Shuru
Apke Nagar Ki App…
বিজেপির রাজ্য সভাপতি কে দেখে ক্ষোভ উগরে দেন সমর্থকরা। ভগৎ সিং যুব আবাসে।। ভগৎ সিং যুব আবাসে আশ্রিতদের মধ্যে উত্তেজনা। যে সমস্ত বিজেপি কর্মীরা বাড়ী ঘর ছেড়ে আশ্রয়ে রয়েছে তাদের দেখতে রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য উক্ত আবাসে গেলে ক্ষোভ উগড়ে দেন আশ্রিতরা।
PALASH SHIL
বিজেপির রাজ্য সভাপতি কে দেখে ক্ষোভ উগরে দেন সমর্থকরা। ভগৎ সিং যুব আবাসে।। ভগৎ সিং যুব আবাসে আশ্রিতদের মধ্যে উত্তেজনা। যে সমস্ত বিজেপি কর্মীরা বাড়ী ঘর ছেড়ে আশ্রয়ে রয়েছে তাদের দেখতে রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য উক্ত আবাসে গেলে ক্ষোভ উগড়ে দেন আশ্রিতরা।
More news from ত্রিপুরা and nearby areas
- ভগৎ সিং যুব আবাসে আশ্রিতদের মধ্যে উত্তেজনা। যে সমস্ত বিজেপি কর্মীরা বাড়ী ঘর ছেড়ে আশ্রয়ে রয়েছে তাদের দেখতে রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য উক্ত আবাসে গেলে ক্ষোভ উগড়ে দেন আশ্রিতরা।1
- ৭২ ঘণ্টায় ফের বড় সাফল্য! ২৫ লক্ষ টাকার নেশার সিরাপ সহ গ্রেপ্তার ২ চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের বড়সড় অভিযান ৩৬০০ বোতল ‘এসকাফ’ কফ সিরাপ উদ্ধার কুরিয়ার পণ্যের আড়ালে পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ গুয়াহাটি থেকে আগরতলা পাচারের ছক ফাঁস গ্রেপ্তার ২, তদন্তে বড় চক্রের ইঙ্গিত1
- জাতীয় সড়কে বাইক ও বিলাসবহুল গাড়ির সংঘর্ষে আহত যুবক। বিশ্রামগঞ্জস্থিত পুলিশ সুপার অফিসের সামনে দুর্ঘটনা।1
- মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জাল রেজিস্ট্রি! আগরতলার নন্দননগরে জমি প্রতারণার অভিযোগে চাঞ্চল্য1
- খোয়াই জেলা, কল্যাণপুর; শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং যুবসমাজকে কারিগরি শিক্ষায় স্বাবলম্বী করতে খোয়াই জেলার কল্যাণপুরে এক নতুন দিগন্তের সূচনা হলো। আজ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে UPGRITE COMPUTER ACADEMY-এর ১১তম বর্ষপূর্তি পালিত হয় এবং একই সাথে সেন্টারটির একটি নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়। এদিন ফিতা কেটে এই নতুন যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন কল্যাণপুরের জনপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, "ডিজিটাল কল্যাণপুর গড়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এলাকার ছাত্র-ছাত্রীরা যাতে আধুনিক প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে না পড়ে, তার জন্য এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য উৎসাহী ছাত্র-ছাত্রী। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ এই সেন্টারে উন্নত মানের কম্পিউটার শিক্ষার সুযোগ মিলবে। নববর্ষের আবহে এই নতুন শাখার উদ্বোধন এলাকার শিক্ষানুরাগী মহলে ব্যাপক খুশির হাওয়া বইয়ে দিয়েছে।1
- নির্বাচন-পরবর্তী অশান্তির আবহে ফের উত্তপ্ত তেলিয়ামুড়া। ১১ মহারানী–তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির শক্তিকেন্দ্র এবং সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলার অভিযোগ উঠল তিপ্রা মথা সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতির চাপে একাধিক বিজেপি কর্মী-সমর্থক বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং গেস্ট হাউসে। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী টিংকু রায় ও মন্ত্রী বিকাশ দেববর্মা। সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস। প্রথমে তাঁরা চাকমাঘাটের তুইমধু এলাকায় রশিদ মিয়ার বাড়িতে গিয়ে ক্ষয়ক্ষতির খোঁজ নেন। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। এরপর প্রতিনিধি দলটি তুইমধু এলাকায় বিজেপির একটি শক্তিকেন্দ্র কার্যালয়ে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তাঁরা। পরবর্তী পর্যায়ে জারুইলং গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রীরা। মন্ত্রী টিংকু রায় জানান, “গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, কিন্তু সহিংসতার কোনও স্থান নেই। রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের অগ্রাধিকার।” একই সঙ্গে তিনি প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।6
- Post by Gouranga Majumder1
- ভগৎ সিং যুব আবাসে বিজেপি সভাপতি ও নেতৃত্বদের দেখে ক্ষেপে উঠলেন বিভিন্ন জায়গা থেকে বাড়িঘর ছেড়ে আসা বিজেপি কর্মীরা1