logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ভরতপুরের তালগ্রামে তৃণমূলের বাঁধভাঙা প্রচার : পুষ্প বৃষ্টি আর আশীর্বাদে সিক্ত প্রার্থী মুস্তাফিজুর রহমান। নির্বাচনী ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। গত শনিবার কান্দি এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতেই, রবিবার সকাল থেকে ভরতপুর-১ নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় ঝোড়ো প্রচারে নামলেন তিনি। এদিন মনোহরপুর, তালগ্রাম, বনমালীপুর, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, আটকুলা দেচাপড়া, স্বর্ণহাটি ও খড়িন্দা সহ একাধিক গ্রামে প্রার্থীর আগমনে এলাকা যেন এক উৎসবের আঙিনায় পরিণত হয়। ঢোলের আওয়াজ আর দলীয় কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত চারপাশ প্রমাণ করে দিচ্ছিল মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তার পারদ কতটা তুঙ্গে। গ্রামের অলিগলিতে প্রার্থীকে হাতের নাগালে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। কোথাও বয়োজ্যেষ্ঠরা দুহাত ভরে আশীর্বাদ করছেন, আবার কোথাও মহিলারা পুষ্পবৃষ্টি ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এদিন প্রার্থীর ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম, তৃণমূলের তালগ্রাম অঞ্চল সভাপতি ফুলবাবু সেখ সহ ব্লকের একঝাঁক নেতৃত্ব। জনসমর্থনের এই স্বতঃস্ফূর্ত ঢেউ দেখে রাজনৈতিক মহলের দাবি, ভরতপুরে তৃণমূলের এই জনজোয়ার বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট।

2 hrs ago
user_রাঢ় বাংলা
রাঢ় বাংলা
Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

ভরতপুরের তালগ্রামে তৃণমূলের বাঁধভাঙা প্রচার : পুষ্প বৃষ্টি আর আশীর্বাদে সিক্ত প্রার্থী মুস্তাফিজুর রহমান। নির্বাচনী ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। গত শনিবার কান্দি এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতেই, রবিবার সকাল থেকে ভরতপুর-১ নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় ঝোড়ো প্রচারে নামলেন তিনি। এদিন মনোহরপুর, তালগ্রাম, বনমালীপুর, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, আটকুলা দেচাপড়া, স্বর্ণহাটি ও খড়িন্দা সহ একাধিক গ্রামে প্রার্থীর আগমনে এলাকা যেন এক উৎসবের আঙিনায় পরিণত হয়। ঢোলের আওয়াজ আর দলীয় কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত চারপাশ প্রমাণ করে দিচ্ছিল মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তার পারদ কতটা তুঙ্গে। গ্রামের অলিগলিতে প্রার্থীকে হাতের নাগালে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। কোথাও বয়োজ্যেষ্ঠরা দুহাত ভরে আশীর্বাদ করছেন, আবার কোথাও মহিলারা পুষ্পবৃষ্টি ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এদিন প্রার্থীর ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম, তৃণমূলের তালগ্রাম অঞ্চল সভাপতি ফুলবাবু সেখ সহ ব্লকের একঝাঁক নেতৃত্ব। জনসমর্থনের এই স্বতঃস্ফূর্ত ঢেউ দেখে রাজনৈতিক মহলের দাবি, ভরতপুরে তৃণমূলের এই জনজোয়ার বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মুরুটিয়ার রাণীনগর বিএসএফ ক্যাম্পে শনিবার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক জওয়ান। কর্তব্যরত অবস্থায়ই এই ঘটনা ঘটায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে (৩৪), বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন এবং সেদিন ক্যাম্পে সেন্ট্রি ডিউটিতে নিযুক্ত ছিলেন। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ সহকর্মী ও স্থানীয়রা।
    1
    মুরুটিয়ার রাণীনগর বিএসএফ ক্যাম্পে শনিবার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক জওয়ান। কর্তব্যরত অবস্থায়ই এই ঘটনা ঘটায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সূত্রের খবর, মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে (৩৪), বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন এবং সেদিন ক্যাম্পে সেন্ট্রি ডিউটিতে নিযুক্ত ছিলেন।
ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ সহকর্মী ও স্থানীয়রা।
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • #@
    1
    #@
    user_MD SAHEL Sk
    MD SAHEL Sk
    লালগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • ১৩ নং ওয়ার্ড INTTUC এর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। সাথে ছিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    1
