Shuru
Apke Nagar Ki App…
বহরমপুরে অধীরকে ঘিরে স্লোগান তৃণমূলের, অধীরের নমিনেশনে উত্তেজনা বহরমপুরে অধীর চৌধুরীর মনোনয়ন জমা দিতে আসার সময় উত্তেজনা। কর্মীসমর্থকদের নিয়ে এদিন জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দিতে আসেন অধীর চৌধুরী। সেই সময় রাস্তাজুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের “জয় বাংলা”, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। স্লোগান। পাল্টা অধীর চৌধুরী জিন্দবাদ স্লোগান কংগ্রেস কর্মীদের। রাস্তায় তৃণমূল কর্মীদের ভিড়ে কার্যত দাঁড়িয়ে থাকতে হয় অধীর চৌধুরীকে। ভিড় ঠেলে অধীরকে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে ঢোকেন কংগ্রেসের নেতা, কর্মীরা। অধীর চৌধুরী, দূর হটো স্লোগান তৃণমুল কর্মীদের। যদিও শান্তিপূর্ণ ভাবেই মেটে মনোনয়ন পর্ব।
Chiranjit ghosh
বহরমপুরে অধীরকে ঘিরে স্লোগান তৃণমূলের, অধীরের নমিনেশনে উত্তেজনা বহরমপুরে অধীর চৌধুরীর মনোনয়ন জমা দিতে আসার সময় উত্তেজনা। কর্মীসমর্থকদের নিয়ে এদিন জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দিতে আসেন অধীর চৌধুরী। সেই সময় রাস্তাজুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের “জয় বাংলা”, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। স্লোগান। পাল্টা অধীর চৌধুরী জিন্দবাদ স্লোগান কংগ্রেস কর্মীদের। রাস্তায় তৃণমূল কর্মীদের ভিড়ে কার্যত দাঁড়িয়ে থাকতে হয় অধীর চৌধুরীকে। ভিড় ঠেলে অধীরকে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে ঢোকেন কংগ্রেসের নেতা, কর্মীরা। অধীর চৌধুরী, দূর হটো স্লোগান তৃণমুল কর্মীদের। যদিও শান্তিপূর্ণ ভাবেই মেটে মনোনয়ন পর্ব।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হরিহরপাড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ প্রায় দুই হাজার কর্মী নিয়ে নমিনেশন ফাইল জমা দিল বহরমপুর মহকুমা শাসক এর অফিসে। নমিনেশন ফাইল জমা করতে যাওয়ার সময় বিরাট মিছিল করে রওনা দেন অফিসে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎস দেখা যায়।1
- বিজেপি প্রার্থী জোর কদমে কাটোয়া বিধানসভায় প্রচারে নেমে পড়েছেন। গ্রাম ঘুরে কথা বলছেন মানুষজনদের সঙ্গে। নির্বাচনে কাটোয়া বিধানসভা কেন্দ্রে তার জয় নিয়ে নিশ্চিত প্রার্থী।1
- “ভোটের আগেই শক্তি প্রদর্শন! কানাইনগর বটতলায় তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন, জনসমাগমে জমজমাট পথসভা” বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে আরও মজবুত করতে জোর তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপের কানাইনগর বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি বড়সড় পথসভা, যা কার্যত নির্বাচনী প্রচারের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার প্রধান বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক তৃণমূল নেতা, কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এলাকার সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন নেতৃত্ব। পথসভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে সাধারণ মানুষের কাছে সমর্থন চাওয়া হয়। পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানাতেও পিছপা হননি নেতৃত্বরা। স্থানীয়দের উপস্থিতি এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত জনসভা পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে। ভোটের আগে এই ধরনের কর্মসূচি যে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করবে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মুখে এই উদ্যোগ নিঃসন্দেহে তৃণমূলের সংগঠনগত প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত।1
- দীর্ঘ ৫০ বছর পর চাঁদের উদ্দেশ্যে পাড়ি মানুষের ; আজ ভোরে রওনা হল চারজন মানুষ! ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর 04:04 AM এ, চন্দ্রের উদ্দেশ্যে গমন করল,আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান। ওখানকার সময় বুধবার 06:24 PM। ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে "এরিয়ন" মহাকাশযান পাড়ি দেয়। অভিযানের নাম দেয়া হয়েছে- "আর্টিমিস 2"। পূর্বে ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেছিল মার্কিন মহাকাশচারী। তবে এবার মহাকাশচারীরা চন্দ্রে অবতরণ করবেন না। চন্দ্র হতে এক হাজার মাইল দূর থেকে পর্যবেক্ষণ করবেন। অভিযানের সময়সীমা নির্ধারিত হয়েছে 10 দিন। সঙ্গে রইল মহাকাশযান উৎক্ষেপণের ভিডিও, যাহা সংগৃহীত। লেখনী ও ভিডিও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- বিজেপি তাদের প্রার্থীর নাম এখনও ঘোষণা করতে পারেনি, অন্যদিকে সিপিএম কৃষ্ণনগরে দুর্বল। অন্যান্য প্রার্থী দুই একজন থাকলেও তারা সেভাবে দাগ কাটতে পারছে না। ফলে এক প্রকার ফাঁকা মাঠেই খেলে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্য। আজকে হনুমান জয়ন্তীর দিনটাকে তিনি পুরোপুরি কাজে লাগিয়ে প্রচারে এক কদম এগিয়ে গেলেন।1
- মালদহের ইংরেজবাজারে মনোনয়ন জমা করলেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুল ছিলেন,দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস, বিজেপি সুশাসন সেলের বিভাগ কনভেনর,ইটাহার বিধানসভার ইনচার্জ কাজল গোস্বামী সহ অন্যান্য বিজেপির নেতৃবৃন্দ। দুপুরে মিছিল করে মালদহের জেলাশাসক দফ্তর চত্বরে মনোনয়ন জমা দিতে আছেন বিজেপি প্রার্থী। ঢাক বাজিয়ে, রঙিন বেলুন সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় বিজেপি প্রার্থীর সমর্থনে। ইংরেজি বাজার কেন্দ্র ধরে রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন বিজেপি প্রার্থী। একইসঙ্গে শহর সম্প্রচারণ গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তিনি।2
- এই মুহূর্তে ব্রেকিং নিউজ বহরমপুরে নমিনেশন ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ বহরমপুরে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নমিনেশন জমা দিতে এলে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান, পরে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ ও আধাসেনা বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।1
- Post by Memari Update News1
- প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে বিশাল মিছিল সহকারে নমিনেশন দাখিল করলেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। এছাড়াও এই নমিনেশনের মিছিলে অংশ নেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, বিজেপি উত্তর মালদা সাংগাঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং1