Shuru
Apke Nagar Ki App…
কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে পালিত হল ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১ তম জন্মতিথি উৎসব প্রতিবছর ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে পালিত হয় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এ বছর তার ১৯১ তম জন্মতিথি পালিত হলো কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে।
Jayanta Biswas
কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে পালিত হল ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১ তম জন্মতিথি উৎসব প্রতিবছর ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে পালিত হয় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এ বছর তার ১৯১ তম জন্মতিথি পালিত হলো কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে।
More news from Nadia and nearby areas
- নদিয়া, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের একটি রামকৃষ্ণ মিশনে পালিত হল শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। ছিল বিশেষ পুজার্চনা, সংগীতানুষ্ঠান, প্রসাদ বিতরণের ব্যবস্থা ইত্যাদি। সঙ্গে রইল মিশনের এই বিশেষ দিনে, শ্রীরামকৃষ্ণ বন্দনার ভিডিও। লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- প্রতিবছর ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে পালিত হয় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এ বছর তার ১৯১ তম জন্মতিথি পালিত হলো কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে।1
- *নবদ্বীপে কোটি টাকার জমি হাতাতে জাল নথি! দু-লক্ষ টাকায় তৈরী জাল নথি স্বীকার অভিযুক্তের-* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- নবদ্বীপে ভূমি দপ্তরে জাল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন অসীম নাথ নামে এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার নবদ্বীপ ব্লক অফিস সংলগ্ন বিএলআরও দপ্তরে মিউটেশন হিয়ারিং চলছিল। সেই সময় অসীম নাথ নামে এক মাঝবয়সী ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট জমা দেন। নথি যাচাই করতে গিয়ে দপ্তরের আধিকারিকদের সন্দেহ হয়। খতিয়ে দেখে জানা যায়, জমা দেওয়া ডেথ সার্টিফিকেট ও ওয়ারিশন সার্টিফিকেট—দুটিই জাল। বিএলআরও অফিসারের অভিযোগ, যে সম্পত্তির জন্য মিউটেশন আবেদন করা হয়েছিল তার নমিনি ছিল নবদ্বীপ মিউনিসিপালিটি। অথচ অভিযুক্ত কৃষ্ণনগর মিউনিসিপালিটির নাম করে জাল ডেথ সার্টিফিকেট এবং মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করেন। সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দপ্তরে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযুক্ত অসীম নাথ দাবি করেছেন, তিনি দু’লক্ষ টাকার বিনিময়ে নবদ্বীপের কুটির পাড়া এলাকার গোপাল দেবনাথ নামে এক ব্যক্তির মাধ্যমে নথিগুলি তৈরি করিয়েছেন। তবে তিনি দাবি করেন, বিএলআরও দপ্তরের কোনও কর্মী এই চক্রের সঙ্গে যুক্ত নন। বুধবারই গ্রেপ্তার করা হয় অসীম নাথকে। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই ঘটনায় ভূমি দপ্তরের নিরাপত্তা ও নথি যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।1
- সাত সকালে ঘরের ভেতর থেকে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের দাবি দীর্ঘদিন ধরে দেনাই জর্জরিত ছিল ওই ব্যক্তি, তার কারণে কি আত্মহত্যা যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তে রিপোর্ট হাতে না আসছে স্পষ্ট নয় পুলিশের কাছে।1
- ব্রেকিং নিউজ: বাইকে করে দুই দু*ষ্কৃতী মহিলার কাছ থেকে ব্যাগ ছি*নতাই করে চম্পট! ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে কিনারা করল চাকদা পুলিশ। #NewsUpdate #viralnews #BreakingNews Nadia time news live1
- নামী হাসপাতাল কেড়ে নিয়েছে ২ চোখের দৃষ্টিশক্তি, রানাঘাটের অন্ধ গৃহবধূ সাহায্য চাইছেন সকলের কাছে1
- SIR -এর নামে মানুষকে হয়রানি! পথে নেমে প্রতিবাদ তৃণমূলের1
- সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য, থানায় অভিযোগ দায়ের বিজেপির, অবিলম্বে দোষীকে গ্রেফতার করতে হবে, এই নিয়ে শান্তিপুর থানায় এসে বিজেপির কি অভিযোগ শুনুন।1