Shuru
Apke Nagar Ki App…
ভোটের আগে মাঠে প্রশাসন, ভোটারদের পাশে আধিকারিকরা। ময়নাগুড়ি
Utpal Roy MNG
ভোটের আগে মাঠে প্রশাসন, ভোটারদের পাশে আধিকারিকরা। ময়নাগুড়ি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Utpal Roy MNG1
- জলপাইগুড়িতে বিজেপিতে ধস,কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগ ২০০ কর্মীর মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৬৫টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জলপাইগুড়ি জেলা এসসি-ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ির কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। এলাকায় ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধিতে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।1
- **ধূপগুড়ি:** আসন্ন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবার এই আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির এবং নির্দল প্রার্থীদের ভিড়ে লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়ছেন **ডাঃ নির্মল চন্দ্র রায়**, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন **নরেশ রায়**। বাম-কংগ্রেস জোটের সমর্থনে সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন **নিরঞ্জন রায়** এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন **হরিশ চন্দ্র রায়**। প্রধান দলগুলোর পাশাপাশি নজর কাড়ছেন নির্দল ও ছোট দলগুলোর প্রার্থীরাও। নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে আছেন ৫২ বছর বয়সী **তাপস চন্দ্র সরকার**, ২৮ বছর বয়সী **অলোক রায়**, **কল্যাণ রায়** এবং নমঃশূদ্র সমর্থিত প্রার্থী **মলয় সিদ্ধান্ত**। বহুজন সমাজ পার্টির হয়ে দাঁড়িয়েছেন **জীবন মিত্র** এবং কামতাপুর পিপলস পার্টির প্রার্থী **আদ্যনাথ রায়**। প্রার্থীদের মধ্যে তরুণ প্রজন্মের উপস্থিতিও চোখে পড়ার মতো। ৩০ বছর বয়সী **রঞ্জিত অধিকার**, সোশ্যালিস্ট সেন্টার অফ ইন্ডিয়ার ৩০ বছর বয়সী মহিলা প্রার্থী **প্রিয়া রায়** এবং আমজনতা উন্নয়ন পার্টির ৩৭ বছর বয়সী **মনোরঞ্জন সিংহ রায়** নির্বাচনী ময়দানে নেমেছেন। এছাড়াও গণ সুরক্ষা পার্টির **জয়ন্তী রায় ওরাও** এবং **গণেশ মাহাতো** মনোনয়ন জমা দিয়েছেন। বিচিত্র পেশা ও বয়সের প্রার্থীদের এই সমাহার ধূপগুড়ির ভোটের অংককে বেশ জটিল ও কৌতূহলী করে তুলেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ধূপগুড়ির মানুষ কাকে বেছে নেন বিধানসভার প্রতিনিধি হিসেবে।1
- Post by Kinkar roy Journalist1
- চাংড়াবান্ধা অঞ্চলে রাজনৈতিক পালাবদলের ছবি স্পষ্ট হল আজ। এলাকার ৭১ নং বুথ ও ৫৭ নং বুথ থেকে মোট পাঁচটি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন তারা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান সহ স্থানীয় নেতৃত্বের মধ্যে জসির উদ্দিন, মহঃ ধিরেন রায়, বিপ্লব রায় পাখাধরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃত্বের পক্ষ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এবং আগামিদিনে উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।1
- নির্বাচন আবহে ত্রিপল বিলি নিয়ে ধুন্ধুমার কাণ্ড মেখলিগঞ্জ পৌরসভায়। Khabar Haldibari - খবর হলদিবাড়ি mekhliganj1
- নারী নির্যাতন।প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ। ভোটের মুখে চাঞ্চল্য রাজগঞ্জে।1
- Post by Utpal Roy MNG1