ঈদের প্যান্ডেল ঘিরে বচসা, সাতপাড়ায় জখম যুবক—৫ জনের বিরুদ্ধে অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিতলা থানা এলাকার সাতপাড়ায় ঈদের প্যান্ডেলকে কেন্দ্র করে বচসা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় হাফিজুল মোল্লা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে মাসুম আলী মোল্লা (২৪)-র মাথায় আঘাত করে। ঘটনাটি ঘটে গভীর রাতে, প্রায় রাত ১২টা নাগাদ। আঘাতে জখম হন মাসুম আলী মোল্লা। তাঁকে উদ্ধার করে সরশুনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় কালিতলা থানার পুলিশ। এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনাটি সামাল দেয় পুলিশ। মূল অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। এই ঘটনায় হাফিজুল মোল্লা-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে কালিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে তাঁর ভাই ও বাবার নামও রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় আগেও একাধিক অভিযোগ ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

- দক্ষিণ ২৪ পরগনার আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিতলা থানা এলাকার সাতপাড়ায় ঈদের প্যান্ডেলকে কেন্দ্র করে বচসা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় হাফিজুল মোল্লা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে মাসুম আলী মোল্লা (২৪)-র মাথায় আঘাত করে। ঘটনাটি ঘটে গভীর রাতে, প্রায় রাত ১২টা নাগাদ। আঘাতে জখম হন মাসুম আলী মোল্লা। তাঁকে উদ্ধার করে সরশুনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় কালিতলা থানার পুলিশ। এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনাটি সামাল দেয় পুলিশ। মূল অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। এই ঘটনায় হাফিজুল মোল্লা-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে কালিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে তাঁর ভাই ও বাবার নামও রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় আগেও একাধিক অভিযোগ ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।1
- রবিবার শ্যামপুর শীতলা মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচারে অংশ গ্রহণ করেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।2
- Post by JBP NEWS BANGLA1
- গোসাবা বিধানসভা লাহিরিপুরে অঞ্চলে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের বিষয়ে জয়নগর সাংগঠনিক জেলার মিডিয়া কো ইনচার্জ মুখপাত্র সুমন সরদারের মতামত1
- Post by Kolkata News Times1
- রিষড়ার ওয়েলিংটন জুট মিল মাঠের সামনে অবস্থিত জামা মসজিদে বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী মানুষ একত্রিত হয়ে ইমাম সাহেবের নেতৃত্বে পবিত্র নামাজ আদায় করেন। নামাজ শেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তন্ময় ঘোষ, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রা, উপ-পৌরপ্রধান জাহিদ হাসান খান, রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হর্ষ প্রসাদ ব্যানার্জি শ্রীরামপুর পৌরসভার সিআইসি মেম্বার তথা শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং, ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা সকলকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে এগিয়ে চলার বার্তা দেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ, পাশাপাশি ছিল ভ্রাতৃত্ব ও ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন।1
- রবিবার তিনি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জোরকদমে নির্বাচনী প্রচার চালান। বারুইপুরের সোনার তরী থেকে শুরু হয়ে রাস মাঠ পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বকেও এদিন সক্রিয়ভাবে উপস্থিত থাকতে দেখা যায়। মিছিল জুড়ে দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে ভরপুর ছিল গোটা এলাকা। প্রচারের শেষে বিমান বন্দ্যোপাধ্যায় আশাবাদী সুরে জানান, গতবারের তুলনায় এবারে তিনি আরও বেশি ভোটে জয়ী হবেন বলে তাঁর বিশ্বাস। সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং সমর্থন তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বারুইপুর পশ্চিমে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর এই ধরনের বড় মাপের শোভাযাত্রা যে প্রচারে নতুন মাত্রা যোগ করছে, তা বলাই বাহুল্য।1
- । বারুইপুর থানায় তাঁকে স্বাগত জানান বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার সহ অন্য আধিকারিকেরা। ডিআইজির সঙ্গে ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার। নির্বাচনের আগে এ দিন থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি এবং পুলিশ সুপার। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের। ডিআইজি বলেন, ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই পুলিশ জেলা এলাকায় ১৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এলাকায় রুট মার্চও হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেন তিনি।1