্ন রোগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক বসবেন এখানে। খুবই স্বল্প মূল্যে এখানে পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে।1
- জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে ধাক্কা #news1
- জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকা থেকে নেশার ট্যাবলেটসহ এক যুবককে আটক করল পুলিশ। সন্দেহজনকভাবে বাইক নিয়ে অপেক্ষা করার সময় তল্লাশিতে তার ব্যাগ থেকে বিপুল ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতের বাড়ি আদরপাড়ায়। বিক্রির উদ্দেশ্যেই ট্যাবলেট আনা হয়েছিল বলে অনুমান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।1
- ধুপগুড়িতে নির্বিঘ্নে শুরু হল চতুর্থ দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ধুপগুড়ি মহকুমার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে শুরু হয় চতুর্থ দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে বুধবার উচ্চমাধ্যমিকের ভোকেশনাল সাবজেক্ট গুলোর পরীক্ষা শুরু হয়।1
- Post by Tapas Roy1
- Post by Raj roy1
- Post by ASHISH MITRA1
- ফাস্টফুডের দাপটে বিলুপ্ত খাদ্য সংস্কৃতি! সময়ের সাথে সাথে তাল মিলিয়ে মানুষ যেভাবে পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি বদলে যাচ্ছে খাওয়ার রীতিনীতি, বদলে যাচ্ছে খাওয়ার রুচি। আজ থেকে কয়েকদশক আগেকার কথা। তখন, এখনকার মতন অত্যাধুনিক যান বাহন ছিল না। দূর থেকে দূরান্ত থেকে পুণ্যার্থীরা পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মেলায় আসত। এখনো সেই কথা মনে পড়লে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রবীণরা। জানা গেছে, মন্দিরে পুজো দিয়ে, জল্পেশ মেলায় আগত পুণ্যার্থীরা দই চিড়া খেতেন। তখন জল্পেশ মেলার একটা অন্যতম জৌলুস ছিল এই দই-চিড়া। সেই সময় জল্পেশ মেলায় এসে দই চিড়া খাইনি এমন ব্যক্তির সন্ধান খুবই কম মিলত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় জল্পেশের দই চিড়ার জৌলুস এখন ভাটার টান। এর ফলে জল্পেশ মেলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন অনেকেই। ফাস্টফুড এবং বিভিন্ন রকমারি খাবারের প্রতিযোগিতায় ক্রমশ হারাতে বসেছে জল্পেশের ঐতিহাসিক খাওয়ার দই চিড়া। এখনো জল্পেশ মেলায় দই চিঁড়া পাওয়া গেলেও হিরিকটা খুবই কম। এর ফলে বংশ পরস্পরায় জল্পেশ মেলায় দই চিড়ার দোকান দিয়ে আসা বিক্রেতাদের যেমন কপাল ভাঁজ, ঠিক তেমনি মেলার ঐতিহ্য হারিয়ে যাওযায় মেলার 'ঐতিহ্য বিলুপ্তি' বলে মনে করছেন প্রবীণরা। তাদের কথায়, জল্পেশ মেলায় আসলে দই চিড়া না খেলে, মেলায় আসাই মনে হয় না। তবুও পুরানো ঐতিহ্য বজায় রেখে জল্পেশ মেলায় দই চিড়া খেতে দেখা যায় গ্রামের প্রবীনদের। তবে সেটাও হাতে গোনা যায় বলে দাবি করেছেন দই চিড়া বিক্রেতারা। বছর পঁচিশের যুবক স্বরূপ রায়ের কথায়, শুনেছি আগে দই চিড়ার দোকানে লাইন পড়ে যেত। এখন তা না হলেও এখানকার দই চিঁড়ার যে অন্যরকম স্বাদ রয়েছে তা অস্বীকার করতে পারবে না কেউ।1