logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মেখলিগঞ্জে জমে উঠছে লড়াই! হিতেন বর্মনের সমর্থনে মাঠে নেমেছে এস ইউ সি আই, বাড়ি বাড়ি পৌঁছচ্ছে প্রচারের বার্তা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী হিতেন বর্মনের সমর্থনে জোরকদমে চলছে প্রচার অভিযান। বিভিন্ন গ্রাম ও এলাকায় কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন এবং দলের নীতি ও কর্মসূচি তুলে ধরছেন। সাধারণ মানুষের কাছ থেকে মিলছে ভালো সাড়া বলে দাবি দলের নেতৃত্বের। আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে।

20 hrs ago
user_Tapas Roy
Tapas Roy
Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
20 hrs ago

মেখলিগঞ্জে জমে উঠছে লড়াই! হিতেন বর্মনের সমর্থনে মাঠে নেমেছে এস ইউ সি আই, বাড়ি বাড়ি পৌঁছচ্ছে প্রচারের বার্তা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী হিতেন বর্মনের সমর্থনে জোরকদমে চলছে প্রচার অভিযান। বিভিন্ন গ্রাম ও এলাকায় কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন এবং দলের নীতি ও কর্মসূচি তুলে ধরছেন। সাধারণ মানুষের কাছ থেকে মিলছে ভালো সাড়া বলে দাবি দলের নেতৃত্বের। আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by Kinkar roy Journalist
    1
    Post by Kinkar roy Journalist
    user_Kinkar roy Journalist
    Kinkar roy Journalist
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • চাংড়াবান্ধা অঞ্চলে রাজনৈতিক পালাবদলের ছবি স্পষ্ট হল আজ। এলাকার ৭১ নং বুথ ও ৫৭ নং বুথ থেকে মোট পাঁচটি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন তারা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান সহ স্থানীয় নেতৃত্বের মধ্যে জসির উদ্দিন, মহঃ ধিরেন রায়, বিপ্লব রায় পাখাধরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃত্বের পক্ষ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এবং আগামিদিনে উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
    1
    চাংড়াবান্ধা অঞ্চলে রাজনৈতিক পালাবদলের ছবি স্পষ্ট হল আজ। এলাকার ৭১ নং বুথ ও ৫৭ নং বুথ থেকে মোট পাঁচটি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন তারা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান সহ স্থানীয় নেতৃত্বের মধ্যে জসির উদ্দিন, মহঃ ধিরেন রায়, বিপ্লব রায় পাখাধরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃত্বের পক্ষ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এবং আগামিদিনে উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • নির্বাচন আবহে ত্রিপল বিলি নিয়ে ধুন্ধুমার কাণ্ড মেখলিগঞ্জ পৌরসভায়। Khabar Haldibari - খবর হলদিবাড়ি mekhliganj
    1
    নির্বাচন আবহে ত্রিপল বিলি নিয়ে ধুন্ধুমার কাণ্ড মেখলিগঞ্জ পৌরসভায়।
Khabar Haldibari - খবর হলদিবাড়ি mekhliganj
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • বিজেপি নেতা শিবু রায় কে গ্রেপ্তারের দাবিতে ধুপগুড়ি শহর জুড়ে মিছিল করে ধুপগুড়ি থানা ঘেরাও করে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যায় ধুপগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে ধুপগুড়ি থানায় পৌঁছয় বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দীর্ঘক্ষণ ধরে ধুপগুড়ি থানা ঘেরাও করে ধুপগুড়ি থানার আইসির কাছে ডেপুটেশন জমা দেয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি, বিগত সময়ে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় পুলিশ প্রশাসনকে অপমান করেন। এবং চুটকি বাজিয়ে থানার আইসি কে বদলি করার হুমকি পর্যন্ত দেন বলে তৃণমূল কংগ্রেস দাবি করে। মূলত এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন দীর্ঘক্ষন ধরে ধুপগুড়ি থানায় বিক্ষোভ করে ডেপুটেশন জমা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকেরা।
    1
