Shuru
Apke Nagar Ki App…
munsaid Rana 245101
Anjum Rani
munsaid Rana 245101
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৬৫টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জলপাইগুড়ি জেলা এসসি-ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ির কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। এলাকায় ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধিতে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।1
- SIR-এর ফলে বাদ পড়া বৈধ ভারতীয় নাগরিকদের ভোটাধিকার সুরক্ষা নিয়ে জেলাশাসকের সাথে বৈঠক নস্যশেখ উন্নয়ন পরিষদের1
- বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেল দিনহাটা ২ নং ব্লকের সাহাপাড়া এলাকা। হঠাৎই ১১০০০ ভোল্টের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে একটি আম গাছে আগুন লেগে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাহেবগঞ্জ রোড সাহাপাড়া এলাকায় থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের সঙ্গে গাছের ডালের সংস্পর্শ ঘটে। মুহূর্তের মধ্যেই আম গাছটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। খবর পাওয়া মাত্রই দিনহাটা দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় এসে পৌঁছান এবং মেরামতির কাজ শুরু করেন। দমকলের দ্রুত হস্তক্ষেপের কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।1
- Post by Kinkar roy Journalist1
- চাংড়াবান্ধা অঞ্চলে রাজনৈতিক পালাবদলের ছবি স্পষ্ট হল আজ। এলাকার ৭১ নং বুথ ও ৫৭ নং বুথ থেকে মোট পাঁচটি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন তারা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান সহ স্থানীয় নেতৃত্বের মধ্যে জসির উদ্দিন, মহঃ ধিরেন রায়, বিপ্লব রায় পাখাধরা এবং অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃত্বের পক্ষ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এবং আগামিদিনে উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।1
- কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র আজ সাক্ষী থাকল এক নতুন রাজনৈতিক বার্তার। প্রার্থী **পার্থ প্রতিম রায়** এবং কোচবিহার ২ নম্বর ব্লক সভাপতি **শুভঙ্কর দে**-র উপস্থিতিতে পুন্ডিবাড়ীতে শুভ সূচনা হলো তৃণমূলের ‘প্রতিজ্ঞা স্তম্ভ’-এর। এ শুধু একটি স্তম্ভ নয়—এটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতীক। “কথা নয়, কাজ”—এই বার্তাকেই সামনে রেখে তৃণমূল জানিয়ে দিল, জয়ের পর কোন কোন গুরুত্বপূর্ণ কাজ প্রথমেই বাস্তবায়িত করা হবে তার স্পষ্ট রূপরেখা। জনগণের সামনে প্রতিশ্রুতি লিখে রেখে রাজনীতিতে স্বচ্ছতার এক নতুন উদাহরণ গড়তে চাইছে তৃণমূল। 💬 “মানুষের আশীর্বাদে জয় নিশ্চিত—আর জয়ের পর প্রতিটি প্রতিশ্রুতি পূরণই আমাদের প্রথম দায়িত্ব,”—জানালেন নেতৃত্ব। 👉 পুন্ডিবাড়ীর মাটি থেকে শুরু হলো সেই অঙ্গীকার, যা বদলে দিতে পারে গোটা এলাকার ভবিষ্যৎ!1
- সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার হাত ধরে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দীপক বর্মন সহ মাতালহাটের এক পঞ্চায়েত সদস্য।1
- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে প্রথম কাজ হিসেবেই তোর্সা নদীর উপর ফাঁসির ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। এদিন কোচবিহার জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর তিনি জানান এই সেতু দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ দাবি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তোর্সা নদী পারাপারের জন্য বর্তমানে নির্ভর করতে হয় নৌকা বা অনেকটা ঘুরপথে যাতায়াত করতে, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষার সময় সমস্যার তীব্রতা আরও বেড়ে যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই আশাবাদী হয়ে উঠেছেন কোচবিহার ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, ফাঁসির ঘাটে সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। রাজনৈতিক মহলের মতে, এই প্রতিশ্রুতি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, নির্বাচনের ফলাফলের পর এই প্রকল্প কত দ্রুত বাস্তবায়িত হয়।1
- ঘুঘুমারিতে মহিলা তৃণমূলের কর্মী সম্মেলন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে জোর1