Shuru
Apke Nagar Ki App…
17 বছরের নাবালকের কাছ থেকে উদ্ধার- বন্দুকসহ দুটি গুলি, নদীয়ায়! নদিয়া, নাকাশিপাড়া: ধনঞ্জয়পুরের ১৭ বছরের এক নাবালকের কাছ থেকে উদ্ধার হল- একটি বন্দুকের সঙ্গে দুটি গুলি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার 10/03/26 রাতে পুলিশ অভিযান চালায়। হ্যাবাতলা মোড় থেকে তাকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। আজ তাকে কৃষ্ণনগর জুভেনাইল আদালতে তোলা হয়। কোন উদ্দেশ্যে সে অস্ত্র সঙ্গে রেখেছে, আর কোথা থেকে সংগ্রহ করেছে তার তদন্ত চলছে। এলাকার লোকজন এই ঘটনায় অবাক। লেখনী ও ফটো এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী। ( সঙ্গের অস্ত্রের ছবিটি প্রতিকী, যাহা সংগৃহীত)
Anupam Sarkar Chakraborty
17 বছরের নাবালকের কাছ থেকে উদ্ধার- বন্দুকসহ দুটি গুলি, নদীয়ায়! নদিয়া, নাকাশিপাড়া: ধনঞ্জয়পুরের ১৭ বছরের এক নাবালকের কাছ থেকে উদ্ধার হল- একটি বন্দুকের সঙ্গে দুটি গুলি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার 10/03/26 রাতে পুলিশ অভিযান চালায়। হ্যাবাতলা মোড় থেকে তাকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। আজ তাকে কৃষ্ণনগর জুভেনাইল আদালতে তোলা হয়। কোন উদ্দেশ্যে সে অস্ত্র সঙ্গে রেখেছে, আর কোথা থেকে সংগ্রহ করেছে তার তদন্ত চলছে। এলাকার লোকজন এই ঘটনায় অবাক। লেখনী ও ফটো এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী। ( সঙ্গের অস্ত্রের ছবিটি প্রতিকী, যাহা সংগৃহীত)
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কেতু গ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে চুরি। কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপার অলংকার সহ প্রণামী বাক্স লুট। পুলিশ ক্যাম্প ও সিসিটিভি থাকা সত্ত্বেও ঘটনায় চাঞ্চল্য।তদন্তে পুলিশ।1
- solar installing team Tehatta Nadia1
- “ছেলে ধরা সন্দেহে ধরা পড়ল রহস্যময় মহিলা! নবদ্বীপে উত্তেজনা, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী” হাতে বস্তা নিয়ে ঘোরাফেরা, জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা—চর ব্রহ্মনগরে চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর এলাকায় ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হাতে কাপড়চোপড় বাঁধা একটি বস্তা নিয়ে ওই মহিলা এলাকায় ঘোরাফেরা করছিলেন। মহিলার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর কয়েকজন বাসিন্দা তার পিছু নেন এবং তাকে আটকানোর চেষ্টা করেন। অবশেষে এলাকাবাসী মহিলাকে আটকে রেখে খবর দেন নবদ্বীপ থানা-র পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহিলাকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি বারবার ভিন্ন ভিন্ন ও অসংগতিপূর্ণ কথা বলছিলেন। তাতেই সন্দেহ আরও বাড়ে। যদিও এলাকাবাসী আইন নিজের হাতে না তুলে মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে নবদ্বীপ থানা-য় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সত্যিই কোনও অপরাধের সঙ্গে জড়িত কিনা, নাকি মানসিক ভারসাম্যহীন—তা খতিয়ে দেখছে পুলিশ।1
- রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। দাম বৃদ্ধি পেয়েছে ৬০ টাকা। তারই প্রতিবাদে পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস। আন্তর্জাতিক নারী দিবসে সেই প্রতিবাদ মিছিল দেখা গেল কলকাতার রাজপথে।1
- হরিহরপাড়ায় আমজনতা উন্নয়ন পার্টির উদ্যোগে বিরাট ইফতার মাহফিল, উপস্থিত বিধায়ক হুমায়ুন কবীর পবিত্র মাহে রমজান উপলক্ষে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আয়োজিত হলো এক বিরাট ইফতার মাহফিল। হরিহরপাড়া থানার গোবিন্দপুর স্কুল ময়দানে এই ইফতার মাহফিলের আয়োজন করে আমজনতা উন্নয়ন পার্টির হরিহরপাড়া ব্লক সভাপতি বিজয় শেখের নেতৃত্বে ব্লক কমিটি। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমকল ব্লক সভাপতি, নওদা ব্লক সভাপতি, রাজ্য কমিটির সদস্য আশিক ইকবাল সহ বিভিন্ন অঞ্চলের দলীয় নেতাকর্মীরা। ইফতার মাহফিলে বহু সাধারণ মানুষ ও সমর্থকের উপস্থিতিতে সম্প্রীতির বার্তা দেওয়া হয় এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। নেতারা জানান, রমজানের এই পবিত্র মাসে মানুষের মধ্যে একতা ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।1
- Post by Piyarul Mondal1
- রাজকুমার ঘোষ।কালনা। কালনা ২ ব্লকের বৈদ্যপুর পুলিশ ফাঁড়ি এরিয়ায়। আজ বুধবার কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের রুট মার্চ হল। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে চান এলাকার শান্তি শৃঙ্খলা এবং তাদের ভোট দিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে কোনরকম অসুবিধা হয় কিনা।1
- গ্যাসের অভাবে বন্ধ হওয়ার মুখে কাটোয়ার বিখ্যাত পরানের ক্ষীরের পান্তুযার দোকান। দোকানে মাত্র একটি কমার্শিয়াল সিলিন্ডার বাকি। গ্যাস না মিললে বন্ধ হতে পারে পান্তুযা তৈরি।1