    বিজেপি নেতা শিবু রায় কে গ্রেপ্তারের দাবিতে ধুপগুড়ি শহর জুড়ে মিছিল করে ধুপগুড়ি থানা ঘেরাও করে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যায় ধুপগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে ধুপগুড়ি থানায় পৌঁছয় বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দীর্ঘক্ষণ ধরে ধুপগুড়ি থানা ঘেরাও করে ধুপগুড়ি থানার আইসির কাছে ডেপুটেশন জমা দেয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি, বিগত সময়ে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় পুলিশ প্রশাসনকে অপমান করেন। এবং চুটকি বাজিয়ে থানার আইসি কে বদলি করার হুমকি পর্যন্ত দেন বলে তৃণমূল কংগ্রেস দাবি করে। মূলত এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন দীর্ঘক্ষন ধরে ধুপগুড়ি থানায় বিক্ষোভ করে ডেপুটেশন জমা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকেরা।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • Post by Utpal Roy MNG
    1
    Post by Utpal Roy MNG
    user_Utpal Roy MNG
    Utpal Roy MNG
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • **ধূপগুড়ি:** আসন্ন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবার এই আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির এবং নির্দল প্রার্থীদের ভিড়ে লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়ছেন **ডাঃ নির্মল চন্দ্র রায়**, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন **নরেশ রায়**। বাম-কংগ্রেস জোটের সমর্থনে সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন **নিরঞ্জন রায়** এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন **হরিশ চন্দ্র রায়**। প্রধান দলগুলোর পাশাপাশি নজর কাড়ছেন নির্দল ও ছোট দলগুলোর প্রার্থীরাও। নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে আছেন ৫২ বছর বয়সী **তাপস চন্দ্র সরকার**, ২৮ বছর বয়সী **অলোক রায়**, **কল্যাণ রায়** এবং নমঃশূদ্র সমর্থিত প্রার্থী **মলয় সিদ্ধান্ত**। বহুজন সমাজ পার্টির হয়ে দাঁড়িয়েছেন **জীবন মিত্র** এবং কামতাপুর পিপলস পার্টির প্রার্থী **আদ্যনাথ রায়**। প্রার্থীদের মধ্যে তরুণ প্রজন্মের উপস্থিতিও চোখে পড়ার মতো। ৩০ বছর বয়সী **রঞ্জিত অধিকার**, সোশ্যালিস্ট সেন্টার অফ ইন্ডিয়ার ৩০ বছর বয়সী মহিলা প্রার্থী **প্রিয়া রায়** এবং আমজনতা উন্নয়ন পার্টির ৩৭ বছর বয়সী **মনোরঞ্জন সিংহ রায়** নির্বাচনী ময়দানে নেমেছেন। এছাড়াও গণ সুরক্ষা পার্টির **জয়ন্তী রায় ওরাও** এবং **গণেশ মাহাতো** মনোনয়ন জমা দিয়েছেন। বিচিত্র পেশা ও বয়সের প্রার্থীদের এই সমাহার ধূপগুড়ির ভোটের অংককে বেশ জটিল ও কৌতূহলী করে তুলেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ধূপগুড়ির মানুষ কাকে বেছে নেন বিধানসভার প্রতিনিধি হিসেবে।
    1
    **ধূপগুড়ি:** আসন্ন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবার এই আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির এবং নির্দল প্রার্থীদের ভিড়ে লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়ছেন **ডাঃ নির্মল চন্দ্র রায়**, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন **নরেশ রায়**। বাম-কংগ্রেস জোটের সমর্থনে সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন **নিরঞ্জন রায়** এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন **হরিশ চন্দ্র রায়**।
প্রধান দলগুলোর পাশাপাশি নজর কাড়ছেন নির্দল ও ছোট দলগুলোর প্রার্থীরাও। নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে আছেন ৫২ বছর বয়সী **তাপস চন্দ্র সরকার**, ২৮ বছর বয়সী **অলোক রায়**, **কল্যাণ রায়** এবং নমঃশূদ্র সমর্থিত প্রার্থী **মলয় সিদ্ধান্ত**। বহুজন সমাজ পার্টির হয়ে দাঁড়িয়েছেন **জীবন মিত্র** এবং কামতাপুর পিপলস পার্টির প্রার্থী **আদ্যনাথ রায়**।
প্রার্থীদের মধ্যে তরুণ প্রজন্মের উপস্থিতিও চোখে পড়ার মতো। ৩০ বছর বয়সী **রঞ্জিত অধিকার**, সোশ্যালিস্ট সেন্টার অফ ইন্ডিয়ার ৩০ বছর বয়সী মহিলা প্রার্থী **প্রিয়া রায়** এবং আমজনতা উন্নয়ন পার্টির ৩৭ বছর বয়সী **মনোরঞ্জন সিংহ রায়** নির্বাচনী ময়দানে নেমেছেন। এছাড়াও গণ সুরক্ষা পার্টির **জয়ন্তী রায় ওরাও** এবং **গণেশ মাহাতো** মনোনয়ন জমা দিয়েছেন।
বিচিত্র পেশা ও বয়সের প্রার্থীদের এই সমাহার ধূপগুড়ির ভোটের অংককে বেশ জটিল ও কৌতূহলী করে তুলেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ধূপগুড়ির মানুষ কাকে বেছে নেন বিধানসভার প্রতিনিধি হিসেবে।
    user_Uttarer sambad
    Uttarer sambad
    ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • ২০২১ সালের ১০ এপ্রিল—ঠিক আজকের দিনেই বিধানসভা নির্বাচনের ভোটের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছিলেন নবযৌবন প্রাপ্ত যুবক আনন্দ বর্মন। সবেমাত্র ১৮ বছর পূর্ণ করে প্রথমবার ভোট দিতে গিয়েছিলেন তিনি। গোলেনাওহাটির জাগির নাওহাটি এপি বিদ্যালয়ের ২৯৪ নম্বর বুথে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আনন্দ। জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দই মুহূর্তে পরিণত হয়েছিল চরম ট্র্যাজেডিতে। নেমে এসেছিল তার পরিবারে গভীর শোকের ছায়া।
    1
    ২০২১ সালের ১০ এপ্রিল—ঠিক আজকের দিনেই বিধানসভা নির্বাচনের ভোটের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছিলেন নবযৌবন প্রাপ্ত যুবক আনন্দ বর্মন। সবেমাত্র ১৮ বছর পূর্ণ করে প্রথমবার ভোট দিতে গিয়েছিলেন তিনি। গোলেনাওহাটির জাগির নাওহাটি এপি বিদ্যালয়ের ২৯৪ নম্বর বুথে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আনন্দ। জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দই মুহূর্তে পরিণত হয়েছিল চরম ট্র্যাজেডিতে। নেমে এসেছিল তার পরিবারে গভীর শোকের ছায়া।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • প্রেমের টানে ঘর ছেড়েছিলেন ৮ বছর আগে, কিন্তু সেই ঘর-সংসার এবং দুই সন্তানকে ফেলে এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ। মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের ১০৯ বর্মতর কুচলিবাড়ি এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।নিখোঁজ গৃহবধূর নাম লিপিকা রায় (২৭)। তিনি স্থানীয় বাসিন্দা বিধান রায়ের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টা নাগাদ বাড়ি থেকে বের হন লিপিকা। বের হওয়ার সময় পরনে ছিল একটি সবুজ রঙের শাড়ি। বাড়িতে তিনি জানিয়েছিলেন যে, একটি 'ডোগরা দল'-এর মিটিংয়ে যাচ্ছেন।সোমবার সন্ধ্যা পেরিয়ে গেলেও লিপিকা দেবী বাড়ি না ফেরায় পরিবারের দুশ্চিন্তা বাড়তে থাকে। তাঁর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি সুইচ অফ পাওয়া যায়। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সমস্ত জায়গায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তাঁর কোনো হদিস মেলেনি। শেষমেশ আজ (বুধবার) পরিবারের পক্ষ থেকে কুচলিবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।দীর্ঘ ৬ মাসের প্রেমের সম্পর্কের পর ৮ বছর আগে বিধান রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।তাঁদের দুটি সন্তান রয়েছে। বড় মেয়েটির বয়স ৭ বছর এবং ছোট ছেলেটির বয়স মাত্র ৪ বছর। পরিবারের লোকেরা জানান আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। ছোট ছোট দুই সন্তান আজ মায়ের জন্য কাঁদছে। আমরা চাই ও দ্রুত সুস্থ শরীরে ফিরে আসুক
    1
    প্রেমের টানে ঘর ছেড়েছিলেন ৮ বছর আগে, কিন্তু সেই ঘর-সংসার এবং দুই সন্তানকে ফেলে এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ। মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের ১০৯ বর্মতর কুচলিবাড়ি এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।নিখোঁজ গৃহবধূর নাম লিপিকা রায় (২৭)। তিনি স্থানীয় বাসিন্দা বিধান রায়ের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টা নাগাদ বাড়ি থেকে বের হন লিপিকা। বের হওয়ার সময় পরনে ছিল একটি সবুজ রঙের শাড়ি। বাড়িতে তিনি জানিয়েছিলেন যে, একটি 'ডোগরা দল'-এর মিটিংয়ে যাচ্ছেন।সোমবার সন্ধ্যা পেরিয়ে গেলেও লিপিকা দেবী বাড়ি না ফেরায় পরিবারের দুশ্চিন্তা বাড়তে থাকে। তাঁর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি সুইচ অফ পাওয়া যায়। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সমস্ত জায়গায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তাঁর কোনো হদিস মেলেনি। শেষমেশ আজ (বুধবার) পরিবারের পক্ষ থেকে কুচলিবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।দীর্ঘ ৬ মাসের প্রেমের সম্পর্কের পর ৮ বছর আগে বিধান রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।তাঁদের দুটি সন্তান রয়েছে। বড় মেয়েটির বয়স ৭ বছর এবং ছোট ছেলেটির বয়স মাত্র ৪ বছর।  পরিবারের লোকেরা জানান আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। ছোট ছোট দুই সন্তান আজ মায়ের জন্য কাঁদছে। আমরা চাই ও দ্রুত সুস্থ শরীরে ফিরে আসুক
    user_Kinkar roy Journalist
    Kinkar roy Journalist
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.