কালোবাজারি রুখতে এবার জেলাশাসক অদিতি চৌধুরি নিজেই জলপাইগুড়ির দিনবাজারে অভিযানে নামেন। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপানি, জেলা খাদ্য সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জলপাইগুড়ির দিনবাজারে অভিযানে নামার আগে নিজের দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক অদিতি চৌধুরি। তিনি বলেন, ফুড সেফটি ও কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে। এছাড়া সাধারণ মানুষের কাছ থেকে চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম যাতে একেবারেই বেশি না নেওয়া হয় তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন বাজার ও গোডাউনে সারা সপ্তাহ জুড়ে অভিযান চালানো হবে। খাদ্য সামগ্রীতে ভেজাল রুখতেও কাজ করবে এই টাস্ক ফোর্স।

- গত ১৮ আগষ্ট ময়নাগুড়ি ব্রহ্মপুর এলাকায় আরএসপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বুধবার মঙ্গলবার প্রতিবাদ মিছিল ও সভা করলো আরএসপি। এদিন ব্রহ্মপুর বাজারে এই প্রতিবাদ সভা ও মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কার্যালয় ভাঙচুরের তিব্র প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপির জেলা সম্পাদক সন্তোষ সরকার, দলের ময়নাগুড়ি লোকাল কমিটির সম্পাদক নরেশ চন্দ্র রায়, সংযুক্ত কিষান সভার ময়নাগুড়ি থানা সম্পাদক নুরুল আলম। সন্তোষ বাবু বলেন, 'দলের কার্যালয় ভাঙচুরের গোটা বিষয়টি সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে দোষীদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় জরিতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।1
- কোচবিহারের রাজা ও রাজবংশী নারীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনত ব্যবস্থা নেওয়ার দাবিতে শিলিগুড়িতে বৃহৎ রাজবংশী সমাজের প্রতিবাদ।1
- মেখলিগঞ্জ ব্লকের ভোট বাড়ি জালিয়াটারী মোড় এলাকায় আজ অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টি সরকারের ১০০ দিন উদযাপন প্রত্যেক রাজ্যবাসীকে শুভেচ্ছা সভা4
- চ্যাংড়াবান্ধায় আইসিপি নির্মাণে তৎপরতা, ৫৫ একর জমি পরিদর্শন চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) নির্মাণের তৎপরতা বাড়ল। মঙ্গলবার এলপিএআই-এর দুই শীর্ষ আধিকারিক নারায়ণ চৌহান ও রমন শর্মা প্রস্তাবিত প্রকল্পের জমি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতিমা যাবা। ইতিমধ্যে হস্তান্তরিত ৩০ একর জমির পাশাপাশি আরও ২৫ একর জমি ঘুরে দেখেন আধিকারিকেরা। ফলে মোট ৫৫ একর জমি পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমাশাসক, কাস্টমস, বিএলআরও, বিএসএফ ও পুলিশ আধিকারিকেরা। আইসিপি তৈরি হলে সীমান্ত বাণিজ্য ও পণ্য পরিবহণে গতি আসবে বলে আশা। দ্রুত কাজ শুরুর দাবি স্থানীয়দের।1
- ভারত-বাংলাদেশ উভয়দেশের নাগরিকত্বের নথি থাকার অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি ভারত-বাংলাদেশ উভয়দেশের নাগরিকত্বের নথি থাকার অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি1
- নকশালবাড়িতে এবার খেলাধুলায় নতুন গতি! এক একর জমিতে তৈরি হবে ইনডোর স্টেডিয়াম, জমি পরিদর্শনে প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন নকশালবাড়িতে এবার খেলাধুলায় নতুন গতি! এক একর জমিতে তৈরি হবে ইনডোর স্টেডিয়াম, জমি পরিদর্শনে প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন1
- Post by User10241
- কালোবাজারি রুখতে এবার জেলাশাসক অদিতি চৌধুরি নিজেই জলপাইগুড়ির দিনবাজারে অভিযানে নামেন। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপানি, জেলা খাদ্য সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জলপাইগুড়ির দিনবাজারে অভিযানে নামার আগে নিজের দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক অদিতি চৌধুরি। তিনি বলেন, ফুড সেফটি ও কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে। এছাড়া সাধারণ মানুষের কাছ থেকে চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম যাতে একেবারেই বেশি না নেওয়া হয় তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন বাজার ও গোডাউনে সারা সপ্তাহ জুড়ে অভিযান চালানো হবে। খাদ্য সামগ্রীতে ভেজাল রুখতেও কাজ করবে এই টাস্ক ফোর্স।1