Shuru
Apke Nagar Ki App…
সুতির মানিকপুরে জঙ্গিপুর জুট মিল পরিদর্শনে মন্ত্রী অর্জুন সিং, আশায় বুক বাঁধছেন শ্রমিকরা। মুর্শিদাবাদের সুতির মানিকপুরে জঙ্গিপুর জুট মিল পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার মন্ত্রীর এই পরিদর্শনকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা দেখা যায়।দীর্ঘদিন ধরে জুট মিলের বিভিন্ন সমস্যা, শ্রমিকদের বেহাল পরিস্থিতি এবং মিলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা রয়েছে। সেই পরিস্থিতিতে মন্ত্রীর পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Daily Bulletin

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হয়েছিল। কিন্তু কালভার্ট তৈরির পরও মেলেনি রাস্তার সঙ্গে সংযোগ। কালভার্টের দু’পাশে মাটি ভরাট না করায় তৈরি হয়েছে গভীর গর্ত। কাদা ও জমা জল পেরিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে সরকারি অর্থে নির্মিত কালভার্ট কার্যত অব্যবহারের মুখে। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশলপুর গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছরখানেক আগে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালভার্টটি নির্মাণ করা হয়। অভিযোগ, নির্মাণের পর কালভার্টের দু’পাশে প্রয়োজনীয় মাটি ফেলে রাস্তার সঙ্গে সমতল করা হয়নি। রাস্তার তুলনায় কালভার্টটি উঁচু হওয়ায় দুই প্রান্তে তৈরি হয়েছে বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সেখানে জল-কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, কালভার্ট তৈরি হলেও সংযোগপথের কাজ অসম্পূর্ণ রেখে দেওয়ায় সাইকেল, মোটরবাইক তো দূরের কথা, সাধারণ পথচারীদেরও চলাচলে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বাধ্য হয়ে কালভার্ট এড়িয়ে জলাশয়ের ধার দিয়ে ঘুরপথে যাতায়াত করছেন তাঁরা। বাসিন্দা এনামুল হক ও রফিকুল ইসলামের দাবি, এই রাস্তা দিয়ে তিন-চারটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। কবরস্থান ও শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া থেকে শুরু করে মাঠের ফসল আনা-নেওয়া—সব ক্ষেত্রেই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ কালভার্ট নির্মাণের পরও সংযোগপথ তৈরি না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কমার বদলে বেড়েছে। বাসিন্দাদের প্রশ্ন, কালভার্ট নির্মাণের পর রাস্তার সঙ্গে সংযোগ তৈরি করা হল না কেন? প্রায় এক বছর ধরে কেনই বা পড়ে রয়েছে এই অসম্পূর্ণ কাজ? সরকারি অর্থ খরচ করে এমন পরিকাঠামো তৈরি করে তা ব্যবহারযোগ্য না করে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত কালভার্টের দু’পাশে মাটি ভরাট করে রাস্তার সঙ্গে সমতল সংযোগ তৈরি এবং কাঁচা অংশ পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, শুধু কালভার্ট বানালেই হবে না, সেটিকে মানুষের ব্যবহারের উপযোগী করাও প্রশাসনের দায়িত্ব।1
- হযরত রওশনগঞ্জে মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী .।।।।।।।।। হযরত রওশনগঞ্জে মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী1
- এনসিপিআই (NCPI) নেতাদের সদস্যপদ বাতিল ও দলবদলের রাজনীতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর কড়া সমালোচনা"1
- রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে 'খেলো ইন্ডিয়া ডায়ালগ' নিয়ে সাংবাদিক সম্মেলন জাতীয় ক্রীড়া দিবসে 'খেলো ইন্ডিয়া ডায়ালগ' কর্মসূচি উপলক্ষে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন হল। মাই ভারতের উদ্যোগে দেশজুড়ে ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্যের পর যুব সংবাদ পর্ব হবে। ২০৩৬ অলিম্পিককে লক্ষ্য করে তৃণমূল স্তর থেকে প্রতিভা অন্বেষণই মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।1
