logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মুরুটিয়ার বিএসএফ ক্যাম্পে মর্মান্তিক ঘটনা, জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া মুরুটিয়ার রাণীনগর বিএসএফ ক্যাম্পে শনিবার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক জওয়ান। কর্তব্যরত অবস্থায়ই এই ঘটনা ঘটায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে (৩৪), বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন এবং সেদিন ক্যাম্পে সেন্ট্রি ডিউটিতে নিযুক্ত ছিলেন। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ সহকর্মী ও স্থানীয়রা।

3 hrs ago
user_রাসেল শাহ
রাসেল শাহ
জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
3 hrs ago

মুরুটিয়ার বিএসএফ ক্যাম্পে মর্মান্তিক ঘটনা, জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া মুরুটিয়ার রাণীনগর বিএসএফ ক্যাম্পে শনিবার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক জওয়ান। কর্তব্যরত অবস্থায়ই এই ঘটনা ঘটায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে (৩৪), বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন এবং সেদিন ক্যাম্পে সেন্ট্রি ডিউটিতে নিযুক্ত ছিলেন। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ সহকর্মী ও স্থানীয়রা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • বিরোধীশূন্য টার্গেটের লক্ষ্যে তৃণমূল! আর সেই লক্ষ্য ভেদ করতে চমক দিল শাসক শিবির। রীতিমতো ঝটিকা সফরে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানগোলা বিধানসভা কেন্দ্র ও পরবর্তীতে বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন বহরমপুর বিধানসভা কেন্দ্রে হাজির হন টলিউড সুপার স্টার দেব। সাংসদ দেব এদিন রীতিমতো রাজনীতির আঙিনা ছাড়িয়ে আট সকল বয়সের মানুষের মন জয় করে নেন।
    2
    বিরোধীশূন্য টার্গেটের লক্ষ্যে তৃণমূল! আর সেই লক্ষ্য ভেদ করতে  চমক দিল শাসক শিবির। রীতিমতো ঝটিকা সফরে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানগোলা বিধানসভা কেন্দ্র ও পরবর্তীতে বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন বহরমপুর বিধানসভা কেন্দ্রে হাজির হন টলিউড সুপার স্টার দেব। সাংসদ দেব এদিন রীতিমতো রাজনীতির আঙিনা ছাড়িয়ে আট  সকল বয়সের মানুষের মন জয় করে নেন।
    user_Lalgola news
    Lalgola news
    Newsagent লালগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 day ago
  • ভরতপুরের তালগ্রামে তৃণমূলের বাঁধভাঙা প্রচার : পুষ্প বৃষ্টি আর আশীর্বাদে সিক্ত প্রার্থী মুস্তাফিজুর রহমান। নির্বাচনী ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। গত শনিবার কান্দি এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতেই, রবিবার সকাল থেকে ভরতপুর-১ নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় ঝোড়ো প্রচারে নামলেন তিনি। এদিন মনোহরপুর, তালগ্রাম, বনমালীপুর, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, আটকুলা দেচাপড়া, স্বর্ণহাটি ও খড়িন্দা সহ একাধিক গ্রামে প্রার্থীর আগমনে এলাকা যেন এক উৎসবের আঙিনায় পরিণত হয়। ঢোলের আওয়াজ আর দলীয় কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত চারপাশ প্রমাণ করে দিচ্ছিল মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তার পারদ কতটা তুঙ্গে। গ্রামের অলিগলিতে প্রার্থীকে হাতের নাগালে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। কোথাও বয়োজ্যেষ্ঠরা দুহাত ভরে আশীর্বাদ করছেন, আবার কোথাও মহিলারা পুষ্পবৃষ্টি ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এদিন প্রার্থীর ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম, তৃণমূলের তালগ্রাম অঞ্চল সভাপতি ফুলবাবু সেখ সহ ব্লকের একঝাঁক নেতৃত্ব। জনসমর্থনের এই স্বতঃস্ফূর্ত ঢেউ দেখে রাজনৈতিক মহলের দাবি, ভরতপুরে তৃণমূলের এই জনজোয়ার বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট।
    1
