Shuru
Apke Nagar Ki App…
যাই বলো না কেন— তেল আর মাখন মারা ব্যাপারে কিন্তু Kunal Ghosh থেকে অনেকেরই শেখার আছে! তেল আর মাখন কীভাবে দিতে হয়, কাকে কখন কী বলতে হয়— সেটা উনি বেশ ভালোই জানেন। 🙂
MR KOUSHIK DEBNATH
যাই বলো না কেন— তেল আর মাখন মারা ব্যাপারে কিন্তু Kunal Ghosh থেকে অনেকেরই শেখার আছে! তেল আর মাখন কীভাবে দিতে হয়, কাকে কখন কী বলতে হয়— সেটা উনি বেশ ভালোই জানেন। 🙂
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শিয়ালদহ–বনগাঁ শাখার গোবরডাঙ্গা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল বাজারে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকাজুড়ে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাজারের একাধিক দোকান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোবরডাঙ্গা স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই বাজারের একটি দোকান থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। বাজার এলাকায় দাহ্য সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের লেলিহান শিখা এবং ঘন ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ততক্ষণে বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগতে পারে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকল এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বহু দোকানদারের জীবিকার প্রধান অবলম্বন ছিল এই দোকানগুলি। আগুনে সমস্ত মালপত্র পুড়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি এবং বৈদ্যুতিক লাইনের অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে বারবার। পুরো ঘটনাকে কেন্দ্র করে গোবরডাঙ্গা স্টেশন চত্বরে এখনও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। #LocalNews1
- Post by MR KOUSHIK DEBNATH1
- আবারো বাদুড়িয়ায় SIR এ মৃ*ত্যু এক গৃহবধুর, চন্ডিপুরের এক গৃহবধুর SIR এ নাম বিচারাধীন ,দুই ছেলের নাম তালিকা থেকে ডিলিট, আত*ঙ্কে আ*ত্ম*হ*ত্যা করলেন রিনা রানী কুন্ডু (৫০) নামে চন্ডিপুরের এক গৃহবধূ1
- ইন্দরে এক হিন্দু মেয়ে অসুস্থ হয়ে পড়ে তাদের কাছে চিকিৎসার টাকা না থাকায় রমজান মাসেই তার মা একটি মসজিদ এর সামনে গিয়ে দাঁড়ায় এবং ওনার কথা শুনে সমস্ত মুসলিমরা অর্থ সংগ্রহ করে তার মায়ের হাতে তুলে দেয়#News1
- চায়না এবার ইরানের সাথে যুদ্ধ ঘোষণা করলেন আমেরিকার ও ইসরাইলের বিরুদ্ধে1
- গাবতলা থেকে হরিকাঠী পশ্চিমপাড়া ফুটবল খেলার রাস্তা। এখানে দু চারটে বাড়ি আছে কিন্তু বর্ষাকালে রাস্তার এই হাল। আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে অপর মহল যায় রাস্তার আর কিছু সমাধান করতে পারে কি1
- ইফতার মজলিস ২৩ শে ফাল্গুন1
- উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা এবং আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে এলাকাবাসীর মধ্যে বৃষ্টির পূর্বাভাস নিয়ে বাড়ছে জল্পনা। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারই প্রভাব পড়তে পারে হাবড়া ও সংলগ্ন এলাকাগুলিতেও। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে কোথাও কোথাও বজ্রসহ হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে গরমের দাপট বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ কিছুটা অস্বস্তিতে ছিলেন। সেই পরিস্থিতিতে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে হঠাৎ বৃষ্টির কারণে দৈনন্দিন কাজকর্ম এবং বাজারহাটে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে কৃষকদের একাংশের মতে, এই সময়ের হালকা বৃষ্টি জমির জন্য উপকারী হতে পারে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে কিছু ক্ষেত্রে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন তারা। সব মিলিয়ে মঙ্গলবার হাবড়া বিধানসভা কেন্দ্রের আকাশে মেঘের ঘনঘটা ও বৃষ্টির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। এখন নজর আকাশের দিকেই—কখন নামে কাঙ্ক্ষিত সেই বৃষ্টি।1