রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজ্য বার কাউন্সিলের নির্বাচন,দুদিন ব্যাপী অর্থাৎ ৯ ও ১০ই মার্চ চলবে ভোট,এই নির্বাচনে রাজ্যের মোট ৭৮টি আদালতে ভোটগ্রহণ চলছে,সেই তালিকায় রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতও সোমবার সকাল দশটা থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজ্য বার কাউন্সিলের নির্বাচন। দুদিন ব্যাপী অর্থাৎ ৯ ও ১০ই মার্চ চলবে ভোট।এই নির্বাচনে রাজ্যের মোট ৭৮টি আদালতে ভোটগ্রহণ চলছে। সেই তালিকায় রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতও। জানা গিয়েছে, এবারের নির্বাচনে রাজ্যজুড়ে মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্গাপুর মহকুমা আদালত থেকে প্রার্থী রয়েছেন দু’জন—বিনিময় সরকার এবং সৌরিন দাস। ভোটগ্রহণকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রার্থীদের দাবি, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

- Post by User56541
- দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইন এলাকায় একটি ইলেকট্রিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হঠাৎ করেই দোকানটিতে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভিতরে থাকা বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘটনার খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাতটায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় কোনও হতাহতের খবর নেই।1
- Post by Anirban k panja1
- Camp Location: Santakdih (Purulia) Camp Date: 10 March 2026 Permanent Job With Government Benifits Direct Selection For Security Guard2
- পূর্ব মেদিনীপুর, ভগবানপুর বিধানসভা: পরিবর্তন যাত্রার সমাবেশে ফাঁকা পুরো সভা1
- গোবরডাঙ্গা স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল আকাশ।1
- Post by রিপোর্টারAbhijit Santra1
- ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও বাড়ছে। শিল্পনগরী দুর্গাপুরেও সামনে এল তেমনই একটি ঘটনা। বিজেপি ছেড়ে একাধিক কর্মী-সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার দুপুর ১ টায় দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী ও সমর্থক। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওই কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলেছেন। আগামী দিনে আরও বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবেন বলেও দাবি করেন তারা। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই যোগদানের ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, যারা তৃণমূলে গিয়েছেন তারা সক্রিয় বিজেপি কর্মী নন1