    ভরতপুরের তালগ্রামে তৃণমূলের বাঁধভাঙা প্রচার : পুষ্প বৃষ্টি আর আশীর্বাদে সিক্ত প্রার্থী মুস্তাফিজুর রহমান। নির্বাচনী ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। গত শনিবার কান্দি এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতেই, রবিবার সকাল থেকে ভরতপুর-১ নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় ঝোড়ো প্রচারে নামলেন তিনি। এদিন মনোহরপুর, তালগ্রাম, বনমালীপুর, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, আটকুলা দেচাপড়া, স্বর্ণহাটি ও খড়িন্দা সহ একাধিক গ্রামে প্রার্থীর আগমনে এলাকা যেন এক উৎসবের আঙিনায় পরিণত হয়। ঢোলের আওয়াজ আর দলীয় কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত চারপাশ প্রমাণ করে দিচ্ছিল মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তার পারদ কতটা তুঙ্গে। গ্রামের অলিগলিতে প্রার্থীকে হাতের নাগালে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। কোথাও বয়োজ্যেষ্ঠরা দুহাত ভরে আশীর্বাদ করছেন, আবার কোথাও মহিলারা পুষ্পবৃষ্টি ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এদিন প্রার্থীর ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম, তৃণমূলের তালগ্রাম অঞ্চল সভাপতি ফুলবাবু সেখ সহ ব্লকের একঝাঁক নেতৃত্ব। জনসমর্থনের এই স্বতঃস্ফূর্ত ঢেউ দেখে রাজনৈতিক মহলের দাবি, ভরতপুরে তৃণমূলের এই জনজোয়ার বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করিমপুরের কাঁঠালিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঠালিয়া মাঠের একটি কলাবাগানে তাজা কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। তারা ওই জায়গাটা ঘিরে রাখে। সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসে বোমা গুলি নিস্ক্রিয় করবে।
    1
    বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করিমপুরের কাঁঠালিয়া এলাকায়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঠালিয়া মাঠের একটি কলাবাগানে তাজা কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। তারা ওই জায়গাটা ঘিরে রাখে। সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসে বোমা গুলি নিস্ক্রিয় করবে।
    user_Santu Saha
    Santu Saha
    সাংবাদিক Chapra, Nadia•
    10 hrs ago
  • ১৩ নং ওয়ার্ড INTTUC এর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। সাথে ছিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    1
    ১৩ নং ওয়ার্ড INTTUC এর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। সাথে ছিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    সাংবাদিক Krishnagar - I, Nadia•
    4 hrs ago
  • “দ্রব্যমূল্য থেকে দুর্নীতি—অভিযোগের ঝুলি নিয়ে ভোটমুখী প্রচারে বিজেপি” বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সেই আবহেই রবিবার সকালে নবদ্বীপে জোরকদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। সাময়িক প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। এদিন সকাল ৮টার পর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আগমেশ্বরী পাড়া বাজার থেকে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে একাধিক এলাকা ঘুরে বড় বাজার, রাজার বাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন বিজেপি প্রার্থী। বাজারের ভিড়কে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর এই কৌশলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রচারের ফাঁকেই শ্রুতি শেখর গোস্বামী বলেন, রবিবার দিনটি সাধারণ মানুষের ছুটির দিন হওয়ায় জনসংযোগের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি বাজারে মানুষের ভিড় থাকায় সরাসরি তাদের সমস্যার কথা শোনার সুযোগও তৈরি হয়। তিনি দাবি করেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই প্রধান। বিজেপি প্রার্থী আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে। এছাড়াও নবদ্বীপে কসাইখানার বিরোধিতায় আন্দোলন সহ একাধিক প্রতিবাদ কর্মসূচিতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এসব আন্দোলনের মাধ্যমে নবদ্বীপের ঐতিহ্য ও গরিমা রক্ষা করা সম্ভব হয়েছে এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন বিজেপির দিকেই ঝুঁকছে। সব মিলিয়ে রবিবার সকাল থেকেই প্রচারে সরগরম হয়ে ওঠে নবদ্বীপ শহর। যদিও তৃণমূলের পক্ষ থেকে বড় কোনও প্রচার কর্মসূচি এখনও শুরু হয়নি, তবে এলাকায় এলাকায় কর্মীসভা ও ছোট পরিসরে জনসংযোগ চালিয়ে যাচ্ছে শাসকদল।
