Shuru
Apke Nagar Ki App…
ভাইফোঁটার আগে উৎসবের মুখে বিধ্বংসী অগ্নিকাণ্ড এ খাক একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান! নাতিশ্বাস ব্যবসায়ী মহলে. উৎসবের আবহে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের একাধিক স্থানে। ঘটনায় সোমবার ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে দক্ষিণের সদর শহর বহরমপুর থেকে শুরু করে উত্তরের জঙ্গিপুর মহকুমা এলাকায় একাধিক স্থানে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে খাক হয়ে যায় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই সামনে ভাইফোঁটার আগে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে।সবচেয়ে বড় ঘটনাটি ঘটে জঙ্গিপুর , সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫টির অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Lalgola news
ভাইফোঁটার আগে উৎসবের মুখে বিধ্বংসী অগ্নিকাণ্ড এ খাক একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান! নাতিশ্বাস ব্যবসায়ী মহলে. উৎসবের আবহে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের একাধিক স্থানে। ঘটনায় সোমবার ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে দক্ষিণের সদর শহর বহরমপুর থেকে শুরু করে উত্তরের জঙ্গিপুর মহকুমা এলাকায় একাধিক স্থানে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে খাক হয়ে যায় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই সামনে ভাইফোঁটার আগে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে।সবচেয়ে বড় ঘটনাটি ঘটে জঙ্গিপুর , সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫টির অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নিট (NEET) উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল বৈষ্ণবনগর ১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটি ৷ অভাবকে জয় করে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে চলা ২৪ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল ১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটি। কালীপুজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও অনুষ্ঠান মঞ্চ থেকেই এই সংবর্ধনা প্রদান করা হয়। জানা যায় মালদা জেলার কালিয়াচক ৩ ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার বিভিন্ন প্রান্তের প্রায় ২৪ জন ছাত্রছাত্রী এবছর নিট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে রাজ্যের ও দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু করেছেন। এই কৃতিদের সাফল্যকে সম্মান জানাতে এবং আগামী দিনের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পুজা কমিটির পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর ৫৪ বিধানসভার বিধায়ক রাজু কর্মকার এবং বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিদের হাত থেকেই সংবর্ধনা ও পুরস্কার গ্রহণ করেন কৃতি ছাত্রছাত্রীরা। বিশেষভাবে উল্লেখ্য এই ২৪ জন সফল শিক্ষার্থীর মধ্যে অনেকেই প্রত্যন্ত গ্রাম বা দিয়ারা অঞ্চলের বাসিন্দা। চরম আর্থিক অনটন ও পারিবারিক অভাবকে কাটিয়ে তাঁদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য এলাকার সকলের নজর কেড়েছে। বিধায়ক ও থানার আইসির মতো বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে আনন্দিত ও আপ্লুত পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। শিক্ষক মুকতার হোসেন জানান, "১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটির এই উদ্যোগ আগামী দিনে এই অঞ্চলের আরও বহু ছাত্রছাত্রীকে পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। সাধারণ ঘরের সন্তানরাও যে তাদের পরিশ্রমে বড় জায়গায় পৌঁছাতে পারে, এই সংবর্ধনা অনুষ্ঠান তারই এক উজ্জ্বল নিদর্শন।" নিট (NEET) উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল বৈষ্ণবনগর ১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটি ৷ অভাবকে জয় করে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে চলা ২৪ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল ১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটি। কালীপুজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও অনুষ্ঠান মঞ্চ থেকেই এই সংবর্ধনা প্রদান করা হয়। জানা যায় মালদা জেলার কালিয়াচক ৩ ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার বিভিন্ন প্রান্তের প্রায় ২৪ জন ছাত্রছাত্রী এবছর নিট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে রাজ্যের ও দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু করেছেন। এই কৃতিদের সাফল্যকে সম্মান জানাতে এবং আগামী দিনের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পুজা কমিটির পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর ৫৪ বিধানসভার বিধায়ক রাজু কর্মকার এবং বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিদের হাত থেকেই সংবর্ধনা ও পুরস্কার গ্রহণ করেন কৃতি ছাত্রছাত্রীরা। বিশেষভাবে উল্লেখ্য এই ২৪ জন সফল শিক্ষার্থীর মধ্যে অনেকেই প্রত্যন্ত গ্রাম বা দিয়ারা অঞ্চলের বাসিন্দা। চরম আর্থিক অনটন ও পারিবারিক অভাবকে কাটিয়ে তাঁদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য এলাকার সকলের নজর কেড়েছে। বিধায়ক ও থানার আইসির মতো বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে আনন্দিত ও আপ্লুত পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। শিক্ষক মুকতার হোসেন জানান, "১৬ মাইল থানাপাড়া কালীপূজা কমিটির এই উদ্যোগ আগামী দিনে এই অঞ্চলের আরও বহু ছাত্রছাত্রীকে পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। সাধারণ ঘরের সন্তানরাও যে তাদের পরিশ্রমে বড় জায়গায় পৌঁছাতে পারে, এই সংবর্ধনা অনুষ্ঠান তারই এক উজ্জ্বল নিদর্শন।"1
