Shuru
Apke Nagar Ki App…
অব্যাহত বিজেপির যোগদান কর্মসূচি কালচিনি বিধানসভায় অব্যাহত বিজেপির যোগদান কর্মসূচি। বুধবার বিধানসভার মাঝেরডাবরী চা বাগানে ৬৫ জন পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।এদিন বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্রের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয়। মূলত শ্রমিক মহল্লার মহিলা ও যুবকেরা এদিন বিজেপিতে যোগদান করেছে বলে জানান তিনি।
Dainik Barta
অব্যাহত বিজেপির যোগদান কর্মসূচি কালচিনি বিধানসভায় অব্যাহত বিজেপির যোগদান কর্মসূচি। বুধবার বিধানসভার মাঝেরডাবরী চা বাগানে ৬৫ জন পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।এদিন বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্রের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয়। মূলত শ্রমিক মহল্লার মহিলা ও যুবকেরা এদিন বিজেপিতে যোগদান করেছে বলে জানান তিনি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতে দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১জন পঞ্চায়েত সমিতির সদস্য ও ৩ পঞ্চায়েত সদস্যের স্বামী সহ একাধিক নেতা1
- বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দিনহাটায় এলেন রাজ্যের বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত এবং পুলিশ অবজারভার এন কে মিশ্রা। বুধবার তারা দিনহাটা থানায় এসে পৌঁছন। এদিন তারা দিনহাটা থানায় এসে মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ ও আইসি বুধাদিত্য রায়ের সাথে বৈঠক করেন। যাতে বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে ব্যাপারে পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে আলোচনা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত গুপ্ত বলেন, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে সে বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে তিনি জানান। এদিন একদিকে পুলিশ প্রশাসনে আধিকারিকদের সাথে কথা বলেন তারা। পাশাপাশি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে এসে মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথেও কথা বলতে দেখা যায় তাদের।1
- দিনহাটা কলেজে ট্রেনিং শেষে ভোট দিতে এসে কি বললেন ভোট কর্মীরা শুনুন। আমরা শুনবো তাদের বক্তব্য।1
- রাজবংশীদের নিয়ে ঠিকাদারি শুরু করেছে নির্মল রায় ! বিস্ফোরক অভিযোগ ধূপগুড়ির কেএসডিসির প্রার্থীর।রাজবংশীদের নিয়ে ঠিকাদারি শুরু করেছে নির্মল রায় ! বিস্ফোরক অভিযোগ ধূপগুড়ির কেএসডিসির প্রার্থীর।1
- এদিন সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার করে বলেন তিনিও গান্ধীজিকে সম্মান করেন কিন্তু বিরোধীরা তার বলা কথাকে অন্যভাবে কাটছাঁট করে সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করেছেন যা সমাজ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এদিন তিনি আরো জানান তৃণমূলকে ধুপগুড়িতে গান্ধী মূর্তি স্থাপন করতে হবে না ধুপগুড়ির মানুষ বিজেপিকে জয়ী করবে এবং বিজেপি এটি স্থাপন করবে।1
- *কোচবিহার জেলার বিভিন্ন সংবেদনশীল ও অতীতে হিংসাপ্রবণ বুথ এলাকায় ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে উদ্যোগ নিল জেলা প্রশাসন।1
- তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণকে ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও ভোট গ্রহণ প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, বাড়ি বাড়ি ভোট গ্রহণের সময় শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, নির্দিষ্ট ভোটকর্মী, অনুমোদিত পোলিং এজেন্ট এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া অন্য কারও উপস্থিত থাকার কোনও অনুমতি নেই। অথচ সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মিলন বর্মন ভোটকর্মীদের গাড়ির পিছন পিছন ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রিসাইডিং অফিসার ও ভোটকর্মীরা যখন বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নিচ্ছিলেন, ঠিক সেই সময় প্রতিটি এলাকায় তাদের অনুসরণ করেন তিনি। বিজেপির দাবি, এটি শুধু অনৈতিক নয়, সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কিত করার সামিল। ঘটনার প্রতিবাদে সরব হয় বিজেপি শিবির। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, “এভাবে যদি শাসকদলের নেতারা ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব?” তারা অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট জবাব না মিললেও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভোটের মুখে এই ধরনের অভিযোগ নতুন করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। এখন সব নজর নির্বাচন কমিশনের দিকে—এই স্পষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন কতটা কড়া পদক্ষেপ নেয়, সেটাই দেখার।1
- নববর্ষে রঙের উৎসব, কোচবিহার শহীদ বাগে চিত্র প্রদর্শনীতে ভিড়।1
- এদিনের এই রোড শোতে প্রচুর মানুষের উপস্থিতি দেখা যায় শিলিগুড়িতে।1