Shuru
Apke Nagar Ki App…
চাংড়াবান্ধায় বড় ধাক্কা বিজেপিতে! একসাথে ৫টি পরিবার যোগ দিল তৃণমূলে—এলাকায় বাড়ছে ঘাসফুলের শক্তি চাংড়াবান্ধা অঞ্চলে রাজনৈতিক পালাবদলের ছবি স্পষ্ট হল আজ। এলাকার ৭১ নং বুথ ও ৫৭ নং বুথ থেকে মোট পাঁচটি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন তারা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান সহ স্থানীয় নেতৃত্বের মধ্যে জসির উদ্দিন, মহঃ ধিরেন রায়, বিপ্লব রায় পাখাধরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃত্বের পক্ষ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এবং আগামিদিনে উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
Tapas Roy

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী হিতেন বর্মনের সমর্থনে জোরকদমে চলছে প্রচার অভিযান। বিভিন্ন গ্রাম ও এলাকায় কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন এবং দলের নীতি ও কর্মসূচি তুলে ধরছেন। সাধারণ মানুষের কাছ থেকে মিলছে ভালো সাড়া বলে দাবি দলের নেতৃত্বের। আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে।1
- যাত্রাপথে বিরতি হলদিবাড়ি-বালুরঘাট এক্সপ্রেসের। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri1
- Post by Utpal Roy MNG1
- নারী নির্যাতন।প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ। ভোটের মুখে চাঞ্চল্য রাজগঞ্জে।1
- আলিপুরদুয়ার জেলায় রেল কোয়ার্টার এলাকায় শূকর পালন ঘিরে তীব্র বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বড়সড় চক্রের অভিযোগ তুলেছেন স্বপন আচার্য ভাদুড়ী। তাঁর দাবি, পরিকল্পিতভাবে রেল কোয়ার্টারের ভিতরে শূকর পালন করা হচ্ছে এবং এর সঙ্গে একটি সুসংগঠিত চক্র জড়িত থাকতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোয়ার্টার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর পরিবেশে শূকর পালন করা হচ্ছে। এর ফলে এলাকায় দূষণ বাড়ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ এবং বাড়ছে বিভিন্ন রোগের আশঙ্কা। বিশেষ করে শিশু ও প্রবীণদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সরব হয়েছেন স্বপন আচার্য ভাদুড়ী। তিনি অভিযোগ করে বলেন, “এটি শুধুমাত্র অবৈধ পশুপালনের বিষয় নয়, এর পিছনে একটি বড় চক্র কাজ করছে। প্রশাসনের নিরবতা এই সন্দেহ আরও জোরদার করছে।” তিনি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অন্যদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের কার্যকলাপ চালানো হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট মহলের কিছু প্রতিনিধি। তাঁদের দাবি, বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই ইস্যুটি তুলে ধরা হচ্ছে। এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জনবসতির মধ্যে এভাবে শূকর পালন করলে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। সঠিক নিয়ম ও স্বাস্থ্যবিধি না মানা হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয় এবং স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যার সমাধান কত দ্রুত হয়।1
- শুক্রবার সকালে দিনহাটা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। এদিন সকালে এলাকার তৃণমূল কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি ভোট প্রচার করেন তিনি।1
- Post by Utpal Roy MNG1
- গ্রামীণ রাস্তা দিয়ে দিনের আলোতে চলতে ডাম্পার, যেখানেই প্রশাসনের (তালমা)1
- মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৬৫টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জলপাইগুড়ি জেলা এসসি-ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ির কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। এলাকায় ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধিতে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।1