Shuru
Apke Nagar Ki App…
বাদ গেল না অট্টহাস সতীপীঠ মন্দির। মন্দিরের তালা ভেঙে অলংকার চুরি। কেতু গ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে চুরি। কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপার অলংকার সহ প্রণামী বাক্স লুট। পুলিশ ক্যাম্প ও সিসিটিভি থাকা সত্ত্বেও ঘটনায় চাঞ্চল্য।তদন্তে পুলিশ।
পাঁচফোড়ন × 7
বাদ গেল না অট্টহাস সতীপীঠ মন্দির। মন্দিরের তালা ভেঙে অলংকার চুরি। কেতু গ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে চুরি। কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপার অলংকার সহ প্রণামী বাক্স লুট। পুলিশ ক্যাম্প ও সিসিটিভি থাকা সত্ত্বেও ঘটনায় চাঞ্চল্য।তদন্তে পুলিশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কেতু গ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে চুরি। কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপার অলংকার সহ প্রণামী বাক্স লুট। পুলিশ ক্যাম্প ও সিসিটিভি থাকা সত্ত্বেও ঘটনায় চাঞ্চল্য।তদন্তে পুলিশ।1
- “ছেলে ধরা সন্দেহে ধরা পড়ল রহস্যময় মহিলা! নবদ্বীপে উত্তেজনা, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী” হাতে বস্তা নিয়ে ঘোরাফেরা, জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা—চর ব্রহ্মনগরে চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর এলাকায় ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হাতে কাপড়চোপড় বাঁধা একটি বস্তা নিয়ে ওই মহিলা এলাকায় ঘোরাফেরা করছিলেন। মহিলার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর কয়েকজন বাসিন্দা তার পিছু নেন এবং তাকে আটকানোর চেষ্টা করেন। অবশেষে এলাকাবাসী মহিলাকে আটকে রেখে খবর দেন নবদ্বীপ থানা-র পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহিলাকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি বারবার ভিন্ন ভিন্ন ও অসংগতিপূর্ণ কথা বলছিলেন। তাতেই সন্দেহ আরও বাড়ে। যদিও এলাকাবাসী আইন নিজের হাতে না তুলে মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে নবদ্বীপ থানা-য় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সত্যিই কোনও অপরাধের সঙ্গে জড়িত কিনা, নাকি মানসিক ভারসাম্যহীন—তা খতিয়ে দেখছে পুলিশ।1
- প্রতিবেশী মহিলার শেষকৃত্য সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন ১৬ জন গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ ভরতপুর থানার অন্তর্গত গোপালপুর ভালুইপাড়া রাস্তার খালগাছার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই ট্রাক্টর রাস্তার ধারের ধানের জমিতে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী যুবক সেন্টু ঘোষের। জানা গেছে, ভরতপুর থানার পদমুড় গ্রামের বাসিন্দা মিঠু ঘোষ নামে এক ক্যানসার আক্রান্ত মহিলার মৃত্যু হলে তাঁকে সাটুই শ্মশান ঘাটে দাহ করতে গিয়েছিলেন গ্রামেরই ১৬ জন বাসিন্দা। ফেরার পথে ট্রাক্টরের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই বিপত্তি ঘটে বলে মনে করা হচ্ছে। ট্রাক্টরটি যখন ধানের জমিতে উল্টে যায়, তখন ১০ জন যাত্রী ছিটকে পড়লেও ৬ জন টলির নিচে চাপা পড়েন। এর মধ্যে সেন্টু ঘোষ ও গৌতম ঘোষের শরীরের অর্ধেক অংশ টলির তলায় আটকে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর জখম ৪৮ বছর বয়সী সৌরভ ঘোষকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃত সেন্টু ঘোষের পরিবারে এখন শোকের মাতম, মাত্র তিন বছর আগে তাঁর বিয়ে হয়েছিল এবং ঘরে দুই বছরের একটি ছোট্ট কন্যাসন্তান রয়েছে। খবর পেয়েই ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।1
- solar installing team Tehatta Nadia1
- রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। দাম বৃদ্ধি পেয়েছে ৬০ টাকা। তারই প্রতিবাদে পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস। আন্তর্জাতিক নারী দিবসে সেই প্রতিবাদ মিছিল দেখা গেল কলকাতার রাজপথে।1
- ভোটের মুখে অস্বস্তি বাড়লো বিরোধীদের, বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে সিপিএম ও বিজেপি থেকে ৫০ টি পরিবার যোগদান করল তৃণমূলে।1
- রাজকুমার ঘোষ।কালনা। কালনা ২ ব্লকের বৈদ্যপুর পুলিশ ফাঁড়ি এরিয়ায়। আজ বুধবার কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের রুট মার্চ হল। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে চান এলাকার শান্তি শৃঙ্খলা এবং তাদের ভোট দিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে কোনরকম অসুবিধা হয় কিনা।1
- গ্যাসের অভাবে বন্ধ হওয়ার মুখে কাটোয়ার বিখ্যাত পরানের ক্ষীরের পান্তুযার দোকান। দোকানে মাত্র একটি কমার্শিয়াল সিলিন্ডার বাকি। গ্যাস না মিললে বন্ধ হতে পারে পান্তুযা তৈরি।1