Shuru
Apke Nagar Ki App…
২৬ এর বিধানসভা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ভাইরাল বক্তব্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন বীরভূমের বেতার বাদশা তথা তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এদিকে অনুব্রত মণ্ডলের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার সাথে সাথেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রথম দফার নির্বাচন শেষের পর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আগামী ৪ঠা মে প্রকাশিত হতে চলেছে ফলাফল।
কোচবিহার নিউজ
২৬ এর বিধানসভা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ভাইরাল বক্তব্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন বীরভূমের বেতার বাদশা তথা তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এদিকে অনুব্রত মণ্ডলের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার সাথে সাথেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রথম দফার নির্বাচন শেষের পর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আগামী ৪ঠা মে প্রকাশিত হতে চলেছে ফলাফল।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভোটপর্ব শেষ হতেই নাটাবাড়ি বিধানসভা এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শনিবার গভীর রাতে উত্তর ঘোগারকুঠি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডল যুব সম্পাদক দীপক দাসের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র তরজা। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হঠাৎ করে দোকানে চড়াও হয়। প্রথমে ব্যাপক ভাঙচুর চালানো হয়, এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় দোকানে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের বড়সড় ক্ষতি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়, স্থানীয়দের মধ্যে ক্ষোভও বাড়তে থাকে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবেই ভোটের পর এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল। তাঁর বক্তব্য, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরি করতে রাজনৈতিক নাটক করছে।” ঘটনার পর থেকেই নাটাবাড়ি জুড়ে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।1
- Post by News Reporter সাংবাদিক1
- ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ল কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে1
- Post by Jakir Islam1
- মাথাভাঙ্গা শহরের সূটুঙ্গা নদীতে মশারি জল ফেলে মাছ শিকারের অভিযোগ।এদিন মৎস্যজীবীরা মাছ ধরার জন্য মশারি জল ফেলে মাছ শিকার করছিলো।বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা বাধা দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে নদী রক্ষা সমিতির সদস্যরা। নদী রক্ষা সমিতির পক্ষ থেকে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তোলেন।মৎস্যজীবীরা এভাবে মাছ ধরলে নদীতে মাছের উৎপাদন কমে যাবে।এই ধরনের জালে ছোটো মাছ ও মাছের ডিম ও শিকার করছে।প্রশাসন যেনো অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে সেই দাবী জানিয়েছেন।1
- *ডি সি আর সিতে সিসিটিভির মনিটরে ছবি না থাকায় তৃণমূল নেতা কি জানালেন সাবির সাহা চৌধুরী1
- দিনের আলোয় বাড়ির গেট থেকে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের পরিচয় নিয়ে তাঁদের বাড়িতে জানিয়ে পুলিশের হাতে তুলে দেন। শনিবার দুপুর প্রায় দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর জামালদহ–বালাপুকুরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেলে করে এসে ওই দুই যুবক বাড়ির সামনে রাখা একটি পাঁঠা ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসীরা ছুটে এসে তাদের ধরে ফেলেন। ধরা পড়ার পর যুবকরা নিজেদের প্রথমবার চুরি করতে এসেছেন বলে দাবি করে ক্ষমা চাইতে থাকেন। তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। বরং খবর ছড়িয়ে পড়তেই আরও লোক জড়ো হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর পরিস্থিতি থেকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়। ছাগলের মালিক অনিতা রায় জানান, “ওরা ছাগল নিয়ে পালাচ্ছিল। আমরা চিৎকার করতেই লোকজন এসে ধরে ফেলে।” ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।1
- গতকাল রাতে প্রবল ঝড় কে কেন্দ্র করে লণ্ডভণ্ড অবস্থা তুফানগঞ্জ শহর জুড়ে। শহরের ইলেকট্রিক অফিস মোড় সংলগ্ন এলাকায় একটি গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে থাকে রাস্তায়। এদিকে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা রাস্তা পরিষ্কার করে এবং পরবর্তীতে এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল হয় বলে জানা যায়1