- রঘুনাথগঞ্জে প্রাতভ্রমণে বেড়িয়ে ভাগীরথীতে নৌকাবিহারে মন্ত্রী দিলীপ ঘোষ রঘুনাথগঞ্জে প্রাতভ্রমণে বেড়িয়ে ভাগীরথীতে নৌকাবিহারে মন্ত্রী দিলীপ ঘোষ। নৌকায় চেপে ঘুরে দেখলেন সদরঘাট এলাকা।1
- নবগ্রাম থানার কালীপুজোর শুভ উদ্বোধন করলেন বিশিষ্টজনে রা নবগ্রাম থানার কালীপুজোর শুভ উদ্বোধন1
- ভাইফোঁটার আগে উৎসবের মুখে বিধ্বংসী অগ্নিকাণ্ড এ খাক একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান! নাতিশ্বাস ব্যবসায়ী মহলে. উৎসবের আবহে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের একাধিক স্থানে। ঘটনায় সোমবার ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে দক্ষিণের সদর শহর বহরমপুর থেকে শুরু করে উত্তরের জঙ্গিপুর মহকুমা এলাকায় একাধিক স্থানে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে খাক হয়ে যায় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই সামনে ভাইফোঁটার আগে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে।সবচেয়ে বড় ঘটনাটি ঘটে জঙ্গিপুর , সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫টির অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।1
- স্ত্রীর ভারী অস্ত্রের আঘাতে ব্রেন হেমারেজ, হাসপাতালে লড়াই শেষ! কালুখালিতে স্বামীর মৃত্যু, গ্রেফতার স্ত্রী, ফাঁসির দাবিতে সরব গ্রামবাসীরা ভগবানগোলা, মুর্শিদাবাদ: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে ভারী অস্ত্র দিয়ে মাথায় ও মুখে আঘাত করার অভিযোগ উঠেছিল। সেই হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হল স্বামী মেসারুল হকের। সোমবার, ৯ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কালুখালী এলাকায় শোকের পাশাপাশি ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ তারিখ বাবাকে মোটরবাইকে করে কোথাও নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মেসারুল হকের সঙ্গে তাঁর স্ত্রী তারজিমা বিবির বিবাদের সূত্রপাত হয়। পরিবারের অভিযোগ, এর আগেও মাঝেমধ্যেই স্বামীর উপর অত্যাচার করতেন তারজিমা। বিষয়টি নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি। অভিযোগ, আত্মীয়স্বজনদের উপস্থিতিতে বিবাদ মিটে যাওয়ার পর রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন মেসারুল। সেই সময় তাঁর স্ত্রী ভারী অস্ত্র দিয়ে স্বামীর মাথা ও মুখে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে গিতারাম হাসপাতালে ভর্তি করা হয়। মাথার হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ব্রেন হেমারেজ হয়েছিল বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। ঘটনার পর ভগবানগোলা থানার পুলিশ অভিযুক্ত স্ত্রী তারজিমা বিবিকে গ্রেফতার করে। এদিকে, মেসারুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যানার হাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন গ্রামবাসীরা। এমনকি অভিযুক্তের ফাঁসির দাবিও তোলেন তাঁরা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন পুলিশের পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।1
- রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টি দোকান রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টি দোকান1
- রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টি দোকান রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টি দোকান মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল প্রায় দশটি দোকান। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা মোড় এলাকায় হঠাৎই একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্যবসায়ীরা নিজেদের দোকানের মালপত্র বের করারও সুযোগ পাননি। চোখের সামনে দোকানগুলি আগুনে ভস্মীভূত হতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে চেষ্টা শুরু করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত প্রায় দশটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।1
- আমবাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের! চাঞ্চল্য সাগরপাড়ায় সাতসকালে আমবাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত চকচৈতন এলাকায়। মৃত যুবকের নাম বাচ্চু মণ্ডল (২৬)। তাঁর বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত আজমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সাত বছর আগে সাগরপাড়া থানার নবীনগ্রাম এলাকার পিঞ্জুরা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল বাচ্চু মণ্ডলের। তাঁদের ছয় বছরের একটি সন্তানও রয়েছে, নাম তামিম মণ্ডল। তবে এই মৃত্যুকে ঘিরে সামনে এসেছে একাধিক পারিবারিক অভিযোগ। মৃতের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল বাচ্চুর। তাঁদের অভিযোগ, তাঁকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। এমনকী, পারিবারিক সম্পর্কের অবনতির কারণে বাচ্চুকে শ্বশুরবাড়িতে থাকতে বাধ্য করা হয়েছিল বলেও দাবি পরিবারের। পরিবারের আরও অভিযোগ, বাচ্চুর সম্পত্তি ও জমিজমা বিক্রির বিষয় নিয়েও তাঁদের মধ্যে বিবাদ চলছিল। তাঁদের সন্দেহ, বাচ্চুর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের ভূমিকা এই মৃত্যুর পিছনে থাকতে পারে। তাঁদের দাবি, মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে দেখানোর উদ্দেশ্যে দেহটি আমবাগানে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। পরিবারের দাবি, মৃতের পায়ে রক্তের চিহ্ন এবং দড়ির অবস্থান নিয়েও তাঁদের সন্দেহ রয়েছে। তবে এগুলি এখনও তদন্তে প্রমাণিত তথ্য নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। এটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক কীভাবে মৃত্যু হলো ২৬ বছরের বাচ্চু মণ্ডলের? পারিবারিক অভিযোগের সত্যতা কী? ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের রিপোর্ট সামনে এলেই পরিষ্কার হবে মৃত্যুর প্রকৃত কারণ।1