Shuru
Apke Nagar Ki App…
বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে সিপিএম ও বিজেপি থেকে ৫০ টি পরিবার যোগদান করল তৃণমূলে, এ বিষয় নিয়ে লাভপুরের বিধায়ক রানা সিংহ কী বললেন? শুনুন ভোটের মুখে অস্বস্তি বাড়লো বিরোধীদের, বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে সিপিএম ও বিজেপি থেকে ৫০ টি পরিবার যোগদান করল তৃণমূলে।
Anirban k panja
বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে সিপিএম ও বিজেপি থেকে ৫০ টি পরিবার যোগদান করল তৃণমূলে, এ বিষয় নিয়ে লাভপুরের বিধায়ক রানা সিংহ কী বললেন? শুনুন ভোটের মুখে অস্বস্তি বাড়লো বিরোধীদের, বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে সিপিএম ও বিজেপি থেকে ৫০ টি পরিবার যোগদান করল তৃণমূলে।
More news from Birbhum and nearby areas
- ভোটের মুখে অস্বস্তি বাড়লো বিরোধীদের, বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে সিপিএম ও বিজেপি থেকে ৫০ টি পরিবার যোগদান করল তৃণমূলে।1
- ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুই আন্তঃরাজ্য ছিনতাইবাজ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশের তৎপরতায় এই সাফল্য মিলেছে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে বাইকে করে শহরের বিভিন্ন এলাকায় দিনের বেলায় পথচারীদের লক্ষ্য করে হার ছিনতাই করত দুই দুষ্কৃতী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ টাউনশিপ থানার পুলিশ। বুধবার দুপুর দেড়টার সময় এমএএমসি এলাকার বিবেকানন্দ স্ট্যাচুর সামনে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তাদের ব্যবহৃত বাইকটিও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যে বাইকটি দিয়ে তারা ছিনতাই করত সেই বাইকের নম্বরটি ভুয়ো বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুষ্কৃতীদের ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং এতে পুলিশের একটি গাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। অবশেষে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের নাম প্রমোদ গোস্বামী, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং অপরজন অজয় কুমার, যার বাড়ি চিত্তরঞ্জনে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1
- প্রতিবেশী মহিলার শেষকৃত্য সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন ১৬ জন গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ ভরতপুর থানার অন্তর্গত গোপালপুর ভালুইপাড়া রাস্তার খালগাছার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই ট্রাক্টর রাস্তার ধারের ধানের জমিতে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী যুবক সেন্টু ঘোষের। জানা গেছে, ভরতপুর থানার পদমুড় গ্রামের বাসিন্দা মিঠু ঘোষ নামে এক ক্যানসার আক্রান্ত মহিলার মৃত্যু হলে তাঁকে সাটুই শ্মশান ঘাটে দাহ করতে গিয়েছিলেন গ্রামেরই ১৬ জন বাসিন্দা। ফেরার পথে ট্রাক্টরের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই বিপত্তি ঘটে বলে মনে করা হচ্ছে। ট্রাক্টরটি যখন ধানের জমিতে উল্টে যায়, তখন ১০ জন যাত্রী ছিটকে পড়লেও ৬ জন টলির নিচে চাপা পড়েন। এর মধ্যে সেন্টু ঘোষ ও গৌতম ঘোষের শরীরের অর্ধেক অংশ টলির তলায় আটকে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর জখম ৪৮ বছর বয়সী সৌরভ ঘোষকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃত সেন্টু ঘোষের পরিবারে এখন শোকের মাতম, মাত্র তিন বছর আগে তাঁর বিয়ে হয়েছিল এবং ঘরে দুই বছরের একটি ছোট্ট কন্যাসন্তান রয়েছে। খবর পেয়েই ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।1
- Birbhum, West Bengal: As part of preparations for the upcoming West Bengal Assembly elections, central security forces have been deployed at the Mayureshwar Police Station area in Birbhum district. The deployment aims to maintain law and order and ensure peaceful polling in the region. The Election Commission has been increasing surveillance and security measures across the state to ensure free and fair elections Highlights: Central forces deployed at Mayureshwar Police Station in Birbhum. Deployment part of security preparations for Assembly elections. Aim is to ensure peaceful and fair voting. Security heightened in sensitive areas of the district. #WestBengalElections #Birbhum #Mayureshwar #CentralForces #ElectionSecurity #AssemblyPolls #WestBengalNews #Election20261
- এক মুহূর্তে নিভে গেল প্রাণ,শিক্ষকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শিক্ষা মহল1
- Post by মুখার্জী নিউজ1
- মোবাইলের যুগেও সংস্কৃতির টান, ৬০ বছরে দেবীপুর স্টেশন গার্লস স্কুলে নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন1
- Post by Anirban k panja1