Shuru
Apke Nagar Ki App…
Gobinda Shikary
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Gobinda Shikary1
- সাতসকালে বৃদ্ধার গলার হার ছিনতাই, ৮ দিনের মাথায় কিনারা করল কুলটি থানা, উদ্ধার সোনার চেন* *কুলটি:* সাতসকালে বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল কুলটি থানার পুলিশ। ঘটনার আট দিনের মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া হার উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দয়াময় সিনহা ও বাবলু দাস। দু’জনেরই বাড়ি হিরাপুর থানা এলাকায়। গত ২০ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পেশ করে ৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। জেরায় উঠে আসে ছিনতাই হওয়া সোনার হারের খোঁজ। তদন্তকারীদের দাবি, হারটি দয়াময়ের বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ১০ গ্রাম ওজনের হারটি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গত ১২ আগস্ট সকাল ১০টা নাগাদ কুলটির বিরাজপল্লী সন্ন্যাসী থান এলাকায় ঘটনাটি ঘটে। ৭২ বছরের মঞ্জু মিত্র নাতনিকে স্কুলগাড়িতে তুলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখনই নীল শার্ট পরা এক যুবক আচমকা এসে তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর তিনি কুলটি থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আসে। সেই ফুটেজের সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত দুই অভিযুক্তের হদিস মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ছিনতাইয়ের মূল পান্ডা দয়াময়ই। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দিনের আলোয় জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। অভিযুক্তরা ধরা পড়ায় ও গয়না উদ্ধার হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।1
- sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur1
- আপৎকালীন অবস্থায় আগুন লাগলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে হোটেলে হোটেলে করা হলো মক ড্রিল পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেল, বহুতল আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে চলল দমকল বিভাগের অভিযান । আপৎকালীন অবস্থায় আগুন লাগলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে হোটেলে হোটেলে করা হলো মক ড্রিল । বুধবার পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে এমনই মক ড্রিল করে দলকল বিভাগ । সেখত্রে আগুন লাগলে হোটেল কর্মীরা কি পদক্ষেপ নেবে ? হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা আগুন নেভানোর জল কিভাবে ব্যবহার করবেন ? সমস্ত বিষয়গুলি শেখানো হয়1
- আজ ২৬শে আগস্ট। আজ পুরুলিয়া জেলায়।বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায় মানুষেরা । নিজস্ব নিজস্ব এলাকা থেকে। বিশাল শোভাযাত্রা বের হয়। মানুষের কোথাও ছিল চোখে পড়ার মতো।1
- চিন্তা করবেন না! থাকার ব্যবস্থা করে দেব, মমতা পৌঁছানোর আগেই পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।। ফুটপাতে দুধ গরম করা সেই মহিলার পাশে মুখ্যমন্ত্রী! 'মমতার চক্করে নেই' জানিয়ে দিলেন সীতাদেবী। শুভেন্দুর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো।” তবে সীতাদেবী বলেন, “ভরসা মুখ্যমন্ত্রীকে করি, ভরসা বিজেপিকে করি। মমতার চক্করে নেই।” শুভেন্দু তাঁকে আশ্বাস দেন, ফুটপাথে না থেকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। একই সঙ্গে শুভেন্দু বলেন, “আমি ওঁকে (সীতাদেবী) বললাম, রাস্তায় থাকবেন না। ফুটপাত তো মানুষের (চলাচলের) জন্য। আপনার থাকার ব্যবস্থা করব।” চিন্তা করবেন না! থাকার ব্যবস্থা করে দেব, মমতা পৌঁছানোর আগেই পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।। ফুটপাতে দুধ গরম করা সেই মহিলার পাশে মুখ্যমন্ত্রী! 'মমতার চক্করে নেই' জানিয়ে দিলেন সীতাদেবী। শুভেন্দুর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো।” তবে সীতাদেবী বলেন, “ভরসা মুখ্যমন্ত্রীকে করি, ভরসা বিজেপিকে করি। মমতার চক্করে নেই।” শুভেন্দু তাঁকে আশ্বাস দেন, ফুটপাথে না থেকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। একই সঙ্গে শুভেন্দু বলেন, “আমি ওঁকে (সীতাদেবী) বললাম, রাস্তায় থাকবেন না। ফুটপাত তো মানুষের (চলাচলের) জন্য। আপনার থাকার ব্যবস্থা করব।”1
- পাড়ায় সমাধানের কাজ করেও মিলছে না বকেয়া বিলের টাকা, পূজোর মুখে চরম সমস্যায় জেলায় চার হাজার নির্মাণ সংস্থার মালিক, অবশেষে আর্জি জানতে পুরুলিয়া জেলা শাসকের দ্বারস্থ হলেন তারা মঙ্গলবার। পাড়ায় সমাধানের কাজ করেও মিলছে না বকেয়া বিলের টাকা, পূজোর মুখে চরম সমস্যায় জেলায় চার হাজার নির্মাণ সংস্থার মালিক, অবশেষে আর্জি জানতে পুরুলিয়া জেলা শাসকের দ্বারস্থ হলেন তারা মঙ্গলবার।1
- *কাঁকসায় পুলিশের জালে বালি মাফিয়া, ডিভিসি খাল পাড় থেকে বাজেয়াপ্ত ২ ট্রাক্টর* *:* ফের অবৈধ বালি তোলার কারবারে ধাক্কা। কাঁকসা থানার তৎপরতায় বাজেয়াপ্ত হল বালি ভর্তি দুটি ট্রাক্টর। মঙ্গলবার ভোরে পানাগড়-শিলামপুর রাস্তায় ডিভিসি ক্যানেলের ধারে এই অভিযান চালায় পুলিশ। কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, এদিন টহলদারির সময় শিলামপুরের দিক থেকে আসা দুটি ট্রাক্টরকে আসতে দেখে পুলিশ। ট্রাক্টর দুটি বালিতে ভর্তি ছিল। পুলিশকে দেখামাত্রই চালকরা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের ধরে ফেলে, কিন্তু সুযোগ বুঝে চালকরা গাড়ি ছেড়ে মাঠের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরে কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, বালি বহনের কোনো চালান বা বৈধ অনুমতিপত্র নেই তাদের কাছে। সন্দেহ করা হচ্ছে, অজয় নদীর পার থেকেই অবৈধভাবে এই বালি তোলা হয়েছে এবং পানাগড়ে পাচারের ছক ছিল। আপাতত ট্রাক্টর দুটিকে আটক করে থানায় আনা হয়েছে। পলাতক চালকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই চক্রের মাথা কে, তা জানতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানা।1