Shuru
Apke Nagar Ki App…
হাওড়ার উলুবেড়িয়া ১ ব্লকের মাধবপুর গ্রামের দক্ষিণ পাড়ার ঢালাই করা পাকা রাস্তাটি এমনিতেই যথেষ্ট ভালো। কিন্তু দুই পরিবার তাদের পারিবারিক ঝগড়ার জেরে রাস্তার একটি অংশ ব্লক করে রেখেছে। এর ফলে ওই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স বা ছোট চার চাকার গাড়ি চলাচল করতে পারছে না, যার জেরে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা ও অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি সংকটের দিকে নজর দিয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের আবেদন জানানো হয়েছে, যাতে গ্রামবাসীরা এই দুর্ভোগ থেকে রেহাই পান।
দেবদাস মন্ডল

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হাওড়ার গঙ্গাধরপুর গ্রামে গ্রামবাসী ও পরিবারের কল্যাণে এক সন্ন্যাসী ধারালো তরবারির শয্যায় ভর করেছেন। ৪০০ বছরের প্রাচীন বাবা ধর্মরাজের পুজো উপলক্ষে এই ঐতিহ্যবাহী রীতি এখনও বজায় রয়েছে।1
- হাওড়া জেলার উলুবেড়িয়া ১ ব্লকের মাধবপুর ১ নম্বর বুথ কমিটির পক্ষ থেকে ডক্টর কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।1
- পশ্চিমবঙ্গে দমদম বিমানবন্দরের রানওয়ে বাড়াতে বাঁকড়া মসজিদ ভেঙে ফেলা হবে কি না, তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতির মাঝেই সেখানে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে।1
- রাজ্যে ভোটের রেজাল্ট বেরোনোর পর একটি ভিডিও সামনে এসেছে, যা বর্তমানে ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বিজেপি সমর্থকরা তৃণমূল প্রার্থীকে গেরুয়া আবির মাখিয়ে দিচ্ছেন। এই ভিডিওটি ইতিমধ্যেই অনেকে শেয়ার করেছেন।1
- গড়িয়া সি ফাইভ বাসস্ট্যান্ডে আয়োজিত হলো এক বৃক্ষরোপণ, জল ছত্র এবং হনুমান চল্লিশা পাঠের অনুষ্ঠান। বজরং দল সুন্দরবন প্রখণ্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগকে ঘিরে বজরং দলের উদ্যোক্তারা অত্যন্ত খুশি হলেও, কিছু মানুষ এর কড়া সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছেন। সমালোচকদের মতে, এটি আসলে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রথম পদক্ষেপ। তাঁদের ধারণা, আরএসএস-এর এই লক্ষ্য ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান এবং বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থী, যা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। তবে এই হনুমান চল্লিশা পাঠের জেরে সেক্যুলার নামে ভোটের রাজনীতি করা দলগুলো ভয় পাচ্ছে বলে দাবি করা হয়েছে। এদিকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভারতকে একটি 'হিন্দু রাষ্ট্র' হিসেবে প্রতিষ্ঠা করার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। আরএসএস-এর মতে, ভারতের সাংস্কৃতিক ও সভ্যতাগত পরিচয় হিন্দুত্ববাদী এবং যারা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ও দেশের উন্নয়নে কাজ করেন, তারা সাংস্কৃতিক অর্থে 'হিন্দু'। বিনায়ক দামোদর সাভারকরের চিন্তাধারা থেকে এই হিন্দু রাষ্ট্র বা হিন্দু জাতীয়তাবাদের ধারণার উৎপত্তি হয়েছে। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত সংগঠনের শতবর্ষ উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে বারবার উল্লেখ করেছেন যে, "ভারত হল একটি হিন্দু রাষ্ট্র।" তাঁর দাবি, কোনো সাংবিধানিক স্বীকৃতির অপেক্ষা না রেখেই ভারত একটি হিন্দু জাতি এবং এটি একটি অপরিবর্তনীয় সত্য। এর পাশাপাশি আরএসএস বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিয়ে একটি অখণ্ড সাংস্কৃতিক ও ভৌগোলিক অঞ্চল বা 'অখণ্ড ভারত' গঠনের স্বপ্ন দেখে।4
- জি বাংলায় সম্প্রচারিত 'পরিণীতা' তার ৬০০তম পর্ব সম্পন্ন করেছে।1
- পশ্চিমবঙ্গে সরকারি নথি বিকৃত করার অভিযোগে সুজয় ব্যানার্জি-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।1
- হাওড়ায় শনিবার দুপুরে আবারও চলল বুলডোজার! ফাঁসিতলা মোড় থেকে শুরু করে বিলেলিয়াস রোড জামা মসজিদ পর্যন্ত এলাকায় এই বুলডোজার চালানো হয়েছে।1