Shuru
Apke Nagar Ki App…
রাষ্ট্রপতিকে অপমান! প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি শুভেন্দুর—মুখ্যসচিব, ডিজিপি-সহ চার শীর্ষ কর্তার বরখাস্ত দাবি শিলিগুড়ি, রাষ্ট্রপতিকে অপমানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, সিপি শিলিগুড়ি এবং Darjeeling জেলার জেলাশাসককে অবিলম্বে বরখাস্ত করা উচিত। শুভেন্দু অধিকারীর দাবি, রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন ব্যক্তিকে অপমান করা অত্যন্ত লজ্জাজনক এবং এর দায় প্রশাসন এড়াতে পারে না। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Priyanshu Chakraborty
রাষ্ট্রপতিকে অপমান! প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি শুভেন্দুর—মুখ্যসচিব, ডিজিপি-সহ চার শীর্ষ কর্তার বরখাস্ত দাবি শিলিগুড়ি, রাষ্ট্রপতিকে অপমানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, সিপি শিলিগুড়ি এবং Darjeeling জেলার জেলাশাসককে অবিলম্বে বরখাস্ত করা উচিত। শুভেন্দু অধিকারীর দাবি, রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন ব্যক্তিকে অপমান করা অত্যন্ত লজ্জাজনক এবং এর দায় প্রশাসন এড়াতে পারে না। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সাত সকালে বাগডোগরা টি ইস্টেট (কালোপানি চা বাগান) চিতাবাঘের দেখা মিলতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাত ভ্রমণে বেড়িয়ে প্রথমে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘকে দেখতে পান। এলাকার বাসিন্দারা। লোকজনের উপস্থিতি টের পেতেই চিতাবাঘটি দ্রুত চা গাছের ঝোপের ভেতরে ঢুকে পড়ে।1
- বিজেপির পরিবর্তনযাত্রার ঘিরে উত্তপ্ত হচ্ছে নকশালবাড়ি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল-বিজেপির!1
- বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত যুবক আহত ২1
- মঙ্গলবার দুপুরে মালবাজার বিভাগীয় আধিকারিকের দফতরে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে শুরু হয় অনুষ্ঠানটি।। আজ ছিল সমাপ্ত অনুষ্ঠান । বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং লাইন-ম্যানদের কাজের ঝুঁকির কথা মাথায় রেখে, তাঁদের সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয় এই অনুষ্ঠানে। আধিকারিকরা কর্মীদের সুরক্ষা উপকরণ বা সেফটি গিয়ার ব্যবহারের সঠিক পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেন।1
- বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বানভাসি এলাকার সাধারণ মানুষ। সামনেই ভোটার আর তার আগেই বানভাসি এলাকায় গিয়েছিলেন খবর নিতে জলপাইগুড়ির তৃণমূল এসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। তাকে সামনে পেয়ে বানভাসি সেই এলাকার মানুষ ধূপগুড়ির বিধায়কের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, যখন আমরা ঘরবাড়ি সবই হারিয়েছি তখন বিধায়ক এসে শুধু হাত দেখিয়ে বলেছিলেন সব করে দিব আজ ছয় মাস কেটে গেলও দেখা মেলেনি বিধায়কের। এদিন এস সি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, এখানে দ্রুততার সঙ্গে দুটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ শুরু হয়ে গিয়েছে তবে চিন্তার কিছু নেই তিনি এলাকার বানভাসি মানুষদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।2
- চোপড়ার উত্তম সিংহের আত্মহত্যার নিয়ে অভিষেক এর মন্তব্য1
- নিখোঁজ ছেলে, ১০ মাস পর মায়ের কোলে ফিরল হারিয়ে যাওয়া ছেলে ছেলে নিখোঁজ হওয়ার প্রায় দশ মাস পেরিয়ে গিয়েছিল। সকলেই ভেবে নিয়েছিল হয়তো আর খুঁজে পাওয়া যাবে না ছেলেকে। কিন্তু বৃদ্ধা মায়ের মন যেন তাকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছিল। মায়ের সেই আর্তনাদ হয়তো শুনেছেন ভগবান। আর তাইতো দীর্ঘ দশ মাস পরে খুঁজে পেল ছেলেকে। এমনই ঘটনা ঘটলো ময়নাগুড়ি ব্লকে। জানা গিয়েছে বিহারের সমস্তিপুর জেলার মহদি নগরের বাসিন্দা সোনু কুমার। গত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি । আর সেই সমস্যার কারণেই প্রায় ১০ মাস আগে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ চালালেও তার কোনো সন্ধান মিলছিল না। নিখোঁজের অভিযোগ জমা হয় স্থানীয় থানায়। সকল চেষ্টায় যখন বিফল, সকলেই যখন আশাহত। ঠিক সেই সময়েই নতুন সূর্যের উদয়। ভাগ্যের ফেরে ময়নাগুড়ি থানার অন্তর্গত ভোটপট্টি পুলিশ ফাঁড়ি এলাকার একটি গ্রাম থেকে উদ্ধার করা হয় সোনু কুমার নামের সেই নিখোঁজ ছেলেকে। খবর পৌঁছাতেই সুদূর বিহারের সমস্তিপুর থেকে ছুটে আসেন তার বৃদ্ধা মা। দীর্ঘ ১০ মাস পর ছেলেকে সামনে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। বুকের মধ্যে জড়িয়ে ধরেন ছেলেকে। চোখ বেয়ে নেমে আসে আনন্দ আর স্বস্তির অশ্রুধারা। সেই মুহূর্ত যেন উপস্থিত সকলের মনকেও নাড়া দেয়। ছেলেকে ফিরে পাওয়ার এই অমূল্য মুহূর্তের জন্য তিনি ময়নাগুড়ি থানার অধীন ভোটপত্তি ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু সহ সমস্ত পুলিশ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।1
- পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে তোপ শঙ্কর ঘোষের, রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগেও কড়া সমালোচনা পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনীতিতে উত্তাপ বাড়ছে। মঙ্গলবার হাসমি চকের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ শানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগও। সভামঞ্চ থেকে শঙ্কর ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দেশে সাম্প্রদায়িক রাজনীতি করছেন, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এই ধরনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না এবং মানুষও তা মেনে নেবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে রাষ্ট্রপতিকে যেভাবে অসহযোগিতা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিধায়কের কথায়, বিজেপি ক্ষমতায় এলে শিলিগুড়ির মাটিতেই একটি বড় সভার আয়োজন করে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হবে। তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার বিজেপির পরিবর্তন যাত্রা শিলিগুড়ির দু’মাইল সংলগ্ন খাটু শ্যাম মন্দির থেকে শুরু হয়। সেখান থেকে যাত্রা পানি ট্যাংকির মোড়, হাসমি চক, জংশন, খাপরাইল মোড় হয়ে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা এলাকায় প্রবেশ করার কথা রয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রাই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তনের সূচনা করবে এবং আগামী দিনে রাজ্যের ক্ষমতার পালাবদলের পথ তৈরি1