Shuru
Apke Nagar Ki App…
মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
Kinkar roy
মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- জয়ী সেতু এলাকায় অভিযানে ১০টি গোরু উদ্ধার মেখলিগঞ্জ থানার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জয়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে ১০টি গোরু উদ্ধার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। মেজবাবু মৃণাল লামার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ জানতে পারে, গোরুগুলি পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যক্তিরা গোরু ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া গোরুগুলিকে মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।1
- মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।4
- ইতিহাসে প্রথম ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস করে এলো হার্ট, প্রতিস্থাপন হলো আমেদাবাদের একটি নার্সিংহোমে বন্দে ভারত চড়ে এল হার্ট' দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস'-এ চেপে সুরাত থেকে আমেদাবাদে নিয়ে যাওয়া হল এক রোগীর জন্য প্রতিস্থাপনের হৃদযন্ত্র। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম ট্রেনের গতি ও সময়ানুবর্তিতাকে কাজে লাগিয়ে অঙ্গ পরিবহন করা হল। পুলিশ, আরপিএফ ও মেডিক্যাল টিমের নিখুঁত পরিকল্পনায় আমেদাবাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর করে হৃদযন্ত্রটি পৌঁছে দেওয়া সম্ভব হয়।1
- প্রশান্ত কিশোরের জয়ের উৎসব পালন সমর্থক দের। পালাবদলের আভাস দেশে ⁉️ প্রশান্ত কিশোরের জয়ের অগ্রিম উৎসব পালন সমর্থক দের।1
- মানত পূরণ হওয়ায় ভাঁড়ে করে জল্পেশ মন্দিরে হাজির দম্পতি ময়নাগুড়ি: বিয়ের অনেক বছর পার হলেও কোনো সন্তানের মুখ দেখতে পারেননি ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি এলাকার এক দম্পতি। এরপরেই বাবা জল্পেশের কাছে মানত করেন ওই নিঃসন্তান দম্পতি। বাবা জল্পেশের কাছে মানত করার পরেই সন্তানের মুখ দেখতে পারেন ওই দম্পতি। মনস্কামনা পূরণ হওয়ায় রবিবার রাতে সদ্যোজাত সন্তানকে ভারে করে নিয়ে জল্পেশ মন্দিরে এসে পূজো দিলেন সেই দম্পতি। তারা জানান, বাবা জল্পেশের কৃপায় দীর্ঘ কয়েক বছর পর তাদের সন্তান লাভ হয়েছে। তাই তারা সন্তানকে নিয়েই পুজো দিতে মন্দিরে এসেছেন।1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৪ আগস্ট শীতলকুচিতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'স্মরণাঞ্জলি'। শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে বিকেল ৪টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কিশোর কুমারের অমর সঙ্গীতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গীত প্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছে স্পন্দন কলাকেন্দ্র (গুরুকুল), শীতলকুচি শাখা। আয়োজকদের পক্ষ থেকে সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।1
- মেখলিগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন বন্ধ থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট দ্রুত চালুর দাবিতে সোমবার সাংবাদিক বৈঠক করল মেখলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি কৌশিক সিংহ সরকার জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই কোর্ট বন্ধ থাকায় এফিডেভিট ও বিভিন্ন মামলার কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অবিলম্বে কোর্ট চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রশাসনের দাবি, পর্যাপ্ত পদাধিকারী না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।1