    1
    “দ্রব্যমূল্য থেকে দুর্নীতি—অভিযোগের ঝুলি নিয়ে ভোটমুখী প্রচারে বিজেপি”
বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সেই আবহেই রবিবার সকালে নবদ্বীপে জোরকদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। সাময়িক প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।
এদিন সকাল ৮টার পর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আগমেশ্বরী পাড়া বাজার থেকে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে একাধিক এলাকা ঘুরে বড় বাজার, রাজার বাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন বিজেপি প্রার্থী। বাজারের ভিড়কে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর এই কৌশলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রচারের ফাঁকেই শ্রুতি শেখর গোস্বামী বলেন, রবিবার দিনটি সাধারণ মানুষের ছুটির দিন হওয়ায় জনসংযোগের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি বাজারে মানুষের ভিড় থাকায় সরাসরি তাদের সমস্যার কথা শোনার সুযোগও তৈরি হয়।
তিনি দাবি করেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই প্রধান। বিজেপি প্রার্থী আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে।
এছাড়াও নবদ্বীপে কসাইখানার বিরোধিতায় আন্দোলন সহ একাধিক প্রতিবাদ কর্মসূচিতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এসব আন্দোলনের মাধ্যমে নবদ্বীপের ঐতিহ্য ও গরিমা রক্ষা করা সম্ভব হয়েছে এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন বিজেপির দিকেই ঝুঁকছে।
সব মিলিয়ে রবিবার সকাল থেকেই প্রচারে সরগরম হয়ে ওঠে নবদ্বীপ শহর। যদিও তৃণমূলের পক্ষ থেকে বড় কোনও প্রচার কর্মসূচি এখনও শুরু হয়নি, তবে এলাকায় এলাকায় কর্মীসভা ও ছোট পরিসরে জনসংযোগ চালিয়ে যাচ্ছে শাসকদল।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • 🙏🙏🙏🙏জয় শ্রী রাম🙏🙏🙏🙏
    1
    🙏🙏🙏🙏জয় শ্রী রাম🙏🙏🙏🙏
    user_বীরভূম বিজেপি জয় শ্রীরাম🙏🙏
    বীরভূম বিজেপি জয় শ্রীরাম🙏🙏
    Farmer নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • সাগরপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন জলঙ্গীর সিপিআইএম প্রার্থী ইয়ানুস সরকার। সিপিআইএম কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন। রবিবার সকাল থেকেই চার বারের প্রাক্তন সিপিআইএম বিধায়ক ইউনুস সরকার গ্রামীণ এলাকায় জনসংযোগ শুরু করেছেন। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সিপিআইএম কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে। রবিবার সকাল থেকে সাগরপাড়া অঞ্চলের সাগরপাড়া,চকচৈতন, খাসমহল,শালবাগান,সিংপাড়া, উদয়নগর কলোনি, নীলাম্বরপাড়া,আজমপুর,পুলপাড়া,নবীনগ্রাম সহ অন্যান্য এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে ভোট চাইছেন। পাড়ায় পাড়ায় ঘুরে পথ চলতি মানুষ,দোকানদার, মাঠেঘাটে থাকা মানুষের সঙ্গে করমর্দন করে‌ নিজের জন্য সমর্থন চাইছেন। পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বেকারদের কর্মসংস্থান,রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইছেন। বিপুল সাড়াও পাচ্ছেন সিপিআইএম প্রার্থী ইয়ানুস সরকার। সেইজন্য সিপিআইএম কর্মী সমর্থকদের জোরালো দাবি,এবার জলঙ্গীতে জিতবেন ইয়ানুস সরকারই।
    1
    সাগরপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন জলঙ্গীর সিপিআইএম প্রার্থী ইয়ানুস সরকার। সিপিআইএম কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন। রবিবার সকাল থেকেই চার বারের প্রাক্তন সিপিআইএম বিধায়ক ইউনুস সরকার গ্রামীণ এলাকায় জনসংযোগ শুরু করেছেন। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সিপিআইএম কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে। রবিবার সকাল থেকে সাগরপাড়া অঞ্চলের সাগরপাড়া,চকচৈতন, খাসমহল,শালবাগান,সিংপাড়া, উদয়নগর কলোনি, নীলাম্বরপাড়া,আজমপুর,পুলপাড়া,নবীনগ্রাম সহ অন্যান্য এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে ভোট চাইছেন। পাড়ায় পাড়ায় ঘুরে পথ চলতি মানুষ,দোকানদার, মাঠেঘাটে থাকা মানুষের সঙ্গে করমর্দন করে‌ নিজের জন্য সমর্থন চাইছেন। পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বেকারদের কর্মসংস্থান,রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইছেন। বিপুল সাড়াও পাচ্ছেন সিপিআইএম প্রার্থী ইয়ানুস সরকার। সেইজন্য সিপিআইএম কর্মী সমর্থকদের জোরালো দাবি,এবার জলঙ্গীতে জিতবেন ইয়ানুস সরকারই।
