নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারসহ গ্রেফতার এক জলঙ্গিতে নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারসহ গ্রেফতার এক জলঙ্গিতে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর সরদারপাড়া এলাকায় অভিযান চালাই জলঙ্গি থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহভাজন আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল,দু রাউন্ড গুলি,একটি ম্যাগাজিন। তার পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় আমিনুল হক,তার বাড়ি জলঙ্গী থানা এলাকায়। ধৃত যুবককে আজ পাঁচ থেকে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথায় থেকে আসলো আগ্নেয়াস্ত্র কোথায় পাচার করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ
নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারসহ গ্রেফতার এক জলঙ্গিতে নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারসহ গ্রেফতার এক জলঙ্গিতে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর সরদারপাড়া এলাকায় অভিযান চালাই জলঙ্গি থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহভাজন আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল,দু রাউন্ড গুলি,একটি ম্যাগাজিন। তার পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় আমিনুল হক,তার বাড়ি জলঙ্গী থানা এলাকায়। ধৃত যুবককে আজ পাঁচ থেকে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথায় থেকে আসলো আগ্নেয়াস্ত্র কোথায় পাচার করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ
- সাতসকালে আগুনে পুড়ে সর্বস্ব শেষ, ৭টি ছাগলের মৃত্যু — ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। রবিবার সকালে হরিহরপাড়া থানার গজনিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একটি রান্নাঘর ও ছাগলের ঘর। ঘটনায় মৃত্যু হয় ৭টি ছাগলের এবং পুড়ে যায় একটি মোটরবাইক। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মুসাহার। ঘটনায় পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।1
- *ভগবানগোলায় দেবের ঝড়, হেলিকপ্টারে নেমেই জনস্রোতে ভাসল তৃণমূলের প্রচার* ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে প্রচারে এসে পৌঁছালেন টলিউড তারকা ও সাংসদ Dev। শনিবার হেলিকপ্টারে করে ভগবানগোলার পাকা দরগা মাঠে অবতরণ করেন তিনি। তাকে এক ঝলক দেখার জন্য মাঠে উপচে পড়ে ভিড়, হাজার হাজার সমর্থক ও ভক্তদের ঢল নামে এলাকায়। দেবকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাঠে নামার পরই জনতার অভিবাদন গ্রহণ করেন তিনি এবং সেখান থেকেই শুরু হয় তার প্রচার কর্মসূচি। ভগবানগোলা বিধানসভার অন্তর্গত জাফরের মোড় এলাকা থেকে হুডখোলা গাড়িতে করে রোড শো শুরু করেন তিনি। পথজুড়ে দাঁড়িয়ে থাকা মানুষজন তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সমর্থনের বার্তা দেন। এই রোড শো জাফরের মোড় থেকে শুরু হয়ে রানিতলা থানা পর্যন্ত বিস্তৃত হয়। গোটা রাস্তাজুড়ে ছিল উৎসবের আবহ, তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা। প্রচারে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ Abu Taher Khan সহ শহর ও জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। নির্বাচনের আগে এই প্রচার কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। দেবের উপস্থিতি তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক2
- নমিনেশনের আগে শ্বশুরের কবর জিয়ারত, শক্তি প্রদর্শনে বহরমপুরে রওনা শাহিনা মমতাজ খানের নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা মমতাজ খান শনিবার সকালে নমিনেশন জমা দেওয়ার আগে শ্বশুরের কবর জিয়ারত করেন। সেখানেই দোয়া ও আশীর্বাদ নিয়ে তিনি নমিনেশন জমা দিতে রওনা দেন। এরপর নওদা থেকে প্রায় ৫০টি গাড়ি নিয়ে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বহরমপুর মহকুমা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। নমিনেশনকে কেন্দ্র করে এদিন তৃণমূলের শক্তি প্রদর্শন চোখে পড়ার মতো ছিল বলে মনে করছেন রাজনৈতিক মহল।1
