logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বুধবার মেখলিগঞ্জ ব্লক অফিসে আয়োজিত জনকল্যাণ শিবিরে এক ব্যক্তির বিক্ষোভ ও বিশৃঙ্খল আচরণের জেরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে যে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় শিবিরে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং সরকারি ফর্ম নষ্ট করেন। এর ফলে কিছু সময়ের জন্য শিবিরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরে ওই ব্যক্তি বিডিও নরেশ রাজ রাইয়ের দফতরেও ঢুকে পড়েন। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম বাবুল হোসেন এবং তাঁর বাড়ি মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, তিনি নতুন জবকার্ড তৈরির জন্য এদিন শিবিরে এসেছিলেন।

16 hrs ago
user_Tapas Roy
Tapas Roy
Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
16 hrs ago

বুধবার মেখলিগঞ্জ ব্লক অফিসে আয়োজিত জনকল্যাণ শিবিরে এক ব্যক্তির বিক্ষোভ ও বিশৃঙ্খল আচরণের জেরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে যে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় শিবিরে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং সরকারি ফর্ম নষ্ট করেন। এর ফলে কিছু সময়ের জন্য শিবিরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরে ওই ব্যক্তি বিডিও নরেশ রাজ রাইয়ের দফতরেও ঢুকে পড়েন। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম বাবুল হোসেন এবং তাঁর বাড়ি মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, তিনি নতুন জবকার্ড তৈরির জন্য এদিন শিবিরে এসেছিলেন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • কূচবিহার জেলার হলদিবাড়ি কলেজে স্টুডেন্ট ইউনিটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপের টাকা দ্রুত প্রদানের দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
    1
    কূচবিহার জেলার হলদিবাড়ি কলেজে স্টুডেন্ট ইউনিটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপের টাকা দ্রুত প্রদানের দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • আজ বুধবার কলকাতার ফুলবাগান থেকে রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। উত্তরবঙ্গের এই দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়কের খোঁজ পুলিশ গত কয়েকদিন ধরেই চালাচ্ছিল। জানা গেছে, ফুলবাগানে প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো এবং দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
    1
    আজ বুধবার কলকাতার ফুলবাগান থেকে রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। উত্তরবঙ্গের এই দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়কের খোঁজ পুলিশ গত কয়েকদিন ধরেই চালাচ্ছিল। জানা গেছে, ফুলবাগানে প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো এবং দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • জলপাইগুড়ির খলকের বাড়ি গ্রামের ১৮/৮১ বুথে প্রধান পাপিয়া রায় (মুন্নি)-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রধান পুলিশকে ভয় দেখিয়ে নিজের দিদির বাড়ির পাশে একটি নলকূপ বসিয়েছেন। এই নলকূপটি আইসিডিএস সেন্টারের পাশেই স্থাপন করা হয়েছে, যা হরি মন্দির গ্রামের প্রায় ৭০% মানুষের পানীয় জলের উৎস ছিল। গ্রামবাসীরা গ্রামের পুরনো নলকূপের বেহাল অবস্থার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন, যা এখন পানীয় জলের জন্য অকেজো হয়ে পড়েছে। তাদের মতে, এই ঘটনায় স্থানীয় আইসিডিএস কর্তৃপক্ষ বা অন্য কোনো সংশ্লিষ্ট বিভাগের কোনো হেলদোল নেই।
    1
    জলপাইগুড়ির খলকের বাড়ি গ্রামের ১৮/৮১ বুথে প্রধান পাপিয়া রায় (মুন্নি)-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রধান পুলিশকে ভয় দেখিয়ে নিজের দিদির বাড়ির পাশে একটি নলকূপ বসিয়েছেন।

এই নলকূপটি আইসিডিএস সেন্টারের পাশেই স্থাপন করা হয়েছে, যা হরি মন্দির গ্রামের প্রায় ৭০% মানুষের পানীয় জলের উৎস ছিল। গ্রামবাসীরা গ্রামের পুরনো নলকূপের বেহাল অবস্থার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন, যা এখন পানীয় জলের জন্য অকেজো হয়ে পড়েছে। তাদের মতে, এই ঘটনায় স্থানীয় আইসিডিএস কর্তৃপক্ষ বা অন্য কোনো সংশ্লিষ্ট বিভাগের কোনো হেলদোল নেই।
    user_9733687307
    9733687307
    রাজগঞ্জ, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    18 min ago
  • কলকাতার ফুলবাগান এলাকার বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার ভোরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কোচবিহারের দিনহাটা থানায় আনা হয়েছে। তিনি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাট মানি নেওয়া, দিনহাটা শিশুমঙ্গল সমিতির নামে আর্থিক প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতভর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে তাঁকে দিনহাটা নিয়ে আসা হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিনহাটা থানা চত্বরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উদয়ন গুহকে থানায় আনার খবর ছড়িয়ে পড়তেই থানা চত্বরে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলো এই বিষয়টি নিয়ে কটাক্ষ করা শুরু করলেও, তৃণমূলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে যে, আজ তাঁকে আদালতে তোলা হতে পারে। আদালতে পেশ করার পর তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করা হবে কি না, সেদিকেই এখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর। এই ঘটনাকে ঘিরে দিনহাটা সহ গোটা কোচবিহার জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    1
    কলকাতার ফুলবাগান এলাকার বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার ভোরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কোচবিহারের দিনহাটা থানায় আনা হয়েছে। তিনি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাট মানি নেওয়া, দিনহাটা শিশুমঙ্গল সমিতির নামে আর্থিক প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতভর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে তাঁকে দিনহাটা নিয়ে আসা হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিনহাটা থানা চত্বরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

