Shuru
Apke Nagar Ki App…
পোড়ানো হচ্ছে বাড়ি, বন্ধ পানীয় জল—নির্বাচনের পর এলাকায় বাড়ছে উত্তেজনা। অভিযোগ, তৃণমূলের তরফে শুরু হয়েছে প্রতিহিংসামূলক আচরণ। ক্ষতিগ্রস্তদের দাবি, ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে তাঁদের। এই পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতা Adhir Ranjan Chowdhury বলেন, “ভোটের পর এভাবে সন্ত্রাস চালানো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। , তবে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
News Reporter সাংবাদিক
পোড়ানো হচ্ছে বাড়ি, বন্ধ পানীয় জল—নির্বাচনের পর এলাকায় বাড়ছে উত্তেজনা। অভিযোগ, তৃণমূলের তরফে শুরু হয়েছে প্রতিহিংসামূলক আচরণ। ক্ষতিগ্রস্তদের দাবি, ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে তাঁদের। এই পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতা Adhir Ranjan Chowdhury বলেন, “ভোটের পর এভাবে সন্ত্রাস চালানো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। , তবে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে ফের ভেঙে পড়ল একটি চাঙর, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।1
- Post by News Reporter সাংবাদিক1
- রাজনৈতিক উত্তেজনার আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপির এক কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করে প্রায় দু’ঘণ্টা ধরে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় ওই বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে দাবি। অভিযোগ, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকায়।1
- ভবানীগঞ্জ বাজারে ফের চাঙর ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা।1
- মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের এলংমারী এলাকায় নির্মীয়মান কালভার্ট থেকে পড়ে গিয়ে জখম তিনজন।স্থানীয় সূত্রে জানা গেছে নির্মীয়মান কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্ট থেকে বাইক নিয়ে বাইক আরোহী সহ মোট তিনজন নিচে পড়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করান।স্থানীয়দের অভিযোগ নির্মীয়মান কালভার্ট তবে ব্যারিকেট ও আলোর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।1
- আগামী ১৬ই মে কোচবিহার শহরের রাজপথে আয়োজিত হতে চলা মহা-মিছিল এবং রাসমেলা ময়দানের বৈদিক জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে কোমর বেঁধে নামল 'সন্তান দল'। শুক্রবার দিনহাটা মহকুমার অন্তর্গত গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের চাউলের কুটি গ্রামে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা সম্পন্ন হলো। সভার মূল লক্ষ্য: আগামী ১৬ই মে-র কর্মসূচিকে সফল করতে চাউলের কুটি গ্রাম থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থকদের কোচবিহারে নিয়ে যাওয়াই এই সভার প্রধান উদ্দেশ্য ছিল। সভায় উপস্থিত নেতৃত্বরা বৈদিক জনসভার গুরুত্ব এবং আদর্শগত লড়া1
- ডাকাতির চেষ্টাকে বানচাল করে দিল বানারহাট থানার পুলিশ, গ্রেফতার দুই অভিযুক্ত, তাদের জিজ্ঞাসাবাদ করে আরোও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মাদক কারবার ও অন্যান্য অসামাজিক কাজের সাথেও দীর্ঘদিন ধরে জড়িত হয়েছে বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে ২৮শে এপ্রিল বানারহাট থানায় হওয়া একটি কেসের ভিত্তিতে ডাকাতির জন্য জমা হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এই অভিযোগে বানারহাটের শান্তিপাড়ার নিবাসী সঞ্জয় শীল ওরফে গদো এবং সাদ্দাম আনসারি'কে সেই দিনই গ্রেফতার করা হয়। এই দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে চামুর্চী থেকে শেখর তামাং ওরফে লালা'কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটা বড় ধারালো দা ও একটা ছোট চাকু উদ্ধার হয়। তিনজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের পাশাপাশি অভিযুক্তেরা ব্রাউন সুগার ও মাদক কারবারের সাথেও যুক্ত ছিলেন। এই অভিযুক্তদের সাথে স্থানীয় ও ভিন জেলার আরোও অনেকে মাদক কারবারে জড়িত রয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা ফালাকাটা, বীরপাড়া, চামুর্চী, বান্দাপানি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম চালাত। জেরায় অভিযুক্তদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে মাদক পাচার চক্রের অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷1
- Post by News Reporter সাংবাদিক1