*২০২৬ বিধানসভা নির্বাচন: এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সংকেত* সুমন পাত্র, পশ্চিম মেদিনীপুর :- ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমাদের তরফে সংগঠিত এক্সিট পোলে এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলার মসনদ দখলের লড়াইয়ে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা বা 'ম্যাজিক ফিগার' (১৪৮) স্পর্শ করতে পারছে না। ফলে রাজ্য একটি ঝুলন্ত বিধানসভার দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি ১৪২টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে। তাদের প্রাপ্ত ভোটের হার ৪৩ শতাংশ। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস ১৩৮টি আসন (৪২% ভোট) নিয়ে কড়া টক্কর দিতে পারে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে আসনের ব্যবধান অত্যন্ত সামান্য হওয়ায় সরকার গঠন নিয়ে জল্পনা তুঙ্গে থাকবে। এই টানটান লড়াইয়ে 'কিং মেকার' হয়ে উঠতে পারে ছোট দলগুলো। কংগ্রেস ৬টি, সিপিআই(এম) ৪টি এবং আইএসএফ ২টি আসন পেতে পারে। এছাড়া এজেইউপি এবং জিজেএম একটি করে আসনে জয়ের সম্ভাবনা দেখাচ্ছে। এই ছোট দলগুলোর সমর্থন ছাড়া সরকার গড়া কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ঘোড়া কেনাবেচার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার বিষয়, আগামী ৪ মে চূড়ান্ত ফলাফল কোন দিকে মোড় নেয়।

- ১৬ এমএম কিডনির পাথর, অপারেশন ছাড়াই সমাধান! মেখলিগঞ্জে হোমিও চিকিৎসায় নজির গড়লেন বাবলু বর্মন1
- Post by শীতলখুঁচি হেডলাইন1
- দ্বিতীয় দফার ভোট মিটতেই এদিন সন্ধ্যায় বিজেপির বুথ কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেল। সন্ধ্যায় পাগলাপীর বাজারে নগড় নেপড়া বুথ কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। ছোট শালবাড়ী অঞ্চলের নগর নেপড়া ২৭২ নম্বর বুথ কমিটির সভাপতি রবিন বর্মন জানান এবারের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটের মার্জিনও অনেকটাই বেড়ে গেছে। এই ভোটের ফলাফল কার্যত বিজেপির দিকেই জনাদেশ রয়েছে বলেই তারা মনে করেন। এদিনের ওই বিজয় উল্লাসের মিছিলে রবিন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বুথের কার্যকর্তা সুজন বর্মন, সাগর বর্মন,বকুল বর্মন, প্রসেনজিৎ রায়, এবং অমল বর্মন প্রমুখ। তাদের দাবি ৪ তারিখে ভোটের ফলাফল ঘোষণা হলে, বিজেপিই রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। তাই তারা আজ আগাম বিজয় উল্লাস করেছেন। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেই তারা দেখতে চান বলেও জানিয়েছেন।1
- গতকাল পাগলাপীর বাজারে বিজেপির মিছিলের পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর নেপড়া ২৭২ নং বুথের পাগলা পীর বাজারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শান্তির বার্তা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল পাগলাপীর বাজারে বিজেপির পক্ষ থেকে বিজয়া উল্লাস ও বিজয় মিছিল করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গোটা বাজারজুড়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে প্রশমিত করতে নগর নেপড়া ২৭২ নং বুথের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে থাকার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭২ নং বুথের নেতৃত্ব হাবিবুর রহমান,বুথের পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া, বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন, বুথ চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা।1
- *ভিডিও ফুটেজ প্রকাশ করে তৃণমূলের বিতর্ক তুঙ্গে। দফায় দফায় উত্তেজনা ছড়াল।ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। Press conference by CEO West Bengal1
- মাথাভাঙ্গা কলেজে আগামী ৪ তারিখ গণনা অনুষ্ঠিত হবে।মাথাভাঙ্গা ও শীতলকুচি দুটি বিধানসভার গননা অনুষ্ঠিত হবে।গণনার দিন ভারি যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ করার কথা বলেছেন।তবে যাত্রীবাহী যানবাহন চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না বলেও জানান মাথাভাঙ্গা মহকুমা শাসক।1
- Post by শীতলখুঁচি হেডলাইন1
- চা বাগানে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ওই শ্রমিক বাগানে কাজে গিয়েছিলেন। কাজ চলাকালীন আচমকাই ‘ডিপস্টিক’-এর আঘাতে গুরুতর জখম হন তিনি। আঘাত এতটাই মারাত্মক ছিল যে, ঘটনাস্থলেই তাঁর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ শুরু হয়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর বাগানজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। এই দুর্ঘটনায় বাগানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিকদের অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়শই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের। তবে ঘটনাটি নিয়ে বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।1
- ফল ঘোষণার আগেই জয়ের উল্লাস, ফুলবাড়িতে গেরুয়া আবিরে মাতলেন বিজেপি সমর্থকরা1