Shuru
Apke Nagar Ki App…
Harishchandrapur
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নির্বাচন কমিশনের নির্দেশে রায়গঞ্জের বিহার বাংলা সীমান্তে পুলিশের সাথে যৌথ নাকা শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জের বাহিন মাকড়া ঘাট সীমান্তে ক্যামেরায় ধরা পড়লো সেই দৃশ্য। বাইক থেকে শুরু করে প্রতিটি যানবাহনকে দাড় করিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। সন্দেহ জনক এবং অনিয়মিত যাত্রীদের যানবাহনে করা হচ্ছে তল্লাশী। নগদ অর্থের সরবরাহ, মাদক ও অন্যান্য বে-আইনী নেশা দ্রব্যের পাচার রুখতেই এই তল্লাশী বলেই যানা গেছে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্রবকরে বে-আইনী অস্ত্র চোরা চালান ও পাচার নির্মুলনকরাই এই বিশেষ নাকা চেকিং এর উদ্দেশ্য বলে প্রশাসন সুত্রে জানা গেছে। নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় ভয় মুক্ত নির্বাচন করার লক্ষ্যে এই বিশেষ নাকা চেকিং এ বাড়তি জোর দিয়েছে বলে প্রশাসন সুত্রে খবর।1
- মালদা: দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে মালদার বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন খোদ বিজেপি নেতাকর্মীদের একাংশ। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী মালদার বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে রাজু কর্মকারের নাম ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। যা জানতে পেরেই বৃহস্পতিবার রাতেই ক্ষোভে ফেটে পড়েন বৈষ্ণবনগরের বিজেপি নেতাকর্মীদের একাংশ। তারা বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বাসীন্দা নন। তিনি বহিরাগত। তারা কোন বহিরাগতকে এখানে বিজেপি প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন। তারা চান বৈষ্ণবনগর বিধানসভার স্থানী কোন বিজেপি নেতৃত্বকেই বিজেপি প্রার্থী হিসেবে চান। তাই প্রার্থী বদলের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবী মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন।2
- মালদার গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈরডাঙ্গি টাঙন নদীর ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার প্রায় ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই কিশোরীর দেহ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টা বেজে ৩০ মিনিট নাগাদ একটি ছাত্রীর দেহ ২ কিলো মিটার আর একটি ছাত্রীর দেহ ৪ কিলোমিটার দূরে ভেসে উঠে। এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে বিল পাড়া এলাকা থেকে তিন কিশোরী নদীর ঘাটে স্নান করতে আসে । আর সেখানেই তিন জনেই তলিয়ে যায় এবং একজন কোনমত উঠে আসে। তলিয়ে যাওয়া দুই জনকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে এলাকার মানুষ ও ডুবুরি খুঁজতে ব্যর্থ হয়। বুধবার অনেক রাত পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এদিন বৃহস্পতিবার সকালে নদীতে দেহগুলি ভেসে উঠে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।1
- হবিবপুর স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে সান্ধ্যকালীন প্রচার সারলেন বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আগামি নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন জানানোর আবেদনও করেন। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, বিজেপির জেপি চার মন্ডলের সভাপতি জহর মুর্মু সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। প্রচার চলাকালীন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।2
- আজ যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে | Eid Ul Fitr 2026 | Global Eid Celebration | Jugantor পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য আত্মসংযম, ধ্যান, দানশীলতা এবং ভ্রাতৃত্ববোধের এক মাস। এই মাসে রোজা রাখা হয়, যা কেবল শারীরিক উপবাস নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক চর্চার প্রতীক। রমজানের শেষে মুসলিমরা আনন্দ, উদযাপন ও কৃতজ্ঞতার সঙ্গে ঈদুল ফিতর পালন করেন।1
- Post by Subha mandal1
- মালদার পঞ্চানন্দপুরের দামোদরটোলা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন মোথাবাড়ি বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মন্দিরে পুজো দেন, আর্শীবাদ গ্রহণ করেন, এবং পরে পায়ে হেঁটে পঞ্চানন্দপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন। নিবারণ ঘোষ জানিয়েছেন, প্রচারে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছেন, এবং তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট।4
- আসন্ন নির্বাচনের প্রাক্কালে শ্যমা ও তাঁরা মায়ের মন্দিরের পূজো করতে ভোট প্রচারে BJP প্রার্থী মালদার গাজোল বিধানসভায় আসন্ন নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। বুধবার বেলা প্রায় ২ টা নাগাদ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা হয়।এদিন প্রথমে গাজোলের ভিতরে বাজার এলাকায় শ্যামা মায়ের মন্দির ও দুর্গা মন্দিরে পুজো দেন তিনি। এরপর তারাতলা এলাকায় তারা মায়ের মন্দিরে গিয়ে নিয়ম-নিষ্ঠা ও গভীর ভক্তিভরে পুজো অর্চনা করেন। পুজো শেষে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী।এই প্রচার কর্মসূচিতে চিন্ময় দেব বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেত্রী বিনা কীর্তনীয়া, কাজলি পোদ্দার, মৃত্যুঞ্জয় গোপাল সরদার সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গাজোল বাসীদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে গাজোল আসনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন চিন্ময় দেব বর্মন। এবারও তিনি আত্মবিশ্বাসী। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে গাজোল বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে পুনরায় জয় ছিনিয়ে আনবে বিজেপি।2
- বিজেপির জেলাপরিষদ সদস্য তারাশংকর রায় এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মণিরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার জোরকদমে ভোট প্রচার চালালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন মালদা বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার শুরু করেন তিনি। প্রচারের সূচনায় শ্রীরামপুরের বাণপুরে ঝাপড়ি কালীমাতার মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন।1