    ১৩ নং ওয়ার্ড INTTUC এর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। সাথে ছিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    সাংবাদিক Krishnagar - I, Nadia•
    5 hrs ago
  • “দ্রব্যমূল্য থেকে দুর্নীতি—অভিযোগের ঝুলি নিয়ে ভোটমুখী প্রচারে বিজেপি” বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সেই আবহেই রবিবার সকালে নবদ্বীপে জোরকদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। সাময়িক প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। এদিন সকাল ৮টার পর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আগমেশ্বরী পাড়া বাজার থেকে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে একাধিক এলাকা ঘুরে বড় বাজার, রাজার বাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন বিজেপি প্রার্থী। বাজারের ভিড়কে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর এই কৌশলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রচারের ফাঁকেই শ্রুতি শেখর গোস্বামী বলেন, রবিবার দিনটি সাধারণ মানুষের ছুটির দিন হওয়ায় জনসংযোগের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি বাজারে মানুষের ভিড় থাকায় সরাসরি তাদের সমস্যার কথা শোনার সুযোগও তৈরি হয়। তিনি দাবি করেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই প্রধান। বিজেপি প্রার্থী আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে। এছাড়াও নবদ্বীপে কসাইখানার বিরোধিতায় আন্দোলন সহ একাধিক প্রতিবাদ কর্মসূচিতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এসব আন্দোলনের মাধ্যমে নবদ্বীপের ঐতিহ্য ও গরিমা রক্ষা করা সম্ভব হয়েছে এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন বিজেপির দিকেই ঝুঁকছে। সব মিলিয়ে রবিবার সকাল থেকেই প্রচারে সরগরম হয়ে ওঠে নবদ্বীপ শহর। যদিও তৃণমূলের পক্ষ থেকে বড় কোনও প্রচার কর্মসূচি এখনও শুরু হয়নি, তবে এলাকায় এলাকায় কর্মীসভা ও ছোট পরিসরে জনসংযোগ চালিয়ে যাচ্ছে শাসকদল।
    1
    “দ্রব্যমূল্য থেকে দুর্নীতি—অভিযোগের ঝুলি নিয়ে ভোটমুখী প্রচারে বিজেপি”
বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সেই আবহেই রবিবার সকালে নবদ্বীপে জোরকদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। সাময়িক প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।
এদিন সকাল ৮টার পর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আগমেশ্বরী পাড়া বাজার থেকে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে একাধিক এলাকা ঘুরে বড় বাজার, রাজার বাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন বিজেপি প্রার্থী। বাজারের ভিড়কে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর এই কৌশলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রচারের ফাঁকেই শ্রুতি শেখর গোস্বামী বলেন, রবিবার দিনটি সাধারণ মানুষের ছুটির দিন হওয়ায় জনসংযোগের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি বাজারে মানুষের ভিড় থাকায় সরাসরি তাদের সমস্যার কথা শোনার সুযোগও তৈরি হয়।
তিনি দাবি করেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই প্রধান। বিজেপি প্রার্থী আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে।
এছাড়াও নবদ্বীপে কসাইখানার বিরোধিতায় আন্দোলন সহ একাধিক প্রতিবাদ কর্মসূচিতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এসব আন্দোলনের মাধ্যমে নবদ্বীপের ঐতিহ্য ও গরিমা রক্ষা করা সম্ভব হয়েছে এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন বিজেপির দিকেই ঝুঁকছে।
সব মিলিয়ে রবিবার সকাল থেকেই প্রচারে সরগরম হয়ে ওঠে নবদ্বীপ শহর। যদিও তৃণমূলের পক্ষ থেকে বড় কোনও প্রচার কর্মসূচি এখনও শুরু হয়নি, তবে এলাকায় এলাকায় কর্মীসভা ও ছোট পরিসরে জনসংযোগ চালিয়ে যাচ্ছে শাসকদল।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করিমপুরের কাঁঠালিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঠালিয়া মাঠের একটি কলাবাগানে তাজা কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। তারা ওই জায়গাটা ঘিরে রাখে। সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসে বোমা গুলি নিস্ক্রিয় করবে।
    1
    বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করিমপুরের কাঁঠালিয়া এলাকায়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঠালিয়া মাঠের একটি কলাবাগানে তাজা কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। তারা ওই জায়গাটা ঘিরে রাখে। সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসে বোমা গুলি নিস্ক্রিয় করবে।
