Shuru
Apke Nagar Ki App…
Gouranga Majumder
More news from ত্রিপুরা and nearby areas
- Script -আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে উত্তর ত্রিপুরায়। এরই মধ্যে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আজ রবিবার দুপুর প্রায় ২টা নাগাদ যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সুবিশাল রেলি। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে রেলিটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। রেলিতে উপস্থিত ছিলেন সুশান্ত দেব যুব মোর্চার রাজ্য সভাপতি এবং বিশালগরের বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুধাংশু দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। রেলিটি ধর্মনগরের বিবিবিআই ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। পুরো রুট জুড়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে ধর্মনগর শহর। দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুশান্ত দেব বলেন, এদিনের এই বিশাল সমাবেশ প্রমাণ করে দিয়েছে যে বিজেপির পক্ষে জনসমর্থন বিপুল। তিনি দাবি করেন, আসন্ন উপনির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবে জনতা। পাশাপাশি তিনি আরও বলেন, ধর্মনগরের যুবক-যুবতীরা বিজেপির সঙ্গে রয়েছে এবং বিজেপি এমন একটি রাজনৈতিক দল, যা যুবসমাজকে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করে। সব মিলিয়ে, ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, আজকের এই রেলি তারই স্পষ্ট ইঙ্গিত দিল।1
- আজ দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ যুব মোর্চার উদ্যোগে আসন্ন ৫৬ নং ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য বাইক র্যালিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগরের বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিটি বিবিবিআই ময়দান থেকে সূচনা হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় বিবিবিআই ময়দানে এসে সমাপ্ত হয়। পুরো র্যালি জুড়ে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের উপস্থিতি র্যালিটিকে আরও প্রাণবন্ত করে তোলে, যা আসন্ন উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক আবহকে আরও তীব্র করে তুলেছে।1
- মুরুটিয়ার রাণীনগর বিএসএফ ক্যাম্পে শনিবার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক জওয়ান। কর্তব্যরত অবস্থায়ই এই ঘটনা ঘটায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে (৩৪), বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন এবং সেদিন ক্যাম্পে সেন্ট্রি ডিউটিতে নিযুক্ত ছিলেন। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ সহকর্মী ও স্থানীয়রা।1
- বাবা মা ব্যাঙ্গালোরে থাকে, এমন বালক কে রক্ত দিলেন বিদ্যুৎ কুমার রায়1
- গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ডাঃ সজল বিশ্বাসের সমর্থনে এক বিশাল রেলি প্রার্থীকে সঙ্গে করে সারা গোবরডাঙ্গা পরিক্রমা করে।বাম প্রার্থীর পরিচিতিকে কেন্দ্র করে বাম কর্মী ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।1
- সাতসকালে আগুনে পুড়ে সর্বস্ব শেষ, ৭টি ছাগলের মৃত্যু — ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। রবিবার সকালে হরিহরপাড়া থানার গজনিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একটি রান্নাঘর ও ছাগলের ঘর। ঘটনায় মৃত্যু হয় ৭টি ছাগলের এবং পুড়ে যায় একটি মোটরবাইক। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মুসাহার। ঘটনায় পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হরিহরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।1
- প্যাসেঞ্জার সেজে গাড়িতে উঠে ছিনতাই করল চালকের গলা থেকে সোনার হার!1
- উপনির্বাচন ও এডিসি নির্বাচনকে সামনে রেখে রবিবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর এর উপস্থিতে পুলিশের শীর্ষ আধিকারিকদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি এবং বাহিনীর মোতায়েন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, উনোকুটি জেলা পুলিশ সুপার সুদম্বীকা আর, ধর্মনগর থানার পুলিশ আধিকারিক মিনা দেববর্মা সহ উত্তর ও উনোকুটি জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা নির্বাচনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের উপর জোর দেন।1
- জলঙ্গীর বিধানসভার রাজাপুর অঞ্চলের সীমান্তবর্তী চরে এবার যেন ভোটের হাওয়া বইতে শুরু করেছে! বিজেপি প্রার্থী নবকুমার সরকার রবিবার দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে চষে বেড়ালেন একের পর এক গ্রাম—চর নবীপুর, রাজানগর, পশ্চিম কলোনি, বারোবিঘা, মুন্সিপাড়া, ভাটুপাড়া থেকে চর রাজাপুর—সবখানেই ছিল জনসংযোগের জোরদার কর্মসূচি। 🚶♂️ সাতটি বুথ জুড়ে পায়ে হেঁটে প্রচার, আর সঙ্গে উৎসাহী কর্মী-সমর্থকদের ঢল—রাজাপুরে যেন তৈরি হয়েছে নির্বাচনী উন্মাদনা! 🌾 সীমান্তবর্তী চরের মানুষ সরাসরি তুলে ধরলেন তাঁদের দুঃখ-দুর্দশা—ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের সংকট, কৃষকদের সমস্যা আর সীমান্তের চাষীদের বেঁচে থাকার লড়াই। স্থানীয়দের অভিযোগ, এতদিনেও মেলেনি কাঙ্ক্ষিত উন্নয়ন। 🗣️ সব অভিযোগ মন দিয়ে শুনে বিজেপি প্রার্থী নবকুমার সরকার প্রতিশ্রুতি দিলেন—জয়ী হলে চরের মানুষের উন্নয়নই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। 💪 অন্যদিকে, কর্মী-সমর্থকদের আত্মবিশ্বাস তুঙ্গে! তাঁদের দাবি, এবারের নির্বাচনে জলঙ্গীতে জোর টক্কর দেবে বিজেপি, আর নবকুমার সরকারের জয় শুধু সময়ের অপেক্ষা। ⚡ এখন দেখার—সীমান্তের এই চরের হাওয়া শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়!1