নির্বাচনের মুখে বড়সড় নগদ উদ্ধার, নথি না থাকায় ফাঁসিদেওয়ায় প্রায় ১৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত নির্বাচনের প্রাক্কাল বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত। ফাঁসিদেওয়ার মুরালীগঞ্জ চেকপোস্টের নাকা তল্লাশিতে শিলিগুড়ি থেকে বিহারগামী এক চারচাকা আটক করতেই উদ্ধার হয় ১৮লক্ষ ৯৮হাজার ৭০০ টাকা। এদিন এসএসটি,পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নাকা তল্লাশিতে এই বাজেয়াপ্ত করে। শুক্রবার রাতে নাকা তল্লাশি এই বিপুল টাকা উদ্ধার হয়। ফাঁসিদেওয়ার মুরালিগঞ্জ এলাকায় এসএসটি নাকা পয়েন্টে শিলিগুড়ির দিক থেকে আসা চারচাকার গাড়িকে তল্লাশিতে এই সাফল্য অর্জন করে। জানা যায় বিহারের উদ্দেশ্যে এই বিপুল টাকা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তবে নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। করে আটকদের বেলবন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার প্রমান না দিতে পারলে তা বাজেয়াপ্ত হবে বলে জানা গিয়েছে।
নির্বাচনের মুখে বড়সড় নগদ উদ্ধার, নথি না থাকায় ফাঁসিদেওয়ায় প্রায় ১৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত নির্বাচনের প্রাক্কাল বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত। ফাঁসিদেওয়ার মুরালীগঞ্জ চেকপোস্টের নাকা তল্লাশিতে শিলিগুড়ি থেকে বিহারগামী এক চারচাকা আটক করতেই উদ্ধার হয় ১৮লক্ষ ৯৮হাজার ৭০০ টাকা। এদিন এসএসটি,পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নাকা তল্লাশিতে এই বাজেয়াপ্ত করে। শুক্রবার রাতে নাকা তল্লাশি এই বিপুল টাকা উদ্ধার হয়। ফাঁসিদেওয়ার মুরালিগঞ্জ এলাকায় এসএসটি নাকা পয়েন্টে শিলিগুড়ির দিক থেকে আসা চারচাকার গাড়িকে তল্লাশিতে এই সাফল্য অর্জন করে। জানা যায় বিহারের উদ্দেশ্যে এই বিপুল টাকা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তবে নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। করে আটকদের বেলবন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার প্রমান না দিতে পারলে তা বাজেয়াপ্ত হবে বলে জানা গিয়েছে।
- স্ট্রং রুম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়1
- Post by Panitanki Times1
- Post by User10241
- অসুস্থ পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন সমাজসেবী ডঃ নবীউল আলম , ঘর তৈরির করে দেওয়ার আশ্বাস ময়নাগুড়ি: অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। গত সোমবার গলার সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলাকান্ত বাবুকে দ্রুত জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করান আরেক পদ্মশ্রী করিমুল হক। দুইদিন চিকিৎসার পর বুধবার চিকিৎসকদের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এই খবর শুনে বৃহস্পতিবার মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে পৌঁছান সমাজসেবী নবীউল আলম। এদিন তিনি চিকিৎসার খরচে সহায়তা করার পাশাপাশি ফলমূল, চালসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। শুধু তাই নয়, মঙ্গলাকান্ত বাবুর বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগও নেন তিনি। উল্লেখ্য, বর্তমানে যে ঘরে মঙ্গলাকান্ত রায় থাকছেন সেটি অত্যন্ত জরাজীর্ণ এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই তার নিরাপদ বাসস্থানের জন্য দ্রুত ঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই ঘর নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন সমাজসেবী নবীউল আলম।1
- Post by UNNEWS1
- ভোট গণনার আগেই ইসলামপুরে বোমা উদ্ধার, চাঞ্চল্য দাড়িভিট এলাকায়! আগামী ৪ তারিখে ভোট গণনাকে ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তার আগেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত দাড়িভিট এলাকার একটি চা বাগানে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই চা বাগানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় তাঁদের নজরে আসে একটি সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে ব্যাগটি নিয়ে সন্দেহ হওয়ায় সেটি খুলে দেখেন শ্রমিকরা। আর তারপরই চোখ কপালে ওঠে সকলের। ব্যাগের ভিতরে দেখা যায় একাধিক বোমা সদৃশ বস্তু পড়ে রয়েছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। সাধারণ মানুষের যাতায়াতেও সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। কোথা থেকে এই বোমা আনা হল, কে বা কারা সেখানে মজুত করে রেখেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট গণনার আগে এই ধরনের বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।1
- বাংলাদেশ থেকে শিলিগুড়ি, শতবর্ষের ঐতিহ্যে গন্ধেশ্বরী পুজো #khabarsiliguri1
- প্রধান শিক্ষক দেরিতে আসায় বিপত্তি, ক্ষোভ অভিভাবকদের ময়নাগুড়ি, ৩০ এপ্রিল : রুটিন অনুযায়ী পরীক্ষা ছিল স্কুলে। সময় মতো ছাত্র ছাত্রীরা স্কুলে হাজির হলেও দেখা নেই প্রধান শিক্ষকের। প্রায় পৌনে ১ টা নাগাদ স্কুলে হাজির হলে ক্ষোভের মুখে পড়েন প্রধান শিক্ষক। যার জেরে বন্ধ রাখতে হলে বৃহস্পতিবারের পরীক্ষা। এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পুঁটিমারী জেএম বিএফপি স্কুলে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হওয়ার রুটিন দেওয়া হয়েছিল। রীতিমতো স্কুলের পড়ুয়ার স্কুলে হাজির থাকলেও প্রশ্নপত্র নিয়ে হাজির হননি প্রধান শিক্ষক। স্কুলে শিক্ষিকারা উপস্থিত হলেও প্রধান শিক্ষক প্রশ্নপত্র নিয়ে সময় মতো উপস্থিত হননি। যার ফলে বৃহস্পতিবারের স্কুলের পরীক্ষা বাতিল করা হয় । রীতিমত প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতেথাকেন অভিভাবকরা। প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতো স্কুল চালান বলে অভিযোগ করেন অভিভাবকরা। জানা গিয়েছে, পরীক্ষার রুটিন দেওয়া ছিল মে মাসের ২ তারিখ থেকে শুরু হবে। কিন্তু হঠাৎ বুধবার স্কুলের শিক্ষক রুটিন পরিবর্তন করেন। তিনি রুটিন পরিবর্তন করে বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে বলে নির্দেশ দেন বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই প্রধান শিক্ষক নিয়মিত এই স্কুলে আসেননা এবং স্কুলে আসলেও দশ মিনিটের বেশি স্কুলের ভিতরে থাকেন না। এর আগেও অভিভাবকরা একাধিকবার প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন এবং তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি।1
- Post by Ramganj news2