২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় জোরদার প্রস্তুতি প্রশাসনের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় জোরদার প্রস্তুতি প্রশাসনের। জেলা সমাহর্তা রাজবীর সিং কাপুর এবং পুলিশ সুপারের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ প্রেস মিট। প্রশাসনের স্পষ্ট বার্তা—মালদা জুড়ে হবে শান্তিপূর্ণ ভোট। বুথ জাম্প, অবৈধ জমায়েত বা কোনো বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কোথাও কোনো অশান্তি ঘটলেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মোথাবাড়ি ঘটনার প্রসঙ্গে এসপি জানান, বেশিরভাগ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও দ্রুত ধরা হবে। নির্বাচন কমিশনের সমস্ত গাইডলাইন মেনেই ভোটগ্রহণ হবে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, তার জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত। ইতিমধ্যেই মালদায় মোতায়েন হয়েছে ৭০ কোম্পানি সিআরপিএফ, আরও ১০০ কোম্পানি মোতায়েনের কথাও জানিয়েছেন পুলিশ সুপার। সব মিলিয়ে, কড়া নিরাপত্তার বলয়ে এবার মালদায় হতে চলেছে এক শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন।

- সোমবার, উত্তর দিনাজপুরে টলিউড অভিনেতা দেব তৃণমূলের রোড শো-তে অংশ নেন। গোয়ালপোখর, কালিয়াগঞ্জ ও ইটাহারে তৃণমূল প্রার্থীদের সমর্থনে দেবের রোড শো হয়। জনতার ঢল, নিরাপত্তার ব্যবস্থা, এবং রোড শো বন্ধের ঘটনাও ঘটেছে। তৃণমূল আশা করছে, এই প্রচার দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।1
- সোমবার নির্বাচনী প্রচারে মালদায় এলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী সভা করলেন মানিকচকের ভূতনীতে। সভা মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি। সোমবার মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ভূতনীর শংকরটোলা মাঠে। সভায় হাজির ছিলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতানেত্রী। তাদের সকলকে নিয়ে ভূতনীতে নির্বাচনী সভা করে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। একই সাথে তিনি বিজেপির একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মানিকচকে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আবেদন জানান।1
- প্রতি বছরের মতো এবছরও হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর ডুবাপাড়ায় চৈত্র পূজা উপলক্ষে জমে উঠল ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ডুবাপাড়া চড়ক ময়দানে মঙ্গলবার ভোর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চৈত্র পূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য রঙ্গিল হাজরা নাচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দেবদেবীর রূপে সেজে নিজেদের নৃত্য ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ভোররাত থেকেই ময়দানে ভিড় জমায় এলাকার অসংখ্য মানুষ। ঢাক-ঢোলের তালে তালে রঙিন পরিবেশে জমে ওঠে গোটা অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়েল মুর্মু। তিনি ময়দানে এসে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেন এবং সকলকে শুভেচ্ছা জানান।1
- Post by Safikul islam1
- Post by Tafik1
- আজকে রঘুনাথগঞ্জে সভা শেষ করে যাওয়ার সময় আসাদউদ্দিন ওয়াসি সাহেব 👍 #assaduddinowaisi #ImranSolanki Imran Solanki-AIMIM1
- এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজয়ের হুংকার দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সেইমতো সপ্তাহ শুরুর প্রথম দিন সোমবার মুর্শিদাবাদের সদর মহকুমা বহরমপুরের অন্তর্গত হরিহরপাড়া এলাকায় দলীয়কর্মীদের সঙ্গে প্রচার সেরে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন।1
- সামশেরগঞ্জে জনস্রোতের অপেক্ষা! আজ কাঁপবে কৃষি মান্ডি ময়দান—আসছেন Rahul Gandhi!” মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আজ নজিরবিহীন ভিড়ের সম্ভাবনা। কৃষি মান্ডি ময়দান ঘিরে সকাল থেকেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi-র জনসভাকে কেন্দ্র করে কার্যত সরগরম পুরো এলাকা। কংগ্রেস সূত্রে খবর, ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গীপুর ও রঘুনাথগঞ্জের প্রার্থীদের সমর্থনে এই মঞ্চ থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি। ফলে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই উপস্থিত সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তাসিরুদ্দিন আহমেদ। মাঠজুড়ে কর্মীদের ব্যস্ততা, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতা চোখে পড়ার মতো।1