Shuru
Apke Nagar Ki App…
জলপাইগুড়িতে বড়সড় যোগদান তৃণমূলে, নির্বাচনের আগে চাপে পড়লো বিরোধী শিবির জলপাইগুড়িতে বিজেপিতে ধস,কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগ ২০০ কর্মীর মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৬৫টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জলপাইগুড়ি জেলা এসসি-ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ির কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। এলাকায় ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধিতে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
India TV বাংলা
জলপাইগুড়িতে বড়সড় যোগদান তৃণমূলে, নির্বাচনের আগে চাপে পড়লো বিরোধী শিবির জলপাইগুড়িতে বিজেপিতে ধস,কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগ ২০০ কর্মীর মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৬৫টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জলপাইগুড়ি জেলা এসসি-ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ির কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। এলাকায় ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধিতে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Utpal Roy MNG1
- প্রেমের টানে ঘর ছেড়েছিলেন ৮ বছর আগে, কিন্তু সেই ঘর-সংসার এবং দুই সন্তানকে ফেলে এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ। মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের ১০৯ বর্মতর কুচলিবাড়ি এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।নিখোঁজ গৃহবধূর নাম লিপিকা রায় (২৭)। তিনি স্থানীয় বাসিন্দা বিধান রায়ের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টা নাগাদ বাড়ি থেকে বের হন লিপিকা। বের হওয়ার সময় পরনে ছিল একটি সবুজ রঙের শাড়ি। বাড়িতে তিনি জানিয়েছিলেন যে, একটি 'ডোগরা দল'-এর মিটিংয়ে যাচ্ছেন।সোমবার সন্ধ্যা পেরিয়ে গেলেও লিপিকা দেবী বাড়ি না ফেরায় পরিবারের দুশ্চিন্তা বাড়তে থাকে। তাঁর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি সুইচ অফ পাওয়া যায়। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সমস্ত জায়গায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তাঁর কোনো হদিস মেলেনি। শেষমেশ আজ (বুধবার) পরিবারের পক্ষ থেকে কুচলিবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।দীর্ঘ ৬ মাসের প্রেমের সম্পর্কের পর ৮ বছর আগে বিধান রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।তাঁদের দুটি সন্তান রয়েছে। বড় মেয়েটির বয়স ৭ বছর এবং ছোট ছেলেটির বয়স মাত্র ৪ বছর। পরিবারের লোকেরা জানান আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। ছোট ছোট দুই সন্তান আজ মায়ের জন্য কাঁদছে। আমরা চাই ও দ্রুত সুস্থ শরীরে ফিরে আসুক1
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী হিতেন বর্মনের সমর্থনে জোরকদমে চলছে প্রচার অভিযান। বিভিন্ন গ্রাম ও এলাকায় কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন এবং দলের নীতি ও কর্মসূচি তুলে ধরছেন। সাধারণ মানুষের কাছ থেকে মিলছে ভালো সাড়া বলে দাবি দলের নেতৃত্বের। আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে।1
- যাত্রাপথে বিরতি হলদিবাড়ি-বালুরঘাট এক্সপ্রেসের। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri1
- জয়গাঁ : ভুটান সীমান্ত জয়গাঁ এলাকায় বৃহস্পতিবার প্রচার চালালেন কালচিনি বিধানসভা বিজেপি প্রার্থী বিশাল লামা। এদিন সকালে বৃষ্টিকে উপেক্ষা করে প্রথমে সাঁতালি চা বাগানে প্রচারে যান বিশাল লামা ।পরবর্তীতে জয়গাঁ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয় প্রচার।1
- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে মেচবিল রাসমেলা ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভা আয়োজিত হয়। ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মণের সমর্থনে এদিন এই সভা আয়োজিন করা হয়েছিল। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এদিনের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই। একের পর এক কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্যে শুধু ভাতাশ্রী চলছে। যুবকদের দিনে ৫০ টা মাইনে দিচ্ছে তৃণমূল। বিজেপি নিয়ে এপিও প্রচার চালাচ্ছে শাসক দল। এছাড়াও অনুপ্রবেশ নিয়েও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হন মিঠুন চক্রবর্তী। এবার রাজ্যে পরিবর্তন নিশ্চিত। বিজেপি সরকার গড়বে এবং মানুষের সমস্যা ঘোচাবে। এদিন মেচবিল রাসমেলা ময়দানে মিঠুন চক্রবর্তীকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।1
- Post by Utpal Roy MNG1
- নারী নির্যাতন।প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ। ভোটের মুখে চাঞ্চল্য রাজগঞ্জে।1
- 2451011