logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান, উপস্থিত বিধায়ক দধিরাম রায় মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান, উপস্থিত বিধায়ক দধিরাম রায় মেখলিগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও গুণগত মান খতিয়ে দেখতে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। জানা যায়, এদিন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে আধিকারিকরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করেন। পাশাপাশি বিক্রিত পণ্যের এক্সপায়ারি ডেট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যও পরীক্ষা করা হয়, যাতে ক্রেতাদের কাছে মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক দধিরাম রায়। এছাড়াও প্রশাসন ও পুলিশ বিভাগের অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

17 hrs ago
user_SLK News সংবাদ মাধ্যম
SLK News সংবাদ মাধ্যম
News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
17 hrs ago

মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান, উপস্থিত বিধায়ক দধিরাম রায় মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান, উপস্থিত বিধায়ক দধিরাম রায় মেখলিগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও গুণগত মান খতিয়ে দেখতে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। জানা যায়, এদিন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে আধিকারিকরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করেন। পাশাপাশি বিক্রিত পণ্যের এক্সপায়ারি ডেট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যও পরীক্ষা করা হয়, যাতে ক্রেতাদের কাছে মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক দধিরাম রায়। এছাড়াও প্রশাসন ও পুলিশ বিভাগের অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মেখলিগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন বন্ধ থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট দ্রুত চালুর দাবিতে সোমবার সাংবাদিক বৈঠক করল মেখলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি কৌশিক সিংহ সরকার জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই কোর্ট বন্ধ থাকায় এফিডেভিট ও বিভিন্ন মামলার কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অবিলম্বে কোর্ট চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রশাসনের দাবি, পর্যাপ্ত পদাধিকারী না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।
    1
    মেখলিগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন
বন্ধ থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট দ্রুত চালুর দাবিতে সোমবার সাংবাদিক বৈঠক করল মেখলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি কৌশিক সিংহ সরকার জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই কোর্ট বন্ধ থাকায় এফিডেভিট ও বিভিন্ন মামলার কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অবিলম্বে কোর্ট চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রশাসনের দাবি, পর্যাপ্ত পদাধিকারী না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
    4
    মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
    user_Kinkar roy
    Kinkar roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • ভাঙাপাকড়ী নাকা পয়েন্ট এলাকায় কন্টেনার ট্রাকের ভেতর থেকে ৪৫ টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ গ্রেফতার চালক অসম বাংলা সীমান্তের অন্তর্গত তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত ভাঙ্গা পাকরি নাকা পয়েন্ট এলাকা থেকে কন্টেনার ট্রাকের ভেতর থেকে ৪৫টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। এদিকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কন্টেনার ট্রাকেট চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বক্সিরহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট দ্বারা মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বারংবার এই পাচারের ঘটনায় অসম বাংলা সীমান্তের যোগ প্রকাশ্যে আসার কার্যত চাঞ্চল্য ছড়াচ্ছে।
    1
    ভাঙাপাকড়ী নাকা পয়েন্ট এলাকায় কন্টেনার ট্রাকের ভেতর থেকে ৪৫ টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ গ্রেফতার চালক 
অসম বাংলা সীমান্তের অন্তর্গত তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত ভাঙ্গা পাকরি নাকা পয়েন্ট এলাকা থেকে কন্টেনার ট্রাকের ভেতর থেকে ৪৫টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। এদিকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কন্টেনার ট্রাকেট চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বক্সিরহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট দ্বারা মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বারংবার এই পাচারের ঘটনায় অসম বাংলা সীমান্তের যোগ প্রকাশ্যে আসার কার্যত চাঞ্চল্য ছড়াচ্ছে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • মেখলিগঞ্জের ভোটবাড়ি অঞ্চল এলাকায় ১০০ দিনের কাজে শুভ উদ্বোধন করা হলো।
    1
    মেখলিগঞ্জের ভোটবাড়ি অঞ্চল এলাকায় ১০০ দিনের কাজে শুভ উদ্বোধন করা হলো।
    user_Kinkar roy
    Kinkar roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • ইতিহাসে প্রথম ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস করে এলো হার্ট, প্রতিস্থাপন হলো আমেদাবাদের একটি নার্সিংহোমে বন্দে ভারত চড়ে এল হার্ট' দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস'-এ চেপে সুরাত থেকে আমেদাবাদে নিয়ে যাওয়া হল এক রোগীর জন্য প্রতিস্থাপনের হৃদযন্ত্র। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম ট্রেনের গতি ও সময়ানুবর্তিতাকে কাজে লাগিয়ে অঙ্গ পরিবহন করা হল। পুলিশ, আরপিএফ ও মেডিক্যাল টিমের নিখুঁত পরিকল্পনায় আমেদাবাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর করে হৃদযন্ত্রটি পৌঁছে দেওয়া সম্ভব হয়।
    1
    ইতিহাসে প্রথম ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস করে এলো হার্ট, প্রতিস্থাপন হলো আমেদাবাদের একটি নার্সিংহোমে
বন্দে ভারত চড়ে এল হার্ট'
দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস'-এ চেপে সুরাত থেকে আমেদাবাদে নিয়ে যাওয়া হল এক রোগীর জন্য প্রতিস্থাপনের হৃদযন্ত্র। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম ট্রেনের গতি ও সময়ানুবর্তিতাকে কাজে লাগিয়ে অঙ্গ পরিবহন করা হল। পুলিশ, আরপিএফ ও মেডিক্যাল টিমের নিখুঁত পরিকল্পনায় আমেদাবাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর করে হৃদযন্ত্রটি পৌঁছে দেওয়া সম্ভব হয়।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্কুল চত্বর ও গোটা এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করে ওই ছাত্র। পরিস্থিতির অবনতি হলে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে তাকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের সদস্যরা গভীর শোকাহত। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ও ছাত্রের বাড়িতে ভিড় জমান আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ছাত্রের অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্কুলের পক্ষ থেকেও গভীর সমবেদনা জানানো হয়েছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি।
    1
    পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রের।
ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্কুল চত্বর ও গোটা এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করে ওই ছাত্র। পরিস্থিতির অবনতি হলে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে তাকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক ঘটনায় সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের সদস্যরা গভীর শোকাহত। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ও ছাত্রের বাড়িতে ভিড় জমান আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
ছাত্রের অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্কুলের পক্ষ থেকেও গভীর সমবেদনা জানানো হয়েছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.