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • দীর্ঘ অপেক্ষার গতকাল কৃষ্ণনগর উঃ বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রের প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। এরপর গভীর রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখান একাংশের বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে।
    1
    দীর্ঘ অপেক্ষার গতকাল কৃষ্ণনগর উঃ বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রের প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। এরপর গভীর রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখান একাংশের বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে।
    user_Santu Saha
    Santu Saha
    সাংবাদিক Chapra, Nadia•
    10 hrs ago
  • জনজোয়ার আর উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন : ভরতপুরের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। ​আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, আর এরই মাঝে উৎসবের আমেজ ও কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে কান্দি এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)। শনিবার সকালে সালার কিষান মান্ডি থেকে শুরু হওয়া এক বিশাল মোটরসাইকেল মিছিলের অগ্রভাগে হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে মুস্তাফিজুর রহমান জানান, এটি সত্যিই এক অনন্য অনুভূতি। আগে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূল স্তরে কাজ করেছি, আর দল আজ সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে প্রার্থী করেছে। তবে আমি আজও একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই নিজেকে মনে করি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই নেতা আরও বলেন যে, আগামী ২৩শে এপ্রিলের ভোটে ভরতপুরে ঘাসফুল শিবিরের জয়জয়কার হবে এবং ৪ঠা মে ফলাফল ঘোষণার পর মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা আরও বহুগুণ বেড়ে যাবে। বিপুল জনসমর্থন আর অগণিত দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এদিনের এই কর্মসূচিটি কার্যত এক বিশাল রাজনৈতিক উৎসবে পরিণত হয়।
    1
    জনজোয়ার আর উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন : ভরতপুরের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। ​আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, আর এরই মাঝে উৎসবের আমেজ ও কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে কান্দি এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)। শনিবার সকালে সালার কিষান মান্ডি থেকে শুরু হওয়া এক বিশাল মোটরসাইকেল মিছিলের অগ্রভাগে হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে মুস্তাফিজুর রহমান জানান, এটি সত্যিই এক অনন্য অনুভূতি। আগে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূল স্তরে কাজ করেছি, আর দল আজ সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে প্রার্থী করেছে। তবে আমি আজও একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই নিজেকে মনে করি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই নেতা আরও বলেন যে, আগামী ২৩শে এপ্রিলের ভোটে ভরতপুরে ঘাসফুল শিবিরের জয়জয়কার হবে এবং ৪ঠা মে ফলাফল ঘোষণার পর মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা আরও বহুগুণ বেড়ে যাবে। বিপুল জনসমর্থন আর অগণিত দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এদিনের এই কর্মসূচিটি কার্যত এক বিশাল রাজনৈতিক উৎসবে পরিণত হয়।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.