Shuru
Apke Nagar Ki App…
⭕ দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ মিছিল আগরতলায় ✍️ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর কথিত হয়রানির প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার সংগঠনের উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।
KALER ALO
⭕ দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ মিছিল আগরতলায় ✍️ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর কথিত হয়রানির প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার সংগঠনের উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।
More news from ত্রিপুরা and nearby areas
- দ্রব্যমূল্য বৃদ্ধি ও টমটম-অটোচালকদের হয়রানির প্রতিবাদে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ: লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এদিন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি শান্তনু পাল অভিযোগ করেন, চাল, চিনি, পেঁয়াজ, সরিষার তেল, মুগ ডাল, মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বেড়ে চলেছে। এর পাশাপাশি ই-রিকশা, টমটম ও অটোচালকরাও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। শান্তনু পালের দাবি, একদিকে মন্ত্রীদের পক্ষ থেকে অটোচালকদের চলাচলের অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুলিশ তাদের নির্দিষ্ট কিছু রাস্তায় চলাচল করতে বাধা দিচ্ছে। বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও চালকদের হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাইট----- সরকার এই বিষয়গুলিতে দ্রুত নজর না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি শান্তনু পাল।1
- llllllllolllllllllollllllllollllllllolllllllllollllllll1
- গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব সংগঠন সহ উদ্যোগ নিয়ে ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুর ছড়া অঞ্চলের পার্কের বাজারে মেসির ও সভা সংঘটিত হয়। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার অন্তর্গত এডিসি এলাকা, ১৩ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হলো যেমন, ওই এলাকায় আর ডি ব্লক স্থাপন করা, ফরেস্ট পাট্টা বিতরণ করা, এডিসি এলাকায় মাসে ২০ দিন কাজ মঞ্জুর দেওয়া, এডিসি ও রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি বন্ধ করা সহ এই ১৩ দফা দাবি নিয়ে প্রথমে বাজারে মিছিল সংঘটিত করা হয়। মিছিল বাজার পরিক্রমা শেষে জমায়েত সভা করা হয়। বক্তা ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির অন্যতম সদস্য পরীক্ষিত মুরাসিং। তিনি এই ১৩ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। মানুষের উপস্থিতি ছিল অত্যান্ত লক্ষণীয়। দাবি পূরণ না হওয়া অব্দি লড়াই সংগ্রাম লাগাতর জারি থাকবে। এমনটাই হুশিয়ারি দিলেন বক্তা পরীক্ষিত মুরাসিং।1
- ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালন l ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডঃ এন এস হার্দিকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। পরে তাঁকে স্মরণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বক্তারা ডঃ হার্দিকরের সমাজসেবা ও দেশসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাঁর আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থাকার আহ্বান জানান।1
- মনুশ্রীর বাড়িতে গিয়ে ‘অপমানিত’! সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন উৎসর্গের প্রতিষ্ঠাতা পীযূষ রায় মনুশ্রীর বাড়িতে গিয়ে ‘অপমানিত’! সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন উৎসর্গের প্রতিষ্ঠাতা পীযূষ রায়1
- ফটিকরায়ে বিশ্ব নবীর হযরত মোহাম্মদের জন্ম ও মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়, এ-উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার সভার মাধ্যমে ফটিকরায় বিধানসভার রাধানাগর, তৈগরী, নোয়াগাঁও, কৃষ্ণনগর ও ফটিকরায় এলাকার সকল মুসলিম ধর্মালম্বী মানুষ একত্রিত হয়ে ফটিকরায় আঞ্চলিক ফাতেহা দুয়াজ দাহাম কমিটির উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ফটিকরায় বিধানসভার নোয়াগাঁও থেকে শুরু হয়ে ফটিকরায় বাজার পরিক্রমা করে ফটিকরায় আঞ্চলিক জামে মসজিদের সামনে এসে সম্পন্ন হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফটিকরায় আঞ্চলিক ফাতেহা দুয়াজ দাহাম কমিটির অন্যতম কর্মকর্তা :ইলিম মিয়া, মোকদ্দুস মিয়া, হাবিবুর রহমান, ও মসজিদের ইমাম সাহেব সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। আজকের তাৎপর্যপূর্ণ দিনটি উপলক্ষে বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদের জীবনীর উপর আলোকপাত করে বলেন, উনার প্রদর্শিত শান্তি, ভ্রাতৃত্ব এবং মানবতার আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজ ও জীবনে শৃঙ্খলা ও কল্যাণ সম্ভব। উনার শিক্ষাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার আহ্বান জানানো হয়। পরিশেষে, শান্তি ও শৃঙ্খলার সাথে শোভাযাত্রাটি সম্পন্ন হয়। ফটিকরায় থেকে বিকাশ কপালীর রিপোর্ট2
- ⭕ ‘জল ভরো’র পর এবার নির্বাচনী ময়দান—আন্দোলনের রূপরেখা তৈরিতে ত্রিপুরার সিপিআই(এম) ✍️ আগামী দিনে রাজ্যে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটি। বুধবার আগরতলায় মেলার মাঠ সংলগ্ন সিপিআই(এম) রাজ্য কার্যালয় দশরথ দেব ভবনের মিলনায়তনে শুরু হয়েছে দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।1
- যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয় পরিদর্শনে জিতেন চৌধুরী, বিজেপির বিরুদ্ধে সরব: আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম দলীয় কার্যালয়ে পরিদর্শনে যান দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ তারিখ সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ। জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জিতেন চৌধুরী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র্যালি করলেও একই সময়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।1
- দুর্গতিনাশিনী মা ও দুর্গার আগমনকে সামনে রেখে বনেদি ক্লাব বা পুজা উদ্যোক্তা সংস্থাগুলি প্রত্যেক বছরেরই নতুন চিন্তা নতুন ভাবনায় মন্দির নির্মাণ মায়ের মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দেওয়া থেকে শুরু করে আলোকসজ্জায় সাজিয়ে তুলেন দুর্গোৎসবের প্রাঙ্গন। এ বছরও বিশালগড়ের বনেদি ক্লাব রাউৎখলা যুব সংস্থা খুঁটি পূজার মধ্য দিয়ে মায়ের আগমনের বার্তা দিলেন। মোট ১৭ লক্ষ টাকা বাজেটে এবার সুদূর পশ্চিমবঙ্গ থেকে মন্দির নির্মাণ এবং আলোকসজ্জার জন্য শিল্পীরা রাউৎখলা যুবসংস্থানে আসবেন। এ বছরের বিশেষ চিন্তা ভাবনায় মন্দির নির্মাণের থিম রেখেছেন "পাখির চোখে মা দুর্গা" সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে তথ্য তুলে ধরেন রাউৎখলা যুব সংস্থা সম্পাদক কর্মকর্তা সৈকত সাহা।1