উদয়ন গুহকে থানায় আনার খবর ছড়িয়ে পড়তেই থানা চত্বরে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলো এই বিষয়টি নিয়ে কটাক্ষ করা শুরু করলেও, তৃণমূলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে যে, আজ তাঁকে আদালতে তোলা হতে পারে। আদালতে পেশ করার পর তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করা হবে কি না, সেদিকেই এখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর। এই ঘটনাকে ঘিরে দিনহাটা সহ গোটা কোচবিহার জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    34 min ago
  • কোচবিহারের শীতলকুচিতে জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক ভিড়ের কারণে শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। বিজেপি নেতৃত্বরা এ বিষয়ে বিডিওর সঙ্গে আলোচনা ও পরামর্শ করেন। বুধবার জনকল্যাণ শিবিরের তৃতীয় দিনে প্রচুর সংখ্যক সাধারণ মানুষের সমাগম দেখা যায়। শিবিরে আগত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতা করতে দেখা যায় শীতলকুচি ৬ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি পুনীল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক কমল কান্তি রায়কে। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ সরকারি পরিষেবার সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
    1
    কোচবিহারের শীতলকুচিতে জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক ভিড়ের কারণে শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। বিজেপি নেতৃত্বরা এ বিষয়ে বিডিওর সঙ্গে আলোচনা ও পরামর্শ করেন।

বুধবার জনকল্যাণ শিবিরের তৃতীয় দিনে প্রচুর সংখ্যক সাধারণ মানুষের সমাগম দেখা যায়। শিবিরে আগত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতা করতে দেখা যায় শীতলকুচি ৬ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি পুনীল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক কমল কান্তি রায়কে।

সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ সরকারি পরিষেবার সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter Sitalkuchi, Coochbehar•
    15 hrs ago
  • দিনহাটা থানায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে এসেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
    1
    দিনহাটা থানায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে এসেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    44 min ago
  • উত্তরপাটকাপাড়া মৌজা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের পূর্বানুমতি ছাড়াই পড়ুয়াদের ফাইলেরিয়া ও কৃমিনাশক ওষুধ খাওয়ানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওষুধ সেবনের পর এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি এমন হয় যে, তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুলের একটি কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি স্বাস্থ্য কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে পড়ুয়াদের এই ওষুধ খাওয়ানো হচ্ছিল। তবে, অভিভাবকদের অভিযোগ যে, তাঁদের অধিকাংশকে এই বিষয়ে আগে থেকে লিখিত বা মৌখিকভাবে জানানো হয়নি। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ে অভিভাবকদের ভিড় জমে। তাঁরা প্রশ্ন তোলেন যে, সন্তানদের স্বাস্থ্য সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবকদের সম্মতি কেন নেওয়া হলো না। ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং একপর্যায়ে প্রধান শিক্ষককে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় প্রশাসন ও শিক্ষা দফতরের প্রতিনিধিদের খবর দেওয়া হয়। অভিভাবকদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এমন স্বাস্থ্য কর্মসূচি চালানোর আগে তাঁদের যথাযথভাবে অবহিত করতে হবে। অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি নির্দেশিকা মেনেই এই স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
    1
    উত্তরপাটকাপাড়া মৌজা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের পূর্বানুমতি ছাড়াই পড়ুয়াদের ফাইলেরিয়া ও কৃমিনাশক ওষুধ খাওয়ানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওষুধ সেবনের পর এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি এমন হয় যে, তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুলের একটি কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি স্বাস্থ্য কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে পড়ুয়াদের এই ওষুধ খাওয়ানো হচ্ছিল। তবে, অভিভাবকদের অভিযোগ যে, তাঁদের অধিকাংশকে এই বিষয়ে আগে থেকে লিখিত বা মৌখিকভাবে জানানো হয়নি। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ে অভিভাবকদের ভিড় জমে। তাঁরা প্রশ্ন তোলেন যে, সন্তানদের স্বাস্থ্য সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবকদের সম্মতি কেন নেওয়া হলো না। ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং একপর্যায়ে প্রধান শিক্ষককে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় প্রশাসন ও শিক্ষা দফতরের প্রতিনিধিদের খবর দেওয়া হয়। অভিভাবকদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এমন স্বাস্থ্য কর্মসূচি চালানোর আগে তাঁদের যথাযথভাবে অবহিত করতে হবে। অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি নির্দেশিকা মেনেই এই স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • পুষ্পাকে রক্ষা করার উদ্দেশ্যে পুষ্পা বাহিনীর সদস্যরা একত্রিত হয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী 'অ্যাকশন মোডে' নামে। কর্তৃপক্ষের লাঠির আঘাত থেকে বাঁচতে পুষ্পা বাহিনীর সদস্যরা পুকুরে ঝাঁপ দেয়।
    1
    পুষ্পাকে রক্ষা করার উদ্দেশ্যে পুষ্পা বাহিনীর সদস্যরা একত্রিত হয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী 'অ্যাকশন মোডে' নামে। কর্তৃপক্ষের লাঠির আঘাত থেকে বাঁচতে পুষ্পা বাহিনীর সদস্যরা পুকুরে ঝাঁপ দেয়।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.