Shuru
Apke Nagar Ki App…
News Reporter সাংবাদিক
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- *দিনহাটা শহরের হাসপাতাল মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার লিক করে অ*গ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।1
- আগামী 29 শে এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট। এই ভোট উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত মদের দোকানগুলি আজ থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যা ছটা নাগাদ মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় দোকানগুলিতে বন্ধ করা ঠিক আগ মুহূর্তে সুরা প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সূরা প্রেমীরা বলেন মদের দোকান বন্ধ থাকার ফলে তাদের অসুবিধা পড়তে হবে তাই তারা আগেভাগেই কিনে নিয়েছেন।1
- মাথাভাঙা সুটুঙ্গা নদীতে নিষিদ্ধ মশারী জাল দিয়ে মাছ ধরা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মাথাভাঙা নদী রক্ষা কমিটির সম্পাদক তন্ময় চক্রবর্তী1
- আপনার আদরের কন্যা সন্তানের শিক্ষা দীক্ষা এবং নিরাপত্তায় বেড়ে ওঠার নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বড় গদাইখোড়া (আখড়ার হাট) দারুল উলুম বানাত মাদ্রাসা। পরিযায়ী শ্রমিক ও ইটভাটা শ্রমিকদের মেয়েদের থাকা খাওয়া সমেত অল্প খরচে স্কুল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় পড়ানোর সুযোগ । বিস্তারিত জানতে যোগাযোগ করুন - 87440 46329 এই ফোন নম্বরে।1
- শীতলকুচি: ভক্তির টানে মানুষ কতটা নিবেদিত হতে পারেন, তারই এক বিরল ও আবেগঘন দৃশ্য দেখা গেল পূর্ব শীতলকুচির ধোনিরটাড়ি এলাকায়। শনিবার দুপুর প্রায় দুইটা নাগাদ স্থানীয়রা লক্ষ্য করেন, এক সাধু গড়িয়ে গড়িয়ে নামসংকীর্তনের আসরের দিকে এগিয়ে চলেছেন। শরীর মাটিতে, কিন্তু মন সম্পূর্ণভাবে ভগবানের নামে নিমগ্ন—এমন দৃশ্য মুহূর্তেই সকলকে আবেগাপ্লুত করে তোলে। জানা যায়, ওই সাধু নামসংকীর্তনে যোগ দেওয়ার উদ্দেশ্যেই এই কঠোর ভক্তির পথ বেছে নেন। তাঁকে এভাবে এগিয়ে আসতে দেখে আশেপাশের অন্যান্য সাধু-সন্তরা ছুটে আসেন। তারা হরিনাম সংকীর্তন শুরু করে তাঁকে উৎসাহিত করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সেই নামসংকীর্তনের আসরে পৌঁছে যান এবং সকলের সঙ্গে মিলেমিশে ভগবানের নামে সুর তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভক্তি ও আবেগের এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। উপস্থিত অনেকেই বলেন, এমন দৃশ্য খুব কমই দেখা যায়—যেখানে ভক্তি এতটা গভীর, এতটাই আন্তরিক।1
- দিনের আলোয় ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। উদ্ধার হল চুরি যাওয়া সেই ছাগলটি। দিনের আলোয় বাড়ির গেট থেকে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের পরিচয় নিয়ে তাঁদের বাড়িতে জানিয়ে।পুলিশের হাতে তুলে দেন। শনিবার দুপুর প্রায় দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর জামালদহ–বালাপুকুরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেলে করে এসে ওই দুই যুবক বাড়ির সামনে রাখা একটি পাঁঠা ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসীরা ছুটে এসে তাদের ধরে ফেলেন। ধরা পড়ার পর যুবকরা নিজেদের প্রথমবার চুরি করতে এসেছেন বলে দাবি করে ক্ষমা চাইতে থাকেন। তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। বরং খবর ছড়িয়ে পড়তেই আরও লোক জড়ো হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর পরিস্থিতি থেকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়। ছাগলের মালিক অনিতা রায় জানান, “ওরা ছাগল নিয়ে পালাচ্ছিল। আমরা চিৎকার করতেই লোকজন এসে ধরে ফেলে।” ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।1
- *দিনহাটা কলেজের ইভিএম পাহাড় আর সিসিটিভি ছবি মনিটরে না থাকায় গন্ডগোলের আশঙ্কা..1
- ।গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী সামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে যেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি, সেখানে নজরদারির এই হঠাৎ বিঘ্ন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্ট্রংরুমের সিসিটিভি মনিটর আচমকাই কাজ করা বন্ধ করে দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ে। অনেকেই এর পেছনে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না, যদিও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি বা বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।1
- ছোটপিঞ্জারির ঝাড় (নলগ্রাম) যৌথ কমিটির পরিচালনায়, রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ অনুষ্ঠান দীর্ঘ চল্লিশ বছর যাবত এলাকার ভক্তদের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ। নলগ্রাম ছোট পিঞ্জারিরঝাড় গোপাল গোবিন্দ আনন্দ মন্দির কমিটির পরিচালনায় প্রতি বছর অষ্টপ্রহরের আয়োজন করা হয়। এবছর চারটি দল কীর্তনের আসরে নাম সংকীর্তন পরিবেশন করেন। এদিন গড়িয়ে গড়িয়ে কীর্তনের আসরে আসা এক ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে মহানাম যজ্ঞানুষ্ঠান। গড়িয়ে আসা ভক্ত সন্তোষ বর্মন জানান সকল ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। এদিন হরি মন্দির কমিটির পক্ষ থেকে তারা সেখানকার মন্দির নির্মাণের জন্য সকল ভক্তবৃন্দের কাছে আবেদন জানান।1