Shuru
Apke Nagar Ki App…
দুর্গাপুর সিটি সেন্টারের সোলার এনার্জি পার্কের পাশে রাস্তা নির্মাণের ব্যবহৃত যন্ত্রাংশ চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেয়েছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। গত রবিবার রাতে ওই চুরির ঘটনাটি ঘটেছিল। পুলিশ সোলার এনার্জি পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের পরিচয় শনাক্ত করে। এরপর গত পরশু রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া সমস্ত যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম তরুণ হাজরা (৩৬), ওরফে রাজা। তার বাড়ি পাণ্ডবেশ্বরের ছোড়া গ্রামে হলেও সে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকত। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
KUKLI AKHRA Official
দুর্গাপুর সিটি সেন্টারের সোলার এনার্জি পার্কের পাশে রাস্তা নির্মাণের ব্যবহৃত যন্ত্রাংশ চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেয়েছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। গত রবিবার রাতে ওই চুরির ঘটনাটি ঘটেছিল। পুলিশ সোলার এনার্জি পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের পরিচয় শনাক্ত করে। এরপর গত পরশু রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া সমস্ত যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম তরুণ হাজরা (৩৬), ওরফে রাজা। তার বাড়ি পাণ্ডবেশ্বরের ছোড়া গ্রামে হলেও সে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকত। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পুরুলিয়ার জে কে কলেজে এবিভিপি এবং এস এফ আই-এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এই দুই ছাত্র সংগঠনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।1
- পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ ওড়িশা থেকে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মধুসূদন কুমার, যিনি পুরুলিয়া জেলার লালদিহ এলাকার বাসিন্দা। গত ২১ মে ২০২৬ তারিখে ঝাড়খণ্ডের চান্ডিল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। দীর্ঘ দিনের ধারাবাহিক অনুসন্ধান, আন্তঃরাজ্য সমন্বয় এবং নিরলস প্রচেষ্টার পর ওড়িশার ঢেঙ্কানাল জেলার কাকনাহাড় এলাকায় তাঁকে শনাক্ত করা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে নিরাপদে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সাফল্য প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে এবং বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানিয়েছে, "আপনার নিরাপত্তাই আমাদের অঙ্গীকার। পুরুলিয়া জেলা পুলিশ – সর্বদা আপনার পাশে।"1
- দীর্ঘ দুই বছর পর নিজের জন্মভূমি পুরুলিয়ায় ফিরে এলেন জেলার প্রথম কমার্শিয়াল পাইলট ভাস্কর দাস। দীর্ঘ বিরতির পর নিজের এলাকায় পা রেখে তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।1
- পুরুলিয়ার বান্দোয়ানে শুক্রবার আইসিডিএস কর্মীরা মিছিল করে সিডিপিও-র কাছে তাদের বিভিন্ন দাবিদাবা সম্বলিত একটি ডেপুটেশন জমা দিয়েছেন। আইসিডিএস কর্মীদের এই দাবিনামার মধ্যে উল্লেখযোগ্য হলো আইসিডিএস প্রকল্পের স্থায়ীকরণ এবং শূন্য পদগুলিতে দ্রুত কর্মী ও সহায়িকা নিয়োগ। পাশাপাশি, আগের সরকারের অর্ডার অনুযায়ী সান্মানিক ভাতা এক হাজার টাকা প্রদান, বর্তমান বাজার দর অনুযায়ী সবজি ও ডিমের দাম নির্ধারণ এবং মোবাইল রিচার্জের টাকা বৃদ্ধির মতো একাধিক দাবি তুলে ধরা হয়েছে।1
- বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেসুরিয়া গ্রামে ইলেকট্রিক শক খেয়ে একটি গবাদি পশুর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গবাদি পশুর মালিক এই ঘটনার জন্য সরাসরি ইলেকট্রিক ডাক্তারের গাফিলতিকেই দায়ী করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং এলাকায় বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।1
- পুরুলিয়ার জেকে কলেজে পোস্টার দ্বন্দ্ব নিয়ে এবার পাল্টা বক্তব্য পেশ করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এসএফআই (SFI) জেলা সম্পাদক সায়ন্তন ঘোষ। এই বিতর্কিত পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি জোরালো দাবি তুলেছেন যে, এই ঘটনার জন্য এবিভিপি-কে (ABVP) অবিলম্বে ক্ষমা চাইতে হবে।1
- পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়ের (জে কে কলেজ) গেটে রাজনৈতিক পোস্টার লাগানো এবং তা ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ ও বচসা সৃষ্টি হয়, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। অভিযোগ উঠেছে যে, এসএফআই কর্মীরা কলেজ গেটে আরএসএস বিরোধী পোস্টার লাগাতে গেলে এবিভিপি-র কয়েকজন সদস্য তাতে বাধা দেন এবং সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই ছাত্র সংগঠনের বিরোধিতায় অশান্তি ছড়ায়। এই ঘটনার প্রেক্ষিতে এবিভিপি ছাত্র সংগঠনের আচরণ এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে একটি সাংবাদিক সম্মেলন করেন পুরুলিয়া জেলা এসএফআই সম্পাদক সায়ন্তন ঘোষ। জে কে কলেজের এই পোস্টার বিতর্ককে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠন এবিভিপি ও এসএফআই-এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।1