Shuru
Apke Nagar Ki App…
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোট প্রচার করলেন সুপারস্টার দেব মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোট প্রচার করলেন সুপারস্টার দেব মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভায় দলের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এলেন ঘাটালের সাংসদ তথা বাংলার সুপারস্টার দেব। শুক্রবার দুপুরে হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখকে সঙ্গে নিয়ে হরিহরপাড়া কিষাণ মান্ডি থেকে হরিহরপাড়া ফুটবল মাঠ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রোড শো করেন দীপক অধিকারী (দেব)। তাকে দেখতে সাধারণ মানুষ রাস্তার দুধারে ভীড় জমিয়েছিলেন। সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ-এর মধ্যে দিয়েই এদিন দলের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার তথা সুপারস্টার দেব।
Bangla News

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- *নবদ্বীপে পুলিশের বড় সাফল্য: হেরোইন-সহ নগদ লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার এক!* গোপাল বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার নবদ্বীপে বড়সড় সাফল্য পেল পুলিশ। নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও বিপুল পরিমাণ নগদ টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বরুণ গায়েণের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরের দক্ষিণাঞ্চলের বিবেকানন্দ কলোনী এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই নন্দন রায় ওরফে মনোতোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে প্রায় ২৯ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে পুলিশ। পাশাপাশি একটি ব্যাগ থেকে মাদক ব্যবসার লেনদেনের সন্দেহে নগদ ২ লক্ষ ৮৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পাঁচ দিনের নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবারই তাকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তি কোথা থেকে হেরোইন সংগ্রহ করেছিল এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ প্রশাসনের এই তৎপরতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুরারই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রচার তুঙ্গে। বৃহস্পতিবার পাইকর অঞ্চলের দাতুরা গ্রামে জোরদার প্রচার চালান তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন মোশারফ হোসেন ও কাজল শেখ। প্রচারে মানুষের সাড়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। কাজল শেখ বলেন, “এই এলাকায় বিপুল ভোটে জয়ী হবেন ডঃ মোশারফ হোসেন। মুরারইয়ের মানুষ একজন সৎ ও যোগ্য বিধায়ক চান, আর সেই কারণেই তাঁরা আবারও মোশারফ হোসেনকেই নির্বাচিত করবেন।” তিনি বিরোধীদের কটাক্ষ করে আরও বলেন, “টাকা ছড়িয়ে রাজনীতি করা যায় না। মানুষের সমর্থন ছাড়া কোনও দল জয়লাভ করতে পারে না। মুরারই সহ গোটা বীরভূমেই তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থন রয়েছে।” জেলা জুড়ে ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী কাজল শেখ। তাঁর দাবি, বীরভূমের ১১টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।1
- বেশ কয়েক জায়গায় চড়ক পূজা হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে ; এসো ঘুরে আসি, সে রকমই এক চড়ক পূজা থেকে। বাংলা বছরের শেষে, অথবা প্রথমে, চড়ক পূজা শেষে, চড়ক গাছ ঘোরানো হয়! চড়ক গাছের সঙ্গে ঘুরতে থাকে, হুঁকে বিদ্ধ সন্ন্যাসী। দৃশ্যটি অস্বস্তিকর বলে আমি সাধারণত দেখতে যাই না! এই রীতি পালনের প্রস্তুতি চলে, অনেক আগে থেকেই। কিছু মানুষ সাময়িকভাবে সন্ন্যাসব্রত গ্রহণ করে। চলো যাই সে রকমই এক আখড়ায়। লেখনী ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- জয়ের বিষয়ে আশাবাদী নিয়ে কি জানালেন রানাঘাট দক্ষিণের চিকিৎসক সৌগত বর্মন1
- Post by Memari Update News1
- Post by Babu Bagdi1
- Post by Memari Update News1
- Post by Babu Bagdi1
- পুরোটা দেখুন বিস্তারিত জানুন সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় WhatsApp 7059664100 Media Centre 97325901041