ছত্রিশগড়ে বয়লার বিস্ফোরণে মৃত হলদিয়ার পরিযায়ী শ্রমিকের বাড়িতে এলেন মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা ছত্রিশগড়ে বয়লার বিস্ফোরণে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এলেন মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা। প্রথম দফার ভোটের দিন সকালে ছত্রিশগড়ের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্বজিৎ সাহু(২৬)-এর। মৃত শ্রমিক হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিবরামনগরের বাসিন্দা। মাসখানেক আগে বয়লার অপারেটরের হেল্পার হিসেবে ছত্রিশগড়ের একটি বেসরকারি শিল্প সংস্থায় কাজে যোগ দিয়েছিল। গত ১৪ এপ্রিল দুপুরে বয়লার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল। প্রায় ১০ দিন হাসপাতালে এবং নার্সিং হোমে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বছর ছাব্বিশের বিশ্বজিৎ-এর। শনিবার সকালে তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁচ্ছয়। দুপুরে দাহ করা হয়। সন্ধ্যায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা। ভবিষ্যতে পরিবারের পাশে থাকবেন আশ্বাস দেন।

- Post by Gopi kishor Bera1
- Post by মাতৃ shuru1
- গত ২৪/০৪/২০২৬ তারিখে আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং AJUP কে ভোট না দেওয়ার কথা জানান সংবাদমাধ্যমে। পরবর্তীতে AJUP সমর্থক ও কিছু সাধারণ জনগণের দ্বারা সোশ্যাল মিডিয়াতে কু মন্তব্য তাকে শুনতে হয়, এবং তারই যোগ্য জবাব দিয়ে জয়দীপ গায়েন জানান, যদি কেউ প্রমান করতে পারে আমি অন্য দলের থেকে এক পয়সা নিয়েছি তাহলে আইন আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো এবং রাজনীতি থেকে সরে যাবো। কিন্তু প্রমান না করতে পারলে যারা যারা এই কথা বলছে তাঁদের উপর মানহানির মামলা করবো।1
- মতিয়ার রহমান,উলুবেড়িয়া আগামী ২৯শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচন, নির্বাচনের মাত্র তিন দিন আগে শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উল্লেখ্য সেখ হাবিব আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন। হঠাৎ শনিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে উলুবেড়িয়া কলেজের নিকটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়ে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব বলেন হুমায়ূন কবির বিজেপির টাকায় বিক্রি হয়েছে এবং মুসলিম সমাজের মানুষের সাথেই বেইমানী করছে আমরা বুঝতে পেরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং সেই সঙ্গে এখন থেকেই উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুলক রায়ের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম। এবিষয়ে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন মানুষ উন্নয়ন চায়, মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে ধরে রাখতে পারা যায় না,তাই আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন,মা মাটি মানুষের সরকার ১৫বৎসর ধরে রাজ্যের উন্নয়ন করে চলেছে এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য দুই শত আসন নিয়ে মন্ত্রীসভা গঠন করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সেখ রাহী, হাওড়া গ্ৰামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি, সেলিম মোল্লা,অজয় মন্ডল, কাউন্সিলর হাসিবুর রহমান রিজাবুল ইসলাম (চিতা) প্রমুখ।4
- Post by সমকাল কথা1
- Post by Santanu Mondal1
- পরিচয়পত্র ছাড়াই স্ট্রং রুমে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের, হলদিয়ায় কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পিছু হটলেন বিজেপি কর্মীরা। শুক্রবার রাত ৯ টা নাগাদ একদল বিজেপি কর্মী হলদিয়ায় বাসুদেবপুর গভর্মেন্ট স্পন্সর স্কুলে স্ট্রং রুমে ঢোকার চেষ্টা করেছিল। কিন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় তা ব্যর্থ হয়। তৃণমূলের অভিযোগ, 'বিজেপি হারার ভয়ে ইভিএম বদল করতে চাইছে। কিন্তু সে স্বপ্ন হলদিয়ায় বাস্তবায়ন হবে না।'1
- Post by মানব বার্তার নিউজ1
- Post by সমকাল কথা1