Shuru
Apke Nagar Ki App…
মুষলধারে বৃষ্টির পর শুক্রবারও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা হলদিবাড়িতে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে শুক্রবারও আবহাওয়ায় থাকবে বর্ষার প্রভাব। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মালদহে শুক্রবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে।
Tapas Roy
মুষলধারে বৃষ্টির পর শুক্রবারও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা হলদিবাড়িতে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে শুক্রবারও আবহাওয়ায় থাকবে বর্ষার প্রভাব। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মালদহে শুক্রবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মুষলধারে বৃষ্টির পর শুক্রবারও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা হলদিবাড়িতে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে শুক্রবারও আবহাওয়ায় থাকবে বর্ষার প্রভাব। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মালদহে শুক্রবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে।1
- শিক্ষাঙ্গনে হামলার প্রতিবাদে হলদিবাড়িতে AIDSO-র আন্দোলন হলদিবাড়ি: কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ে AIDSO-র ছাত্রছাত্রী ও কর্মীদের উপর ABVP-র হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জেলাজুড়ে। ওই ঘটনার প্রতিবাদে আজ হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সামনে AIDSO-র পক্ষ থেকে এক প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ AIDSO সম্পাদক অভিজিৎ রায়, অনামিতা রায়, মসজিদুল সরকার, ফারুক সরকার, নুরজাহান খাতুন সহ অন্যান্য ছাত্রছাত্রীরা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষাঙ্গনে এ ধরনের হিংসাত্মক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে মজিদুল সরকার বলেন, “কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ে যেভাবে AIDSO-র ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলায় আমাদের ৮ জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে ৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শিক্ষাঙ্গনে এই ধরনের হামলা ও তাণ্ডব বন্ধ না হলে আগামী দিনে AIDSO আরও বৃহত্তর ও তীব্র আন্দোলন গড়ে তুলবে।” উল্লেখ্য, ঘটনার জেরে ছাত্রমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।1
- স্বচ্ছ ভারত অভিযান কিষাণ মোর্চার ময়নাগুড়ি, ১৭ সেপ্টেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। এই অভিযান আগামী একমাস ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির ময়নাগুড়ি উত্তর মন্ডলের কিষান মোর্চার পক্ষ থেকে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করলেন। এদিন ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুরা ভান্ডার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মসূচি করা হয়। এদিন স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন অংশে থাকা আবর্জনা, জঙ্গল সাফাই করেন কিষান মোর্চার সদস্যরা। এই কর্মসূচিতে এ দিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।1
- জন্মদিন উপলক্ষে পঞ্চায়েত অফিস চত্বর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। সন্ধ্যার পর আলোয় সেজে ওঠে পঞ্চায়েত অফিস প্রাঙ্গণ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোয় সাজল গাদং-১ গ্রাম পঞ্চায়েত অফিস বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ধূপগুড়ি মহকুমার গাদং-১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসকে আলোয় সাজানো হয়। এদিন সন্ধ্যায় পঞ্চায়েত অফিস চত্বরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাদং-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা বিশ্বাস, উপপ্রধান ধজেন্দ্রনাথ সরকার, বিভিন্ন পাটের পঞ্চায়েত সদস্য ও সদস্যাগণ এবং গ্রাম পঞ্চায়েতে কর্মরত আধিকারিক ও স্থানীয় জনসাধারণ । প্রদীপ প্রজ্বালনের পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। জন্মদিন উপলক্ষে পঞ্চায়েত অফিস চত্বর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। সন্ধ্যার পর আলোয় সেজে ওঠে পঞ্চায়েত অফিস প্রাঙ্গণ।1
- গাদং ১নং গ্রাম পঞ্চায়েত অফিসে জাঁকজমক ভাবে পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন।1
- ধুপগুড়িতে ১০ বছর পূর্ণ করল এভারগ্রিন ডান্স একাডেমি, হতে চলেছে জমজমাট অনুষ্ঠান..! ধুপগুড়িতে ১০ বছর পূর্ণ করল এভারগ্রিন ডান্স একাডেমি ধুপগুড়িতে নৃত্যচর্চার ক্ষেত্রে এক দশক পূর্ণ করল এভারগ্রিন ডান্স একাডেমি। দীর্ঘ ১০ বছরের পথচলায় এই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের একাধিক ছাত্রছাত্রী বিভিন্ন নৃত্যভিত্তিক রিয়েলিটি শোতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তাদের সাফল্যে খুশি একাডেমির প্রশিক্ষক থেকে শুরু করে অভিভাবকরাও। ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর ধুপগুড়ির কালাচাঁদ দরবেশ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে একাডেমির ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করবে। পাশাপাশি বহিরাগত বিশিষ্ট শিল্পীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এভারগ্রিন ডান্স একাডেমির প্রধান প্রশিক্ষক সমীরণ প্রধান জানান, দীর্ঘ ১০ বছর ধরে ধুপগুড়ির পাশাপাশি আশপাশের এলাকার ছাত্রছাত্রীদের নৃত্য প্রশিক্ষণ দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। এই পথচলায় বহু ছাত্রছাত্রী বিভিন্ন মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছে। ১০ বছর পূর্তির আনন্দকে স্মরণীয় করে রাখতেই এবারের বার্ষিক অনুষ্ঠানকে বিশেষভাবে সাজানো হয়েছে। সমীরণ প্রধান আরও জানান, আগামী দিনে আরও বেশি ছাত্রছাত্রীকে নৃত্যচর্চার সঙ্গে যুক্ত করা এবং তাঁদের প্রতিভা তুলে ধরার জন্য কাজ করে যাবে এভারগ্রিন ডান্স একাডেমি।1
