Shuru
Apke Nagar Ki App…
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। ভোটের দিন সকালে নির্দিষ্ট বুথে পৌঁছে লাইনে দাঁড়িয়েই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শান্তিপূর্ণ ও নির্ভীক ভোটগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ ভোটারদের উদ্দেশে বেশি সংখ্যায় ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বলেও দাবি করেন প্রার্থী।
কোচবিহার নিউজ
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। ভোটের দিন সকালে নির্দিষ্ট বুথে পৌঁছে লাইনে দাঁড়িয়েই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শান্তিপূর্ণ ও নির্ভীক ভোটগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ ভোটারদের উদ্দেশে বেশি সংখ্যায় ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বলেও দাবি করেন প্রার্থী।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা! বিজেপি ক্যাম্প অফিসে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করলেন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। ভোটের উত্তাপের মাঝেও এমন ছবি দিল ভিন্ন বার্তা—প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিক সম্পর্ক অটুট!1
- ভোট চলাকালীন বুথ চত্বরে অযথা জমায়েতের অভিযোগ উঠতেই দ্রুত অ্যাকশন মোডে নামে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ওই বুথের আশপাশে কিছু মানুষের অযাচিত ভিড় লক্ষ্য করা যায়, যা ভোটারদের স্বাভাবিকভাবে বুথে প্রবেশে অসুবিধার সৃষ্টি করছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা জমায়েত সরিয়ে দিয়ে বুথ এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট ভোটার ছাড়া অন্য কারও বুথ চত্বরে অযথা উপস্থিতি বরদাস্ত করা হবে না। ভোটারদের নিরাপত্তা এবং নির্ভয়ে ভোটদানের পরিবেশ বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনার পর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ছন্দেই চলতে থাকে। ভোটাররাও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। প্রশাসনের এই তৎপরতায় এলাকায় সম্ভাব্য উত্তেজনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।1
- ⭕বাস না পেয়ে মাথাভাঙা কলেজ মোড়ে ভোট কর্মীদের পথ অবরোধ করে বিক্ষোভ1
- দিনহাটা ডিসিআরসি সেন্টার থেকে বিভিন্ন বুথে বুথে রওনা দিলেন ভোট কর্মীরা। সঙ্গে কেন্দ্রীয়বাহিনীর দেওয়ানরাও উপস্থিত রয়েছেন। দিনহাটা ও সিতাই বিধানসভার মোট ৬১৮ টি বুথে রওনা দেওয়ার পূর্বে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন ভোট কর্মীরা।1
- মাথাভাঙ্গা,গাড়ি না পেয়ে মাথাভাঙ্গা কলেজমোড়ে ভোট কর্মীদের পথ অবরোধ। এদিন মাথাভাঙ্গা থেকে ভোট কর্মীরা কেউ কোচবিহার কেউ দিনহাটা সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য ভোটকর্মীরা প্রায় আড়াই ঘণ্টা থেকে দাঁড়িয়ে থাকলেও গাড়ি পায়নি বলে অভিযোগ। এরপর ভোটকর্মীরা মাথাভাঙ্গা কলেজমোড়ে পথ অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট এই অবরোধ চলে। পরে মাথাভাঙ্গা থানার আই সি শুভজিৎ ঝার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পরে ভোট কর্মীদের গাড়ি দেওয়া হয় বলে জানা গেছে।1
- সিতাইয়ে নিজের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংগিতা রায়! বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গারানাটা পঞ্চ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে, ৬ এর ১৮ নং বুথের ভোটার হিসেবে ভোট দেন এদিন। ভোট দেওয়ার পর প্রার্থী ও সাংসদ কি জানালেন শুনুন1
- * ৭/২৯৩ বুথে মকপোল রিস্টার্ট না করেই ভোট শুরু বললেন তৃণমূল নেতা সাবির সাহা চৌধুরী1
- পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১৭৬ নম্বর বুথে ভোটগ্রহণকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ভোটারদের একাংশের দাবি, বুথে যাওয়ার পথে তাঁদের বাধা দেওয়া হয় এবং ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং নিরাপত্তার মধ্যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। অভিযোগকারী ভোটারদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট দেওয়া সম্ভব হতো না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।1
- 📍নির্বাচনের একদিন আগে মাথাভাঙা বিধানসভায় বিজেপির সাথে মেলালো KSS প্রার্থী কংসরাজ বর্মণ1