logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

কৃষ্ণনগর শহর ১৩ নং ওয়ার্ড INTTUC এর দলীয় কার্যালয়ের উদ্বোধন ১৩ নং ওয়ার্ড INTTUC এর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। সাথে ছিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

4 hrs ago
user_Jayanta Biswas
Jayanta Biswas
সাংবাদিক Krishnagar - I, Nadia•
4 hrs ago

কৃষ্ণনগর শহর ১৩ নং ওয়ার্ড INTTUC এর দলীয় কার্যালয়ের উদ্বোধন ১৩ নং ওয়ার্ড INTTUC এর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। সাথে ছিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

More news from Purba Bardhaman and nearby areas
  • সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা,পূর্বস্থলী দক্ষিণে মেগা জনসভার প্রস্তুতি তুঙ্গে রাজ কুমার ঘোষ পূর্বস্থলি: সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বড় রাজনৈতিক সমাবেশকে ঘিরে জোর প্রস্তুতি। তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ-এর সমর্থনে এক নম্বর ব্লকের নিমতলা ফুটবল ময়দানে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সকাল থেকেই সভাস্থলে পৌঁছে প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন স্বপন দেবনাথ। মাঠ ঘুরে দেখেন প্যান্ডেল, মঞ্চ ও অন্যান্য পরিকাঠামোর কাজ।স্বপন দেবনাথ জানান, “প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। হেলিপ্যাডের কাজ শেষ। প্যান্ডেল তৈরির কাজও শেষ পর্যায়ে।” দুর্যোগেও সভা হবে ?আবহাওয়া নিয়ে আশঙ্কা থাকলেও সভা বাতিলের প্রশ্নই নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “নেত্রী আন্দোলন করে ক্ষমতায় এসেছেন। তিনি আসবেন বলেছেন, তাই সভা হবেই। দুর্যোগ আমাদের কাছে বড় বিষয় নয়, আবেগটাই বড়। সভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সকলেই।রাজনৈতিক মহলের নজর এখন পূর্বস্থলী দক্ষিণের এই জনসভার দিকেই।
    1
    সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা,পূর্বস্থলী দক্ষিণে মেগা জনসভার প্রস্তুতি তুঙ্গে
রাজ কুমার ঘোষ
পূর্বস্থলি:
সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বড় রাজনৈতিক সমাবেশকে ঘিরে জোর প্রস্তুতি। তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ-এর সমর্থনে এক নম্বর ব্লকের নিমতলা ফুটবল ময়দানে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সকাল থেকেই সভাস্থলে পৌঁছে প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন স্বপন দেবনাথ। মাঠ ঘুরে দেখেন প্যান্ডেল, মঞ্চ ও অন্যান্য পরিকাঠামোর কাজ।স্বপন দেবনাথ জানান, “প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। হেলিপ্যাডের কাজ শেষ। প্যান্ডেল তৈরির কাজও শেষ পর্যায়ে।” দুর্যোগেও সভা হবে ?আবহাওয়া নিয়ে আশঙ্কা থাকলেও সভা বাতিলের প্রশ্নই নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “নেত্রী আন্দোলন করে ক্ষমতায় এসেছেন। তিনি আসবেন বলেছেন, তাই সভা হবেই। দুর্যোগ আমাদের কাছে বড় বিষয় নয়, আবেগটাই বড়।
সভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সকলেই।রাজনৈতিক মহলের নজর এখন পূর্বস্থলী দক্ষিণের এই জনসভার দিকেই।
    user_Raj kumr Ghosh
    Raj kumr Ghosh
    Local News Reporter Kalna - Ii, Purba Bardhaman•
    6 hrs ago
  • সাতসকালে আগুনে পুড়ে সর্বস্ব শেষ, ৭টি ছাগলের মৃত্যু — ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। রবিবার সকালে হরিহরপাড়া থানার গজনিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একটি রান্নাঘর ও ছাগলের ঘর। ঘটনায় মৃত্যু হয় ৭টি ছাগলের এবং পুড়ে যায় একটি মোটরবাইক। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মুসাহার। ঘটনায় পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
    1
    সাতসকালে আগুনে পুড়ে সর্বস্ব শেষ, ৭টি ছাগলের মৃত্যু — ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। রবিবার সকালে হরিহরপাড়া থানার গজনিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একটি রান্নাঘর ও ছাগলের ঘর। ঘটনায় মৃত্যু হয় ৭টি ছাগলের এবং পুড়ে যায় একটি মোটরবাইক।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মুসাহার। ঘটনায় পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
    user_Krishna Kumar Das
    Krishna Kumar Das
