Shuru
Apke Nagar Ki App…
বাংলার রাজনীতিতে নয়া ঝড়: মুখোমুখি মমতা ও অগ্নিমিত্রা! #shmBengali
SHMBANGALI
বাংলার রাজনীতিতে নয়া ঝড়: মুখোমুখি মমতা ও অগ্নিমিত্রা! #shmBengali
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- এনসিপিআই (NCPI) নেতাদের সদস্যপদ বাতিল ও দলবদলের রাজনীতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর কড়া সমালোচনা"1
- তারাপুর বিড়ি হাসপাতাল পরিদর্শনে গিয়ে একি আশ্বাস মন্ত্রী অর্জুন সিং এর নামেই বিড়ি শ্রমিকদের হাসপাতাল। বিগত সরকারের আমলে কোন উন্নয়নই হয়নি। এই হাসপাতালে হাল ফেরান হবে । তারাপুর বিড়ি হাসপাতালে পরিদর্শনে গিয়ে আশ্বাস রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং এর। মঙ্গলবার সামশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে বৈঠক করবেন মন্ত্রী অর্জুন সিং। তার আগে এদিন সকালেই তিনি পৌছে যান তারাপুর বিড়ি হাসপাতালে। হাসপাতাল পরিদর্শন করেন। কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও আধিকারিকদের সাথে। বিড়ি শ্রমিকদের এই হাসপাতালের জন্য টাকা বরাদ্দ হলেও সেই টাকার ব্যবহার নিয়ে বিগত সরকারকে নিশানা করেন মন্ত্রী অর্জুন সিং। পাশাপাশি বর্তমানে ডবল ইঞ্জিনের সরকার এই হাসপাতালের উন্নয়নের আশ্বাস দেন মন্ত্রী। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য নেই কোন থানার ব্যবস্থা। প্রায় ১০ বছর ধরে হাসপাতালের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এখন দেখার এই হাসপাতালের কবে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পান বিড়ি শ্রমিকেরা।1
- মুর্শিদাবাদ মারুট উত্তর পারা কালি মুন্দি আমার নাম সুশান্ত1
- তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা হেয়ারিং সফল : ভরতপুরের গড্ডায় নতুন বোর্ড গঠনে প্রস্তুত কংগ্রেস। তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা হেয়ারিং সফল : ভরতপুরের গড্ডায় নতুন বোর্ড গঠনে প্রস্তুত কংগ্রেস। ভরতপুর-১ নম্বর ব্লকের গড্ডা পঞ্চায়েতে শাসক দল তৃণমূলের অপশাসন ও অগণতান্ত্রিক পরিবেশের প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েতের ৫ জন সদস্য রীতা মান্ডি, সাকিনুর খাতুন, হাসিবুল সেখ, ইয়াজউদ্দিন সেখ এবং মানিক মণ্ডল অনাস্থা প্রস্তাব আনেন। পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতার অভাব, প্রশাসনিক কাজে অসহযোগিতা ও সদস্যদের মতামত উপেক্ষার অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত প্রধান গোলাপি খাতুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর ১২(২) ধারা অনুযায়ী গত ১৭ ই আগস্ট তারা বিডিও-র কাছে লিখিত আবেদন জমা দেন। উক্ত অনাস্থা প্রস্তাব ও বিশেষ সভা আহ্বানের আবেদনের পরিপ্রক্ষিতে সোমবার ভরতপুর-১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে বিডিও-র উপস্থিতিতে মূল শুনানি অর্থাৎ হেয়ারিং প্রক্রিয়াসম্পন্ন হয়। শুনানিতে অনাস্থা প্রস্তাবটি সফলভাবে পাস করায় গড্ডা পঞ্চায়েতে তৃণমূল বোর্ডের পতন কার্যত সুনিশ্চিত এবং নতুন প্রধান গঠনের দিনক্ষণ প্রশাসনিকভাবে শীঘ্রই চূড়ান্ত হবে। এদিন শুনানি শেষে ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে, তৃণমূলের স্বৈরাচারী চালচলন বুঝতে পেরে মানুষ আজ অধীর চৌধুরীর উন্নয়ন ও আদর্শের পথেই ভরসা রাখছেন। অন্যদিকে পঞ্চায়েত সদস্য ইয়াজউদ্দিন সেখ বলেন, এলাকায় পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা ফেরানো ও সাধারণ মানুষকে সঠিক প্রশাসনিক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে শামিল হয়ে এই অনাস্থা পাস করিয়েছেন।1
- বজ্রপাতে জমিতেই মৃত্যু কৃষকের,এলাকা জুড়ে শোকের আবহ সকলের কাছে। পাটের জমি থেকে জল দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জমির মধ্যেই মর্মান্তিক মৃত্যু তরুণ চাষীর।মৃতের নাম শাহিনুর শেখ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে লালবাগ মহকুমার এলাকায়। জানা যায়, এক বন্ধুর সঙ্গে পাট জাক দিতে জলে নেমে বৃষ্টি শুরু হলে সেখান থেকে উঠে বাড়ি ফেরার তোড়জোড় করছিল সে। সেই সময় আচমকা বজ্রপাতের কবলে পড়ে বিকট শব্দে জমিতে লুটিয়ে পড়ে শাহিনুর। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।1
- নবদ্বীপে ভেজাল দুধের কারবারের অভিযোগ, কারখানায় হানা দিয়ে আটক এক। নবদ্বীপে ভেজাল দুধের কারবারের অভিযোগ, কারখানায় হানা দিয়ে আটক এক। নবদ্বীপে দুধের নামে কি তৈরি হচ্ছিল রাসায়নিক মেশানো তরল? মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি কারখানায় হানা দিল নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতর থেকে রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড এবং তৈরি তরল দুধ উদ্ধার হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেখানে ভেজাল দুধ তৈরির কারবার চলছিল। বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, মাত্র ২০ লিটার ভালো দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক, ওষুধ এবং অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার তরল দুধ তৈরি করা হতো। পরে সেই তরল দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকায় এবং ছোট দুধের সংস্থায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। শশধর নন্দীর দাবি, গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে রাসায়নিক মিশিয়ে তরল দুধ তৈরির কাজ চলতে দেখা যায়। এরপর কারখানার মালিকের ভাগ্নে বলে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই অভিযোগের মধ্যেই আরও একটি বিষয় ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। কারখানার ভিতরে দেখা মিলেছে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেড’-এর বোর্ডের। বোর্ডে সমিতিটির একটি দুধ উৎপাদক ইউনিয়নের অন্তর্গত থাকার কথাও উল্লেখ রয়েছে। যদিও ওই সমবায় সমিতির সঙ্গে অভিযুক্ত কারখানার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারখানাটি বন্ধ করে দিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী আসলে কী, কীভাবে দুধ তৈরি করা হচ্ছিল এবং এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না—সবদিক খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। ভেজাল দুধ তৈরির এই অভিযোগের সত্যতা তদন্তে কতটা সামনে আসে, এখন সেদিকেই নজর।1
- নলহাটি থানায় চালু হল সাইবার হেল্প ডেস্ক............,...... নলহাটি থানায় চালু হল সাইবার হেল্প ডেস্ক নলহাটি থানায় চালু হল সাইবার হেল্প ডেস্ক..............,............1
- বাংলার রাজনীতিতে নয়া ঝড়: মুখোমুখি মমতা ও অগ্নিমিত্রা! #shmBengali1