logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলখুঁচি ব্লকের পূর্ব শীতলখুঁচির রথের ডাঙ্গা বোনচুকি পাড়া এলাকায়। মৃত দুই ভাই হলেন আসাদুল মিঞা (১৩) ও হাসানুর মিঞা (১)। তাঁদের বাড়ি দিল্লির গাজিয়াবাদে। বাবা ঐদুল মিঞা দিল্লিতে গাড়ি চালায় ও মা হাসিনা বিবির সঙ্গে তারা কয়েকদিন আগেই দাদু মজিবর মিঞার বাড়ি পূর্ব শীতলখুঁচি বোনচুকি পাড়া রথের ডাঙ্গায় বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই ভাই। পরিবারের দাবি, খেলতে খেলতে স্নান করতে নামে দুই ভাই অসাবধানতাবশত পুকুরের জলে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ দু’জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শীতলখুঁচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা বোনচুকি পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদুর বাড়িতে কালকেই ছুটিতে আসা দুই নাতির এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি ও দাদু মজিবর মিঞা। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির চারপাশে কোনও বাঁধ বা রেলিং নেই। বর্ষার আগে থেকেই এলাকার শিশুদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলখুঁচি থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

7 hrs ago
user_SLK News সংবাদ মাধ্যম
SLK News সংবাদ মাধ্যম
News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
7 hrs ago

দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলখুঁচি ব্লকের পূর্ব শীতলখুঁচির রথের ডাঙ্গা বোনচুকি পাড়া এলাকায়। মৃত দুই ভাই হলেন আসাদুল মিঞা (১৩) ও হাসানুর মিঞা (১)। তাঁদের বাড়ি দিল্লির গাজিয়াবাদে। বাবা ঐদুল মিঞা দিল্লিতে গাড়ি চালায় ও মা হাসিনা বিবির সঙ্গে তারা কয়েকদিন আগেই দাদু মজিবর মিঞার বাড়ি পূর্ব শীতলখুঁচি বোনচুকি পাড়া রথের ডাঙ্গায় বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই ভাই। পরিবারের দাবি, খেলতে খেলতে স্নান করতে নামে দুই ভাই অসাবধানতাবশত পুকুরের জলে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ দু’জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শীতলখুঁচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা বোনচুকি পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদুর বাড়িতে কালকেই ছুটিতে আসা দুই নাতির এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি ও দাদু মজিবর মিঞা। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির চারপাশে কোনও বাঁধ বা রেলিং নেই। বর্ষার আগে থেকেই এলাকার শিশুদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলখুঁচি থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলখুঁচি ব্লকের পূর্ব শীতলখুঁচির রথের ডাঙ্গা বোনচুকি পাড়া এলাকায়। মৃত দুই ভাই হলেন আসাদুল মিঞা (১৩) ও হাসানুর মিঞা (১)। তাঁদের বাড়ি দিল্লির গাজিয়াবাদে। বাবা ঐদুল মিঞা দিল্লিতে গাড়ি চালায় ও মা হাসিনা বিবির সঙ্গে তারা কয়েকদিন আগেই দাদু মজিবর মিঞার বাড়ি পূর্ব শীতলখুঁচি বোনচুকি পাড়া রথের ডাঙ্গায় বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই ভাই। পরিবারের দাবি, খেলতে খেলতে স্নান করতে নামে দুই ভাই অসাবধানতাবশত পুকুরের জলে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ দু’জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শীতলখুঁচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা বোনচুকি পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদুর বাড়িতে কালকেই ছুটিতে আসা দুই নাতির এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি ও দাদু মজিবর মিঞা। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির চারপাশে কোনও বাঁধ বা রেলিং নেই। বর্ষার আগে থেকেই এলাকার শিশুদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলখুঁচি থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।
    1
    দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলখুঁচি ব্লকের পূর্ব শীতলখুঁচির রথের ডাঙ্গা বোনচুকি পাড়া এলাকায়।
মৃত দুই ভাই হলেন আসাদুল মিঞা (১৩) ও হাসানুর মিঞা (১)। তাঁদের বাড়ি দিল্লির গাজিয়াবাদে। বাবা ঐদুল মিঞা দিল্লিতে গাড়ি চালায় ও মা হাসিনা বিবির সঙ্গে তারা কয়েকদিন আগেই দাদু মজিবর মিঞার বাড়ি পূর্ব শীতলখুঁচি বোনচুকি পাড়া রথের ডাঙ্গায় বেড়াতে এসেছিল।
শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই ভাই। পরিবারের দাবি, খেলতে খেলতে স্নান করতে নামে দুই ভাই অসাবধানতাবশত পুকুরের জলে তলিয়ে 
যায় তারা। অনেকক্ষণ দু’জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শীতলখুঁচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন 
এই ঘটনায় গোটা বোনচুকি পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদুর বাড়িতে কালকেই ছুটিতে আসা দুই নাতির এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি ও দাদু মজিবর মিঞা।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির চারপাশে কোনও বাঁধ বা রেলিং নেই। বর্ষার আগে থেকেই এলাকার শিশুদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলখুঁচি থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা  মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