    Newsagent নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • ভরতপুরের তালগ্রামে তৃণমূলের বাঁধভাঙা প্রচার : পুষ্প বৃষ্টি আর আশীর্বাদে সিক্ত প্রার্থী মুস্তাফিজুর রহমান। নির্বাচনী ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। গত শনিবার কান্দি এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতেই, রবিবার সকাল থেকে ভরতপুর-১ নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় ঝোড়ো প্রচারে নামলেন তিনি। এদিন মনোহরপুর, তালগ্রাম, বনমালীপুর, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, আটকুলা দেচাপড়া, স্বর্ণহাটি ও খড়িন্দা সহ একাধিক গ্রামে প্রার্থীর আগমনে এলাকা যেন এক উৎসবের আঙিনায় পরিণত হয়। ঢোলের আওয়াজ আর দলীয় কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত চারপাশ প্রমাণ করে দিচ্ছিল মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তার পারদ কতটা তুঙ্গে। গ্রামের অলিগলিতে প্রার্থীকে হাতের নাগালে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। কোথাও বয়োজ্যেষ্ঠরা দুহাত ভরে আশীর্বাদ করছেন, আবার কোথাও মহিলারা পুষ্পবৃষ্টি ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এদিন প্রার্থীর ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম, তৃণমূলের তালগ্রাম অঞ্চল সভাপতি ফুলবাবু সেখ সহ ব্লকের একঝাঁক নেতৃত্ব। জনসমর্থনের এই স্বতঃস্ফূর্ত ঢেউ দেখে রাজনৈতিক মহলের দাবি, ভরতপুরে তৃণমূলের এই জনজোয়ার বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট।
    1
    ভরতপুরের তালগ্রামে তৃণমূলের বাঁধভাঙা প্রচার : পুষ্প বৃষ্টি আর আশীর্বাদে সিক্ত প্রার্থী মুস্তাফিজুর রহমান। নির্বাচনী ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। গত শনিবার কান্দি এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতেই, রবিবার সকাল থেকে ভরতপুর-১ নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় ঝোড়ো প্রচারে নামলেন তিনি। এদিন মনোহরপুর, তালগ্রাম, বনমালীপুর, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, আটকুলা দেচাপড়া, স্বর্ণহাটি ও খড়িন্দা সহ একাধিক গ্রামে প্রার্থীর আগমনে এলাকা যেন এক উৎসবের আঙিনায় পরিণত হয়। ঢোলের আওয়াজ আর দলীয় কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত চারপাশ প্রমাণ করে দিচ্ছিল মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তার পারদ কতটা তুঙ্গে। গ্রামের অলিগলিতে প্রার্থীকে হাতের নাগালে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। কোথাও বয়োজ্যেষ্ঠরা দুহাত ভরে আশীর্বাদ করছেন, আবার কোথাও মহিলারা পুষ্পবৃষ্টি ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এদিন প্রার্থীর ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম, তৃণমূলের তালগ্রাম অঞ্চল সভাপতি ফুলবাবু সেখ সহ ব্লকের একঝাঁক নেতৃত্ব। জনসমর্থনের এই স্বতঃস্ফূর্ত ঢেউ দেখে রাজনৈতিক মহলের দাবি, ভরতপুরে তৃণমূলের এই জনজোয়ার বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • সরাসরি কদমগাছি থেকে আপনাদের আগামী পাঁচ বছর কেমন কাটবে তা নির্ভর করবে 29 তারিখে এরা দশ কাটির কোটি টাকা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করে দিতে পারে। কিন্তু দশটি হসপিটাল বানাবে না। এর কারণ কি জেনে নিন। দেগঙ্গা বিধানসভার ISF প্রার্থী মফিদুল হক সাহাজি ও পীরজাদা নওশাদ সিদ্দিকী
    1
    সরাসরি কদমগাছি থেকে আপনাদের আগামী পাঁচ বছর কেমন কাটবে তা নির্ভর করবে 29 তারিখে এরা দশ কাটির কোটি টাকা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করে দিতে পারে। কিন্তু  দশটি হসপিটাল বানাবে না। এর কারণ কি জেনে নিন। দেগঙ্গা বিধানসভার  ISF প্রার্থী মফিদুল হক সাহাজি ও পীরজাদা নওশাদ সিদ্দিকী
    user_Jio Tv News
    Jio Tv News
    Barasat - I, 24 Parganas North•
    14 hrs ago
  • হুগলি জেলা সিঙ্গুর এলাকার মধ্যে যে রাস্তা কাঁচা আছে এখনো চাষীরা বর্ষাকালে গাড়ি তুলতে পারেনা বেরাবাড়ি গ্রাম পঞ্চায়েত চক কলিকা বুড়ি তিন নম্বর বুথ রাস্তা স্যামসাং হয়ে গেছিল কিন্তু রাস্তা এখনো করা হয়নি গ্রামবাসীর দাবি আগে রাস্তা তারপর ভোট চাষীদের দাবি এটাই
    1
    হুগলি জেলা সিঙ্গুর এলাকার মধ্যে যে রাস্তা কাঁচা আছে এখনো চাষীরা বর্ষাকালে গাড়ি তুলতে পারেনা  বেরাবাড়ি গ্রাম পঞ্চায়েত চক কলিকা বুড়ি তিন নম্বর বুথ রাস্তা স্যামসাং হয়ে গেছিল কিন্তু রাস্তা এখনো করা হয়নি গ্রামবাসীর দাবি আগে রাস্তা তারপর ভোট চাষীদের দাবি এটাই
    user_CRIME PRESS BENGAL TV
    CRIME PRESS BENGAL TV
    Newsagent সিঙ্গুর, হুগলি, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • আগুনে পুড়লো বাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনিপুর পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে হঠাৎ করে দাউ দাউ করে রান্নাঘরে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায় একটি রান্নাঘর ও ছাগলের ঘর। মৃত্যু হয় ৭টি ছাগলের, পুড়ে ছাই হয়ে যায় একটি মোটর বাইক। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মুসাহার। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটরস্থলে পৌঁছায় হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে সমবেদনা জানান।