- শনিবার সকালে অধীর চৌধুরীর ভোট প্রচারের শুরুতেই তৃণমূলের বিক্ষোভ। উত্তেজনা, ধস্তাধ্বস্তি। পালটা হুঁশিয়ারি অধীরের। এদিন বহরমপুর পৌরসভার ১৯নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরীর প্রচারের শুরুতেই স্থানীয় কাউন্সিলারের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভের মুখে পরেন অধীর। সরু গলিতে হাতাহাতি কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও ধস্তাধ্বস্তি তৃণমূল কংগ্রস কর্মীদের। যদিও বহরমপুর পৌরসভার কাউন্সিলার ভীষ্মদেব কর্মকারের দাবি, অধীর চৌধুরীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা মানুষকে ভয় দেখাচ্ছিলেন। মানুষ বিক্ষোভ দেখায়। ** এই ঘটনায় যদিও প্রাক্তন সাংসদ, এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীর দাবি, হার বুঝেই এই ধরণের কাজ করছে তৃণমূল। দিয়েছেন হুঁশিয়ারিও। ।1
- জনজোয়ার আর উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন : ভরতপুরের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, আর এরই মাঝে উৎসবের আমেজ ও কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে কান্দি এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)। শনিবার সকালে সালার কিষান মান্ডি থেকে শুরু হওয়া এক বিশাল মোটরসাইকেল মিছিলের অগ্রভাগে হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে মুস্তাফিজুর রহমান জানান, এটি সত্যিই এক অনন্য অনুভূতি। আগে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূল স্তরে কাজ করেছি, আর দল আজ সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে প্রার্থী করেছে। তবে আমি আজও একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই নিজেকে মনে করি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই নেতা আরও বলেন যে, আগামী ২৩শে এপ্রিলের ভোটে ভরতপুরে ঘাসফুল শিবিরের জয়জয়কার হবে এবং ৪ঠা মে ফলাফল ঘোষণার পর মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা আরও বহুগুণ বেড়ে যাবে। বিপুল জনসমর্থন আর অগণিত দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এদিনের এই কর্মসূচিটি কার্যত এক বিশাল রাজনৈতিক উৎসবে পরিণত হয়।1
- বিরোধীশূন্য টার্গেটের লক্ষ্যে তৃণমূল! আর সেই লক্ষ্য ভেদ করতে চমক দিল শাসক শিবির। রীতিমতো ঝটিকা সফরে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানগোলা বিধানসভা কেন্দ্র ও পরবর্তীতে বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন বহরমপুর বিধানসভা কেন্দ্রে হাজির হন টলিউড সুপার স্টার দেব। সাংসদ দেব এদিন রীতিমতো রাজনীতির আঙিনা ছাড়িয়ে আট সকল বয়সের মানুষের মন জয় করে নেন।2
- বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে বিপুল কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমরেন্দ্র নাথ ঘোষ। আজ দুপুর বারোটা নাগাদ করিমপুরের নাটনা মোড় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে মিছিল শুরু হয়। সেখানে থেকে নতিডাঙ্গা মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার সহ কয়েক হাজার কর্মী সমর্থক। এরপর গাড়ি করে তেহট্ট মহকুমা শাসকের দপ্তরে এসে পৌঁছান বিজেপি প্রার্থী। সেখানেই মনোনয়নপত্র জমা করেন।1
- হরিহরপাড়ায় তৃণমূলে ভরসা বাড়ছে, সিপিআইএম-কংগ্রেস ছেড়ে ২৫০ পরিবার যোগ দিল শাসক দলে : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিহরপাড়ায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ কিছুদিন আগেই মালোপাড়া অঞ্চল থেকে কংগ্রেসের একাধিক কর্মী-সমর্থক বুথ সভাপতি রা তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই ধারা বজায় রেখে শনিবার বিকেলে ফের বড়সড় ভাঙন দেখা গেল বিরোধী শিবিরে। এদিন হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে বিরোধী দলনেতা সহ প্রায় ২৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে নতুন সদস্যরা শাসক দলে নাম লেখান। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিমউদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ ব্লকের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের স্বার্থে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আস্থা রেখেই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। অন্যদিকে বিরোধী শিবিরে এই ভাঙন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।1