    user_Santu Saha
    Santu Saha
    সাংবাদিক Chapra, Nadia•
    10 hrs ago
  • প্রতি বাদি কন্ঠস্বর সোমনাথ হাজরা🙏🙏🙏😈😈😈😈 জয় শ্রী রাম🙏🙏
    1
    প্রতি বাদি কন্ঠস্বর সোমনাথ হাজরা🙏🙏🙏😈😈😈😈 জয় শ্রী রাম🙏🙏
    user_বীরভূম বিজেপি জয় শ্রীরাম🙏🙏
    বীরভূম বিজেপি জয় শ্রীরাম🙏🙏
    Farmer নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • জলঙ্গীর বিধানসভার রাজাপুর অঞ্চলের সীমান্তবর্তী চরে এবার যেন ভোটের হাওয়া বইতে শুরু করেছে! বিজেপি প্রার্থী নবকুমার সরকার রবিবার দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে চষে বেড়ালেন একের পর এক গ্রাম—চর নবীপুর, রাজানগর, পশ্চিম কলোনি, বারোবিঘা, মুন্সিপাড়া, ভাটুপাড়া থেকে চর রাজাপুর—সবখানেই ছিল জনসংযোগের জোরদার কর্মসূচি। 🚶‍♂️ সাতটি বুথ জুড়ে পায়ে হেঁটে প্রচার, আর সঙ্গে উৎসাহী কর্মী-সমর্থকদের ঢল—রাজাপুরে যেন তৈরি হয়েছে নির্বাচনী উন্মাদনা! 🌾 সীমান্তবর্তী চরের মানুষ সরাসরি তুলে ধরলেন তাঁদের দুঃখ-দুর্দশা—ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের সংকট, কৃষকদের সমস্যা আর সীমান্তের চাষীদের বেঁচে থাকার লড়াই। স্থানীয়দের অভিযোগ, এতদিনেও মেলেনি কাঙ্ক্ষিত উন্নয়ন। 🗣️ সব অভিযোগ মন দিয়ে শুনে বিজেপি প্রার্থী নবকুমার সরকার প্রতিশ্রুতি দিলেন—জয়ী হলে চরের মানুষের উন্নয়নই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। 💪 অন্যদিকে, কর্মী-সমর্থকদের আত্মবিশ্বাস তুঙ্গে! তাঁদের দাবি, এবারের নির্বাচনে জলঙ্গীতে জোর টক্কর দেবে বিজেপি, আর নবকুমার সরকারের জয় শুধু সময়ের অপেক্ষা। ⚡ এখন দেখার—সীমান্তের এই চরের হাওয়া শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়!
    1
    জলঙ্গীর বিধানসভার রাজাপুর অঞ্চলের সীমান্তবর্তী চরে এবার যেন ভোটের হাওয়া বইতে শুরু করেছে! বিজেপি প্রার্থী নবকুমার সরকার রবিবার দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে চষে বেড়ালেন একের পর এক গ্রাম—চর নবীপুর, রাজানগর, পশ্চিম কলোনি, বারোবিঘা, মুন্সিপাড়া, ভাটুপাড়া থেকে চর রাজাপুর—সবখানেই ছিল জনসংযোগের জোরদার কর্মসূচি।
🚶‍♂️ সাতটি বুথ জুড়ে পায়ে হেঁটে প্রচার, আর সঙ্গে উৎসাহী কর্মী-সমর্থকদের ঢল—রাজাপুরে যেন তৈরি হয়েছে নির্বাচনী উন্মাদনা!
🌾 সীমান্তবর্তী চরের মানুষ সরাসরি তুলে ধরলেন তাঁদের দুঃখ-দুর্দশা—ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের সংকট, কৃষকদের সমস্যা আর সীমান্তের চাষীদের বেঁচে থাকার লড়াই। স্থানীয়দের অভিযোগ, এতদিনেও মেলেনি কাঙ্ক্ষিত উন্নয়ন।
🗣️ সব অভিযোগ মন দিয়ে শুনে বিজেপি প্রার্থী নবকুমার সরকার প্রতিশ্রুতি দিলেন—জয়ী হলে চরের মানুষের উন্নয়নই হবে তাঁর প্রথম অগ্রাধিকার।
💪 অন্যদিকে, কর্মী-সমর্থকদের আত্মবিশ্বাস তুঙ্গে! তাঁদের দাবি, এবারের নির্বাচনে জলঙ্গীতে জোর টক্কর দেবে বিজেপি, আর নবকুমার সরকারের জয় শুধু সময়ের অপেক্ষা।
⚡ এখন দেখার—সীমান্তের এই চরের হাওয়া শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়!
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • দীর্ঘ অপেক্ষার গতকাল কৃষ্ণনগর উঃ বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রের প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। এরপর গভীর রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখান একাংশের বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে।
    1
    দীর্ঘ অপেক্ষার গতকাল কৃষ্ণনগর উঃ বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রের প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। এরপর গভীর রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখান একাংশের বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে।
    user_Santu Saha
    Santu Saha
    সাংবাদিক Chapra, Nadia•
    11 hrs ago
  • HOTEL GREEN PALACE NABAHAT MORE .. LODGING AND FOODING AC..NON.ROOM AVAILABLE... CONFARANCE HALL FREE PARKING FREE WI.FI
    1
    HOTEL GREEN PALACE 
NABAHAT MORE ..
LODGING AND FOODING 
AC..NON.ROOM AVAILABLE... CONFARANCE HALL
FREE PARKING 
FREE WI.FI
    user_Bimal Hembram
    Bimal Hembram
    Resort hotel Galsi - I, Purba Bardhaman•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.