- কালোবাজারি রুখতে ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে : ভরতপুরে প্রশাসনের আচমকা অভিযান। কালোবাজারি রুখতে ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে : ভরতপুরে প্রশাসনের আচমকা অভিযান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে ও কালোবাজারি বন্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কান্দি মহকুমা প্রশাসনের উদ্যোগে ভরতপুরে চলল ব্যাপক প্রশাসনিক অভিযান। বুধবার সন্ধ্যায় কান্দির মহকুমা শাসক মধুশ্রী ও ভরতপুরের এসডিপিও বরুন বৈদ্যর নেতৃত্বে খাদ্য সুরক্ষা দপ্তর, সালার সার্কেলের ইন্সপেক্টর সমরেন্দ্র পাল এবং ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে এক যৌথ প্রতিনিধিদল এলাকায় আচমকা পরিদর্শন চালান। তাঁরা প্রথমে ভরতপুর বাগানপাড়া সংলগ্ন একটি চিনির গোডাউনে, এরপর ভরতপুর বাজার সংলগ্ন এলাকার দুটি মুদির দোকানে এবং পরে ভরতপুর ডাঙ্গাপাড়া সংলগ্ন এলাকার আরও একটি চিনির গোডাউনে হানা দেন। অভিযানকালে প্রশাসনিক আধিকারিকেরা পাইকারি ও খুচরো দর, মজুত পণ্যের পরিমাণ এবং ক্রয়-বিক্রয়ের চালান সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম না নেওয়ার জন্য ব্যবসায়ীদের কড়া বার্তা দেন। প্রশাসনের এই কঠোর তৎপরতায় বাজারে কালোবাজারি থামবে এবং দ্রুত স্বস্তি ফিরবে বলেই আশাবাদী স্থানীয় সাধারণ ক্রেতারা।1
- মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস। মঙ্গলবার, দুপুরে তালতলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। জেলা যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি সৌম্য দত্ত, ব্লক যুব সভাপতি গিরিধারী প্রামানিক এবং যপেন দেবশর্মা, জাহাঙ্গীর আলম সহ অনেকেই এই ডেপুটেশন অংশগ্রহণ করেছিল। কালিয়াগঞ্জ থানা গেটের বাহিরে মিছিল শেষ করে প্রতীকী বিক্ষোভ অবস্থানে সামিল হয় যুব কংগ্রেস। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার আহ্বান সামনে রেখে সোচ্চার হয় যুব কংগ্রেস।1
- সামসেরগঞ্জের বেহাল তারাপুর হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী অর্জুন সিং, উন্নয়নের আশ্বাস দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সামসেরগঞ্জের তারাপুর হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার সকালে তিনি হাসপাতাল চত্বরে পৌঁছে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। মন্ত্রীর পরিদর্শনকে ঘিরে হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।1
- এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হয়েছিল। কিন্তু কালভার্ট তৈরির পরও মেলেনি রাস্তার সঙ্গে সংযোগ। কালভার্টের দু’পাশে মাটি ভরাট না করায় তৈরি হয়েছে গভীর গর্ত। কাদা ও জমা জল পেরিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে সরকারি অর্থে নির্মিত কালভার্ট কার্যত অব্যবহারের মুখে। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশলপুর গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছরখানেক আগে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কালভার্টটি নির্মাণ করা হয়। অভিযোগ, নির্মাণের পর কালভার্টের দু’পাশে প্রয়োজনীয় মাটি ফেলে রাস্তার সঙ্গে সমতল করা হয়নি। রাস্তার তুলনায় কালভার্টটি উঁচু হওয়ায় দুই প্রান্তে তৈরি হয়েছে বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সেখানে জল-কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, কালভার্ট তৈরি হলেও সংযোগপথের কাজ অসম্পূর্ণ রেখে দেওয়ায় সাইকেল, মোটরবাইক তো দূরের কথা, সাধারণ পথচারীদেরও চলাচলে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বাধ্য হয়ে কালভার্ট এড়িয়ে জলাশয়ের ধার দিয়ে ঘুরপথে যাতায়াত করছেন তাঁরা। বাসিন্দা এনামুল হক ও রফিকুল ইসলামের দাবি, এই রাস্তা দিয়ে তিন-চারটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। কবরস্থান ও শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া থেকে শুরু করে মাঠের ফসল আনা-নেওয়া—সব ক্ষেত্রেই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ কালভার্ট নির্মাণের পরও সংযোগপথ তৈরি না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কমার বদলে বেড়েছে। বাসিন্দাদের প্রশ্ন, কালভার্ট নির্মাণের পর রাস্তার সঙ্গে সংযোগ তৈরি করা হল না কেন? প্রায় এক বছর ধরে কেনই বা পড়ে রয়েছে এই অসম্পূর্ণ কাজ? সরকারি অর্থ খরচ করে এমন পরিকাঠামো তৈরি করে তা ব্যবহারযোগ্য না করে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত কালভার্টের দু’পাশে মাটি ভরাট করে রাস্তার সঙ্গে সমতল সংযোগ তৈরি এবং কাঁচা অংশ পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, শুধু কালভার্ট বানালেই হবে না, সেটিকে মানুষের ব্যবহারের উপযোগী করাও প্রশাসনের দায়িত্ব।1
- বাংলার রাজনীতিতে নয়া ঝড়: মুখোমুখি মমতা ও অগ্নিমিত্রা! #shmBengali1