গ্রামবাসীদের পক্ষ থেকে পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • রাজনৈতিক উত্তেজনার আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপির এক কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করে প্রায় দু’ঘণ্টা ধরে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় ওই বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে দাবি। অভিযোগ, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকায়।
    1
    রাজনৈতিক উত্তেজনার আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপির এক কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করে প্রায় দু’ঘণ্টা ধরে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।
অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় ওই বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে দাবি। অভিযোগ, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকায়।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ভবানীগঞ্জ বাজারে ফের চাঙর ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা।
    1
    ভবানীগঞ্জ বাজারে ফের চাঙর ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা।
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের এলংমারী এলাকায় নির্মীয়মান কালভার্ট থেকে পড়ে গিয়ে জখম তিনজন।স্থানীয় সূত্রে জানা গেছে নির্মীয়মান কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্ট থেকে বাইক নিয়ে বাইক আরোহী সহ মোট তিনজন নিচে পড়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করান।স্থানীয়দের অভিযোগ নির্মীয়মান কালভার্ট তবে ব্যারিকেট ও আলোর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।
    1
    মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের এলংমারী এলাকায় নির্মীয়মান কালভার্ট থেকে পড়ে গিয়ে জখম তিনজন।স্থানীয় সূত্রে জানা গেছে নির্মীয়মান কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্ট থেকে বাইক নিয়ে বাইক আরোহী সহ মোট তিনজন  নিচে পড়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করান।স্থানীয়দের অভিযোগ নির্মীয়মান কালভার্ট তবে ব্যারিকেট ও  আলোর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।
    user_Rajesh Das
    Rajesh Das
    Mathabhanga - I, Coochbehar•
    4 hrs ago
  • আগামী ১৬ই মে কোচবিহার শহরের রাজপথে আয়োজিত হতে চলা মহা-মিছিল এবং রাসমেলা ময়দানের বৈদিক জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে কোমর বেঁধে নামল 'সন্তান দল'। শুক্রবার দিনহাটা মহকুমার অন্তর্গত গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের চাউলের কুটি গ্রামে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা সম্পন্ন হলো। সভার মূল লক্ষ্য: আগামী ১৬ই মে-র কর্মসূচিকে সফল করতে চাউলের কুটি গ্রাম থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থকদের কোচবিহারে নিয়ে যাওয়াই এই সভার প্রধান উদ্দেশ্য ছিল। সভায় উপস্থিত নেতৃত্বরা বৈদিক জনসভার গুরুত্ব এবং আদর্শগত লড়া
    1
    আগামী ১৬ই মে কোচবিহার শহরের রাজপথে আয়োজিত হতে চলা মহা-মিছিল এবং রাসমেলা ময়দানের বৈদিক জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে কোমর বেঁধে নামল 'সন্তান দল'। শুক্রবার দিনহাটা মহকুমার অন্তর্গত গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের চাউলের কুটি গ্রামে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা সম্পন্ন হলো।
সভার মূল লক্ষ্য:
আগামী ১৬ই মে-র কর্মসূচিকে সফল করতে চাউলের কুটি গ্রাম থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থকদের কোচবিহারে নিয়ে যাওয়াই এই সভার প্রধান উদ্দেশ্য ছিল। সভায় উপস্থিত নেতৃত্বরা বৈদিক জনসভার গুরুত্ব এবং আদর্শগত লড়া
    user_Subhadeep Chakroborty
    Subhadeep Chakroborty
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • ডাকাতির চেষ্টাকে বানচাল করে দিল বানারহাট থানার পুলিশ, গ্রেফতার দুই অভিযুক্ত, তাদের জিজ্ঞাসাবাদ করে আরোও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মাদক কারবার ও অন্যান্য অসামাজিক কাজের সাথেও দীর্ঘদিন ধরে জড়িত হয়েছে বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে ২৮শে এপ্রিল বানারহাট থানায় হওয়া একটি কেসের ভিত্তিতে ডাকাতির জন্য জমা হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এই অভিযোগে বানারহাটের শান্তিপাড়ার নিবাসী সঞ্জয় শীল ওরফে গদো এবং সাদ্দাম আনসারি'কে সেই দিনই গ্রেফতার করা হয়। এই দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে চামুর্চী থেকে শেখর তামাং ওরফে লালা'কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটা বড় ধারালো দা ও একটা ছোট চাকু উদ্ধার হয়। তিনজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের পাশাপাশি অভিযুক্তেরা ব্রাউন সুগার ও মাদক কারবারের সাথেও যুক্ত ছিলেন। এই অভিযুক্তদের সাথে স্থানীয় ও ভিন জেলার আরোও অনেকে মাদক কারবারে জড়িত রয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা ফালাকাটা, বীরপাড়া, চামুর্চী, বান্দাপানি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম চালাত। জেরায় অভিযুক্তদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে মাদক পাচার চক্রের অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷
    1
    ডাকাতির চেষ্টাকে বানচাল করে দিল বানারহাট থানার পুলিশ, গ্রেফতার দুই অভিযুক্ত, তাদের জিজ্ঞাসাবাদ করে আরোও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মাদক কারবার ও অন্যান্য অসামাজিক কাজের সাথেও দীর্ঘদিন ধরে জড়িত হয়েছে বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে। 
জানা গিয়েছে ২৮শে এপ্রিল বানারহাট থানায় হওয়া একটি কেসের ভিত্তিতে ডাকাতির জন্য জমা হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এই অভিযোগে বানারহাটের শান্তিপাড়ার নিবাসী সঞ্জয় শীল ওরফে গদো এবং সাদ্দাম আনসারি'কে সেই দিনই গ্রেফতার করা হয়। এই দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে চামুর্চী থেকে শেখর তামাং ওরফে লালা'কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটা বড় ধারালো দা ও একটা ছোট চাকু উদ্ধার হয়। তিনজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। 
থানা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের পাশাপাশি অভিযুক্তেরা ব্রাউন সুগার ও মাদক কারবারের সাথেও যুক্ত ছিলেন। এই অভিযুক্তদের সাথে স্থানীয় ও ভিন জেলার আরোও অনেকে মাদক কারবারে জড়িত রয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা ফালাকাটা, বীরপাড়া, চামুর্চী, বান্দাপানি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম চালাত। জেরায় অভিযুক্তদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে মাদক পাচার চক্রের অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷
    user_Rahen Khandokar
    Rahen Khandokar
    Dinhata - Ii, Coochbehar•
    19 hrs ago
  • মেখলিগঞ্জ, ১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মে দিবস পালিত হয়। এদিন শ্রমিক আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানানো হয় এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নেওয়া হয়। ১৮৮৬ সালে শিকাগোতে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন থেকেই এই দিবসের সূচনা। বক্তারা বলেন, শ্রমিকদের পরিশ্রমেই সমাজের অগ্রগতি সম্ভব, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে বৈষম্য দূর করে শ্রমিক ঐক্য বজায় রাখার বার্তা দেওয়া হয় এবং সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানানো হয়।
    1
    মেখলিগঞ্জ, ১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মে দিবস পালিত হয়। এদিন শ্রমিক আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানানো হয় এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নেওয়া হয়। ১৮৮৬ সালে শিকাগোতে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন থেকেই এই দিবসের সূচনা। বক্তারা বলেন, শ্রমিকদের পরিশ্রমেই সমাজের অগ্রগতি সম্ভব, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে বৈষম্য দূর করে শ্রমিক ঐক্য বজায় রাখার বার্তা দেওয়া হয় এবং সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানানো হয়।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের মৌলাঙ্গী বাজার এলাকায় দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতরাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিক। আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের তালা ভাঙা রয়েছে। দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান, দোকানে থাকা দুটো গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য সামগ্রী উধাও। পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা প্রায় ২০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার পর শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
    1
    শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের মৌলাঙ্গী বাজার এলাকায় দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতরাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিক।
আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের তালা ভাঙা রয়েছে। দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান, দোকানে থাকা দুটো গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য সামগ্রী উধাও। পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা প্রায় ২০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
ঘটনার পর শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.