    2
    আগুনে পুড়লো বাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ।
ঘটনাটি ঘটেছে  রবিবার সকালে মুর্শিদাবাদের  হরিহরপাড়া থানার গজনিপুর পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে হঠাৎ করে দাউ দাউ করে রান্নাঘরে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায় একটি রান্নাঘর ও ছাগলের ঘর। মৃত্যু হয় ৭টি ছাগলের, পুড়ে ছাই হয়ে যায় একটি মোটর বাইক। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মুসাহার। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটরস্থলে পৌঁছায় হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। ক্ষতিগ্রস্ত  পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে সমবেদনা জানান।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • জনজোয়ার আর উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন : ভরতপুরের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। ​আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, আর এরই মাঝে উৎসবের আমেজ ও কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে কান্দি এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)। শনিবার সকালে সালার কিষান মান্ডি থেকে শুরু হওয়া এক বিশাল মোটরসাইকেল মিছিলের অগ্রভাগে হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে মুস্তাফিজুর রহমান জানান, এটি সত্যিই এক অনন্য অনুভূতি। আগে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূল স্তরে কাজ করেছি, আর দল আজ সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে প্রার্থী করেছে। তবে আমি আজও একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই নিজেকে মনে করি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই নেতা আরও বলেন যে, আগামী ২৩শে এপ্রিলের ভোটে ভরতপুরে ঘাসফুল শিবিরের জয়জয়কার হবে এবং ৪ঠা মে ফলাফল ঘোষণার পর মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা আরও বহুগুণ বেড়ে যাবে। বিপুল জনসমর্থন আর অগণিত দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এদিনের এই কর্মসূচিটি কার্যত এক বিশাল রাজনৈতিক উৎসবে পরিণত হয়।
    1
    জনজোয়ার আর উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন : ভরতপুরের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। ​আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, আর এরই মাঝে উৎসবের আমেজ ও কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে কান্দি এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)। শনিবার সকালে সালার কিষান মান্ডি থেকে শুরু হওয়া এক বিশাল মোটরসাইকেল মিছিলের অগ্রভাগে হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে মুস্তাফিজুর রহমান জানান, এটি সত্যিই এক অনন্য অনুভূতি। আগে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূল স্তরে কাজ করেছি, আর দল আজ সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে প্রার্থী করেছে। তবে আমি আজও একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই নিজেকে মনে করি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই নেতা আরও বলেন যে, আগামী ২৩শে এপ্রিলের ভোটে ভরতপুরে ঘাসফুল শিবিরের জয়জয়কার হবে এবং ৪ঠা মে ফলাফল ঘোষণার পর মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা আরও বহুগুণ বেড়ে যাবে। বিপুল জনসমর্থন আর অগণিত দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এদিনের এই কর্মসূচিটি কার্যত এক বিশাল রাজনৈতিক উৎসবে পরিণত হয়।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • Post by CRIME PRESS BENGAL TV
    1
    Post by CRIME PRESS BENGAL TV
    user_CRIME PRESS BENGAL TV
    CRIME PRESS BENGAL TV
    Newsagent সিঙ্গুর, হুগলি, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ডাঃ সজল বিশ্বাসের সমর্থনে এক বিশাল রেলি প্রার্থীকে সঙ্গে করে সারা গোবরডাঙ্গা পরিক্রমা করে।বাম প্রার্থীর পরিচিতিকে কেন্দ্র করে বাম কর্মী ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
    1
    গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা 
গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ডাঃ সজল বিশ্বাসের সমর্থনে এক বিশাল রেলি প্রার্থীকে সঙ্গে করে সারা গোবরডাঙ্গা পরিক্রমা করে।বাম প্রার্থীর পরিচিতিকে কেন্দ্র করে বাম কর্মী ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
    user_Ashok Paul
    Ashok Paul
    Teacher হাবরা 1, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.