অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৪ আগস্ট শীতলকুচিতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'স্মরণাঞ্জলি'। শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে বিকেল ৪টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কিশোর কুমারের অমর সঙ্গীতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গীত প্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছে স্পন্দন কলাকেন্দ্র (গুরুকুল), শীতলকুচি শাখা। আয়োজকদের পক্ষ থেকে সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

- মেখলিগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন বন্ধ থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট দ্রুত চালুর দাবিতে সোমবার সাংবাদিক বৈঠক করল মেখলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি কৌশিক সিংহ সরকার জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই কোর্ট বন্ধ থাকায় এফিডেভিট ও বিভিন্ন মামলার কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অবিলম্বে কোর্ট চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রশাসনের দাবি, পর্যাপ্ত পদাধিকারী না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।1
- মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।4
- ভাঙাপাকড়ী নাকা পয়েন্ট এলাকায় কন্টেনার ট্রাকের ভেতর থেকে ৪৫ টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ গ্রেফতার চালক অসম বাংলা সীমান্তের অন্তর্গত তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত ভাঙ্গা পাকরি নাকা পয়েন্ট এলাকা থেকে কন্টেনার ট্রাকের ভেতর থেকে ৪৫টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। এদিকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কন্টেনার ট্রাকেট চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বক্সিরহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট দ্বারা মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বারংবার এই পাচারের ঘটনায় অসম বাংলা সীমান্তের যোগ প্রকাশ্যে আসার কার্যত চাঞ্চল্য ছড়াচ্ছে।1
- মেখলিগঞ্জের ভোটবাড়ি অঞ্চল এলাকায় ১০০ দিনের কাজে শুভ উদ্বোধন করা হলো।1
- দিনহাটায় নেশামুক্তি সচেতনতা র্যালি, যুব সমাজকে সচেতন করার বার্তা রবিবার (২ আগস্ট ২০২৬) দিনহাটায় নেশামুক্তি বিষয়ক একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় মুক্তান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক দিলীপ দে এবং অনুব্রত সমিতি, দিনহাটার সভাপতি ধর্মেন্দ্র কুমার সুরানা। দিনহাটার পাঁচমাথা মোড় থেকে শুরু হওয়া র্যালিটি মদনমোহন বাড়ি হয়ে শেমরক ফ্লোরেট স্কুলে গিয়ে শেষ হয়। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। পরে শেমরক ফ্লোরেট স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় মুক্তান নেশামুক্ত সমাজ গঠনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অনুব্রত সমিতির সদস্যা উষা সুরানা ও রাজ কুমার পুগালিয়া উপস্থিতদের মহাপ্রাণ ধ্বনি, দীর্ঘ শ্বাস-প্রশ্বাস ও প্রেক্ষা মেডিটেশনের অনুশীলন করান। ব্যবসায়ী সমিতির রানা গোস্বামীও নেশার কুফল সম্পর্কে নিজের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেমরক ফ্লোরেট স্কুলের অধ্যক্ষা তথা অনুব্রত সমিতি, দিনহাটার সহ-সভাপতি পারোমিতা সরকার। শেষে সমিতির সভাপতি ধর্মেন্দ্র কুমার সুরানা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।1
- পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে দিনহাটা হাই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্কুল চত্বর ও গোটা এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করে ওই ছাত্র। পরিস্থিতির অবনতি হলে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে তাকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের সদস্যরা গভীর শোকাহত। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ও ছাত্রের বাড়িতে ভিড় জমান আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ছাত্রের অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্কুলের পক্ষ থেকেও গভীর সমবেদনা জানানো হয়েছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি।1