Shuru
Apke Nagar Ki App…
মিনাখায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বিরুদ্ধে। *মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের, আতঙ্কে আইএসএফ কর্মী* জানা যায় ওই আইএসএফ কর্মী সাইফুদ্দিন মোল্লা, বামন পুকুর বাজার থেকে বাড়ি ফিরছিল তখন তৃণমূল নেতা কুতুব আলী মোল্লা আহাদ আলী সহ কুড়ি থেকে ৩০ জন তাকে বাইকে ধাওয়া করে। তারপর তাকে রাস্তার মধ্যে মারধর করার চেষ্টা করে।কোনরকমে ওই আইএসএফ কর্মী নিজেকে বাঁচিয়ে বামুন পুকুর আইএসএফের অঞ্চল সভাপতির বাড়িতে আশ্রয় নেয় তারপর মিনাখা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি শুধুমাত্র আইএসএফ করার অপরাধে এই ধরনের অত্যাচার দিনের পর দিন করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হোক।
News Reporter সাংবাদিক
মিনাখায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বিরুদ্ধে। *মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের, আতঙ্কে আইএসএফ কর্মী* জানা যায় ওই আইএসএফ কর্মী সাইফুদ্দিন মোল্লা, বামন পুকুর বাজার থেকে বাড়ি ফিরছিল তখন তৃণমূল নেতা কুতুব আলী মোল্লা আহাদ আলী সহ কুড়ি থেকে ৩০ জন তাকে বাইকে ধাওয়া করে। তারপর তাকে রাস্তার মধ্যে মারধর করার চেষ্টা করে।কোনরকমে ওই আইএসএফ কর্মী নিজেকে বাঁচিয়ে বামুন পুকুর আইএসএফের অঞ্চল সভাপতির বাড়িতে আশ্রয় নেয় তারপর মিনাখা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি শুধুমাত্র আইএসএফ করার অপরাধে এই ধরনের অত্যাচার দিনের পর দিন করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হোক।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- 📍মাথাভাঙায় ফের মৃ#ত্যু #ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ছেলের নাম আতঙ্কে মৃ#ত্যু বাবার1
- গ্যাস সিলিন্ডার নিতে লাইনে ঘন্টার পর ঘন্টা, কোচবিহারে ক্ষোভে ফুঁসছে মানুষ1
- রাজনীতির ময়দানে অনন্য নজির! শুক্রবার প্রচারের উত্তাপে যখন চারদিক গরম, ঠিক তখনই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের রাস্তায় ধরা পড়ল এক অন্য ছবি— মুখোমুখি তৃণমূল প্রার্থী পার্থ প্রতীম রায়, সিপিএম নেতা অনন্ত রায় ও সিপিএম প্রার্থী প্রণয় কার্জি। 👉 মতাদর্শ আলাদা, পথ আলাদা— তবুও থামেনি সৌজন্য! হাসিমুখে কুশল বিনিময়, খোঁজখবর—আর তার মাঝেই মানবিকতার এক সুন্দর মুহূর্ত সবচেয়ে আবেগঘন দৃশ্য— সিপিএম নেতা অনন্ত রায় যিনি সম্পর্কে মামা, সেই ‘মামা’র কাছ থেকেই আশীর্বাদ নিলেন পার্থ প্রতীম রায়! রাজনীতির কড়া লড়াইয়ের মাঝেও এই দৃশ্য যেন মনে করিয়ে দিল— 👉 সম্পর্কের বন্ধন আর সংস্কারের মূল্য কখনও ম্লান হয় না। **ভোট আসবে, যাবে… কিন্তু এই মানবিক ছবি রয়ে যাবে মানুষের মনে!**1
- কোচবিহারে রান্নার গ্যাসের সমস্যাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠল। গ্যাস না পাওয়া ও সরবরাহে অনিয়মের অভিযোগ তুলে সাধারণ মানুষ গ্যাস অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গ্রাহকদের অভিযোগ—গ্যাস বুকিং করার পরও সময়মতো সিলিন্ডার মিলছে না। অনেক ক্ষেত্রে ডেলিভারি দেখানো হলেও বাস্তবে গ্রাহকের বাড়িতে গ্যাস পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মানুষ গ্যাস অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। অভিযোগ উঠেছে, গ্যাসের কালোবাজারি এবং সরবরাহ ব্যবস্থার গাফিলতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা রয়েছে।1
- **নিজের হাতেই দেওয়াল লিখন করলেন কংগ্রেস প্রার্থী খোকন মিয়া** কোচবিহার: সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদানকারী প্রার্থী খোকন মিয়া নিজেই দেওয়াল লিখনে অংশ নিলেন। কোচবিহার ৪ নম্বর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে এদিন তিনি এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি করেন। দেওয়াল লিখন শেষে তিনি নিজের বক্তব্যে নির্বাচনী প্রচার ও আগামী পরিকল্পনা নিয়ে কী জানালেন, তা শুনে নেওয়া যাক বিস্তারিত।1
- বৃহস্পতিবার প্রার্থীপদ জমা দেওয়ার পর পরই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস পাড়ায় পাড়ায় মিটিং করতেন বেরিয়ে পড়েছে। Sir এ মানুষ মারার অভিযোগে অভিযুক্ত, ভোটাধিকার কেড়ে নেবার ষড়যন্ত্রকারী বিজেপিকে হারাতে খুলি বৈঠক করছেন তৃণমূল মনোনীত প্রার্থী হরিহর দাস। তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করে প্রতিটি এলাকায় এলাকায় মানুষের সমর্থন ও আশীর্বাদ পাচ্ছেন বলেও জানালেন তিনি।1
- SIR-এ নাম ডিলিট! তৃণমূল ক্যাম্পে ট্রাইব্যুনালে আবেদন বিজেপি মণ্ডল সভাপতির জামাইয়ের1
- Post by News Reporter সাংবাদিক1
- শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো মোফাক্কেরুল ইসলাম-কে, যিনি কলকাতা হাইকোর্ট-এর আইনজীবী হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে থাকা এক সহযোগীকেও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মালদা জেলার সাম্প্রতিক অশান্তি ও প্রশাসনিক আধিকারিকদের ঘেরাও করার ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। অভিযোগ, ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন সরকারি আধিকারিককে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার পর থেকেই মোফাক্কেরুল ইসলাম পলাতক ছিলেন। শুক্রবার সকালে তিনি বিমানে করে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হয়। সেই সময়ই বাগডোগরা বিমানবন্দরে নজরদারি চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, তিনি শুধু আইনজীবীই নন, অতীতে রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন। ফলে এই গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।1