Shuru
Apke Nagar Ki App…
জাতীয় সড়ক ১৯–এ গার্ডওয়াল ধস, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল সরডাঙা মোড় জাতীয় সড়ক ১৯–এর সরডাঙা মোড়ে বুধবার সকালে হঠাৎ ধসে পড়ল রাস্তার নীচের গার্ডওয়ালের একটি অংশ। বর্ধমানমুখী লেনে এই ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। মাত্র তিন মাস আগে রাস্তার কাজ শেষ হওয়ার পরেই এমন ঘটনা ঘটায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। #KharagpurJagoran #NationalHighway19 #RoadSafety #Memari #WestBengalNews #BreakingNews #RoadCollapse #Burdwan #LocalNews 🚨🛣️
Kharagpur Jagoran
জাতীয় সড়ক ১৯–এ গার্ডওয়াল ধস, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল সরডাঙা মোড় জাতীয় সড়ক ১৯–এর সরডাঙা মোড়ে বুধবার সকালে হঠাৎ ধসে পড়ল রাস্তার নীচের গার্ডওয়ালের একটি অংশ। বর্ধমানমুখী লেনে এই ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। মাত্র তিন মাস আগে রাস্তার কাজ শেষ হওয়ার পরেই এমন ঘটনা ঘটায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। #KharagpurJagoran #NationalHighway19 #RoadSafety #Memari #WestBengalNews #BreakingNews #RoadCollapse #Burdwan #LocalNews 🚨🛣️
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- #centeralforcer : खड़गपुर में केंद्रीय बल का रूट मार्च, SDPO के नेतृत्व में सुरक्षा का भरोसा। #mlaelection2026 #kharagpurnimpura #centeralforce #routemarch #sdpokharagpur #kharagpurtownpolice #kharagpurnews91
- অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর: ১১.০৩.২০২৬: আলুর ন্যায্য দামের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি । বুধবার বিকেলে চন্দ্রকোনা রোড চৌরাস্তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের সমস্যাকে সামনে রেখে বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় আলু ফেলে অবরোধ গড়ে তোলেন এবং বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে বাজারে আলুর যে দাম পাওয়া যাচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় অনেকটাই কম। বীজ, সার, কীটনাশক, সেচ এবং শ্রমিকের খরচ মিলিয়ে বিঘা প্রতি আলু চাষে বিপুল ব্যয় হচ্ছে। কিন্তু বাজারে সেই অনুযায়ী দাম না পাওয়ায় চাষিরা আর্থিক সঙ্কটে পড়ছেন। বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের নীতির কারণেই আলুচাষীরা ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের দাবি, আলু বাইরে পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ থাকায় বাজারে সরবরাহ বেড়ে যাচ্ছে, ফলে দাম কমে যাচ্ছে। পাশাপাশি আলুর বস্তার দামও সাম্প্রতিক সময়ে প্রায় দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এ নিয়ে কালোবাজারির অভিযোগও ওঠে। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌরি, মন্ডল সভাপতি পলাশ সেন, বিজেপি নেতা ধীমান কোলে, রাম সিং, পারিজাত চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতা-কর্মী। বিক্ষোভ মঞ্চ থেকে দ্রুত আলুচাষীদের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি তোলা হয়। পাশাপাশি সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। #চন্দ্রকোনা_রোড #আলুর_ন্যায্য_দাম #আলুচাষী #পশ্চিমমেদিনীপুর #বিজেপি_বিক্ষোভ #পথঅবরোধ #কৃষকসমস্যা #WestMidnapore #PotatoFarmers1
- আরো লাগার মন মন যেদিকে ছুটাবেন সেদিকেই ছুটে যাবে, চিরতা চিরতা এবং স্থির একক করতে মনকে সেই চিত্র অনুভব করুন4
- পূর্ব বর্ধমানের মশাগ্রাম এর কাছে কয়েক মাস আগে তৈরি জাতীয় সড়কের (NH) ফ্লাইওভার গুড় মুড়িয়ে ভেঙে পড়ল1
- দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, একাধিক কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ সত্য। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রচার পাওয়ার জন্যই এমন দাবি করা হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দাসপুরে রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি দুই দল।1
- পূর্ব বর্ধমানের মেমারিতে ধসে পড়েছে জাতীয় সড়কের দেওয়ালের একাংশ। মেমারিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কের দেওয়াল! বন্ধ যান চলাচল, ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সব গাড়িসরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বর্ধমানের মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের দেওয়াল ধসে বিপত্তি। বুধবার সকাল ১০টা নাগাদ আচমকাই জাতীয় সড়কের পাশের দেওয়াল ধসে পড়ে। তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ওই রাস্তা দিয়ে গাড়ি চলেছে। তবে একেবারে ধসে পড়ার মুহূর্তে সেখানে কোনও গাড়ি ছিল না। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসাবে সার্ভিস রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত। সেই রাস্তার বর্ধমানমুখী লেনের দেওয়াল ধসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাস দশেক আগেই এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছিল। অভিযোগ, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয় সড়ক নির্মাণে। সেই কারণেই এই পরিণতি। এক বাসিন্দা জানিয়েছেন, দিনের আলোয় এই ঘটনা ঘটায় বিপদ এড়ানো গিয়েছে। রাতের অন্ধকারে হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ছাইয়ের স্তর ব্যবহার করা হয়েছিল। তা ধীরে ধীরে বসে যাচ্ছিল। ইটের গাঁথনিতেও ফাটল দেখা দিয়েছিল। সকালে যখন ওই রাস্তা দিয়ে একের পর এক ট্রাক, লরি, ডাম্পার যাচ্ছিল, তখনই ইটের 'ব্লক'-সহ দেওয়ালের প্রায় ৪০ ফুট লম্বা অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। তৎক্ষণাৎ ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক) আশিস মণ্ডল বলেন, 'জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। একটা লেন বন্ধ রেখে গাড়িগুলিকে সার্ভিস রোড দিয়ে বার করে দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।'' দুর্গাপুর এক্সপ্রেসওয়ের প্রকল্প অধিকর্তা (কলকাতা) প্রশান্ত শ্রীবাস্তব বলেছেন, 'পরিদর্শনকারী দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে। কেন এটা ঘটল, তদন্ত হবে।' বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কেন্দ্রকে এক হাত নিয়ে বলেছেন, 'এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজের নমুনা। বড় বিপদ ঘটলে তার দায় কে নিত? নিম্নমানের কাজ যে হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।' বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, 'গোটা দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা বানাচ্ছেন। কোথাও এমন ঘটনা ঘটেনি। এখানে কেন ঘটল, সেটা ভাবার বিষয়। তদন্তে সব জানা যাবে।'1
- জাতীয় সড়ক ১৯–এর সরডাঙা মোড়ে বুধবার সকালে হঠাৎ ধসে পড়ল রাস্তার নীচের গার্ডওয়ালের একটি অংশ। বর্ধমানমুখী লেনে এই ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। মাত্র তিন মাস আগে রাস্তার কাজ শেষ হওয়ার পরেই এমন ঘটনা ঘটায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। #KharagpurJagoran #NationalHighway19 #RoadSafety #Memari #WestBengalNews #BreakingNews #RoadCollapse #Burdwan #LocalNews 🚨🛣️1
- ভালোলাগার কিছু আত্মবিশ্বাসের প্রেমের গান প্রেম বিভিন্ন ধরনের হয় যেমন বাবা মার প্রেম ভাই বোনের প্রেম3
- ভারতের প্রধান নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কর্মকর্তা মনোজ আগরওয়াল এবং অন্যান্য কর্মকর্তারা ওয়েস্টাইন হোটেল রাজারহাটে আসন্ন নির্বাচনের বিস্তারিত তথ্যের জন্য সংবাদ সম্মেলনে বক্তব্য1