- আড়াই লক্ষ বাংলাদেশি টাকা সহ এক যুবককে গ্রেফতার করলো বিএসএফ মেখলিগঞ্জ শহর থেকে আড়াই লক্ষ বাংলাদেশি টাকা সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ। ধৃতের নাম পরিতোষ বর্মন (৩০)। তাঁর বাড়ি বাগডোকরা ফুলকাডাবড়ি পঞ্চায়েতের ৯৩ ফুলকাডাবড়ি গ্রামে। সূত্রের খবর, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মেখলিগঞ্জ শহরে অভিযান চালায় জলপাইগুড়ি সেক্টরের ১৭৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। অভিযানে বাংলাদেশি মুদ্রা সহ পরিতোষকে আটক করা হয়। সূত্রের দাবি, উদ্ধার হওয়া মুদ্রাগুলি সীমান্তের চোরাচালানের কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। যুবকের কাছ থেকে বাংলাদেশি টাকা ছাড়াও একটি বাইক, মোবাইল ফোন এবং পাঁচ হাজার ভারতীয় টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার বাজেয়াপ্ত সামগ্রী সহ ধৃতকে মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করে বিএসএফ।1
- *প্রেস’ লেখা গাড়ি করে মাদক পাচারের অভিযোগে যুবককে ঘিরে তুলকালাম নদীয়ার নবদ্বীপে* গভীর রাতে মাদক পাচার ও বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় নবদ্বীপ প্রাচীন মায়াপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক ও তার পরিবার এলাকায় নিষিদ্ধ মাদক (বিশেষত হেরোইন ও ব্রাউন সুগার) সরবরাহের সাথে যুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে যুবকটিকে সন্দেহজনক অবস্থায় আটক করার সময় সে নিজের পকেট থেকে মাদকের প্যাকেট ফেলে দেওয়ার চেষ্টা করে। তাকে ঘিরে ধরে জেরা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, যুবকটি স্থানীয়দের ভয় দেখাতে বাইরের লোকজনকে ফোনে নির্দেশ দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। উত্তেজিত জনতার একাংশ তাকে মারধরের চেষ্টা করলে কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন এবং তাকে আটকে রাখেন। উত্তেজনার পারদ আরও বাড়ে যখন ঘটনাস্থলে একটি সন্দেহজনক চারচাকা গাড়ি দেখতে পান বাসিন্দারা। লাল রঙের ওই মারুতি গাড়ির উইন্ডস্ক্রিনে সেঁটে রাখা ছিল ‘প্রেস’ (PRESS) লেখা স্টিকার। ভুয়ো প্রেস স্টিকার ব্যবহার করে মাদক ও বেআইনি সামগ্রী পাচার চালানো হচ্ছিল কি না, তা নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গাড়ির কাগজপত্র ও সত্যতা যাচাইয়ের দাবি তোলেন তাঁরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যুবকের মা ও পরিবারের সদস্যরা। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে; কারবারের সত্যতা থাকলে প্রমাণ দেখাতে হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক কারবারের বহু তথ্যপ্রমাণ ও অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে। অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।*প্রেস’ লেখা গাড়ি করে মাদক পাচারের অভিযোগে যুবককে ঘিরে তুলকালাম নদীয়ার নবদ্বীপে* গভীর রাতে মাদক পাচার ও বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় নবদ্বীপ প্রাচীন মায়াপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক ও তার পরিবার এলাকায় নিষিদ্ধ মাদক (বিশেষত হেরোইন ও ব্রাউন সুগার) সরবরাহের সাথে যুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে যুবকটিকে সন্দেহজনক অবস্থায় আটক করার সময় সে নিজের পকেট থেকে মাদকের প্যাকেট ফেলে দেওয়ার চেষ্টা করে। তাকে ঘিরে ধরে জেরা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, যুবকটি স্থানীয়দের ভয় দেখাতে বাইরের লোকজনকে ফোনে নির্দেশ দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। উত্তেজিত জনতার একাংশ তাকে মারধরের চেষ্টা করলে কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন এবং তাকে আটকে রাখেন। উত্তেজনার পারদ আরও বাড়ে যখন ঘটনাস্থলে একটি সন্দেহজনক চারচাকা গাড়ি দেখতে পান বাসিন্দারা। লাল রঙের ওই মারুতি গাড়ির উইন্ডস্ক্রিনে সেঁটে রাখা ছিল ‘প্রেস’ (PRESS) লেখা স্টিকার। ভুয়ো প্রেস স্টিকার ব্যবহার করে মাদক ও বেআইনি সামগ্রী পাচার চালানো হচ্ছিল কি না, তা নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গাড়ির কাগজপত্র ও সত্যতা যাচাইয়ের দাবি তোলেন তাঁরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যুবকের মা ও পরিবারের সদস্যরা। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে; কারবারের সত্যতা থাকলে প্রমাণ দেখাতে হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক কারবারের বহু তথ্যপ্রমাণ ও অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে। অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।1