বন্ধ বাড়ির দোতলা থেকে ধোঁয়া, দ্রুত পদক্ষেপ দমকলের, রক্ষা পেল এলাকাবাসী বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ধূপগুড়ির মিলপাড়া এলাকা ধূপগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকায় শনিবার সকালে একটি বন্ধ বাড়ির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় এমন ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাড়ির দোতলায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা আশ্রয় নিয়েছিলেন। অভিযোগ, তিনি বিভিন্ন জিনিসপত্র জড়ো করে সেখানে আগুন জ্বালিয়ে দেন। তবে দমকলের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান এলাকার বাসিন্দারা।
বন্ধ বাড়ির দোতলা থেকে ধোঁয়া, দ্রুত পদক্ষেপ দমকলের, রক্ষা পেল এলাকাবাসী বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ধূপগুড়ির মিলপাড়া এলাকা ধূপগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকায় শনিবার সকালে একটি বন্ধ বাড়ির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় এমন ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাড়ির দোতলায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা আশ্রয় নিয়েছিলেন। অভিযোগ, তিনি বিভিন্ন জিনিসপত্র জড়ো করে সেখানে আগুন জ্বালিয়ে দেন। তবে দমকলের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান এলাকার বাসিন্দারা।
- অবৈধ চোলাই মদের বিরুধে বিশেষ অভিযান চালালো কুচলিবাড়ি থানার পুলিশ কুচলিবাড়ি থানা এলাকার বিভিন্ন গ্রামে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল পুলিশ। শনিবার কুচলিবাড়ি থানার ওসি বিশ্বজিৎ মল্লিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি বাড়ি থেকে চোলাই মদ তৈরির সরঞ্জাম, ভাটি ও কাঁচামাল উদ্ধার করা হয়। পরে সেগুলি নষ্ট করে দেয় পুলিশ। অবৈধ মদ প্রস্তুত ও বিক্রি রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।1
- নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়া একমাত্র রাস্তা বিধারী নদীর ওপরে ব্রিজটা ভেঙ্গে গেছে1
- রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার।এদিন কালচিনি বিডিওর কাছে তিনি ইস্তফা পত্র জমা দেন।পারিবারিক সমস্যার কারনে এই ইস্তফা বলে জানান তিনি।যদিও, এ বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অলোক মিত্র বলেন, "রাজ্যে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই।ফলে তাদের ইস্তফা দিতেই হবে।প্রধানের পর কিছুদিনের মধ্যে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও ইস্তফা দেবে।"1
- 📍ফের চালু সরকারি বাস!মাথাভাঙা ↔ আলিপুরদুয়ার জংশন NBSTC-র বড় সুখবর যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান1
- মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।অভিযোগ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই,শৌচালয় নোংরা অবস্থায় রয়েছে,স্কুল ঘরে টিনের চাল ফুটো বৃষ্টি হলেই জল পড়ে স্কুল ঘরে ।স্কুলের দুজন শিক্ষিকা তবে প্রায়শই সময়মতো স্কুলে আসেননা বলে অভিযোগ। স্কুলের সমস্যা সমাধানের দাবিতে এদিন স্কুলে গিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা।যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফের জানাবেন বলে জানিয়েছেন।স্কুলে দেরি করে আসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষিকাদের।1
- অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকতে পারবেন না, জনগণনার সেলফ এনুমারেশন শুরুর প্রথম দিনেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই। জনগণনার মাধ্যমে প্রকৃত নাগরিকদের তথ্য নথিভুক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" মুখ্যমন্ত্রী জানান, জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে এই প্রক্রিয়াকে সফল করতে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যার হিসাব নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনও ধরনের ভুল তথ্য বা তথ্য গোপন করার চেষ্টা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও শাসক শিবিরের দাবি, দেশের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন। জনগণনার সেলফ এনুমারেশন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।1
- বন্ধ বাড়ির দোতলা থেকে ধোঁয়া, দ্রুত পদক্ষেপ দমকলের, রক্ষা পেল এলাকাবাসী বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ধূপগুড়ির মিলপাড়া এলাকা ধূপগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকায় শনিবার সকালে একটি বন্ধ বাড়ির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় এমন ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাড়ির দোতলায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা আশ্রয় নিয়েছিলেন। অভিযোগ, তিনি বিভিন্ন জিনিসপত্র জড়ো করে সেখানে আগুন জ্বালিয়ে দেন। তবে দমকলের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান এলাকার বাসিন্দারা।1