মহকুমা শাসকের দপ্তরে তুফানগঞ্জ ও নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা করলো তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার নির্ধারিত সূচি অনুযায়ী ৯ নম্বর তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিব শঙ্কর পাল এবং ৮ নম্বর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শৈলেন্দ্র নাথ বর্মা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এদিন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন দুই প্রার্থী। প্রার্থীদের সমর্থনে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়, ফলে গোটা এলাকা জুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়। মনোনয়ন জমা দেওয়ার পর দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী সুর শোনান। তাঁরা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং দলীয় নেতৃত্বের উপর আস্থা রেখেই সাধারণ মানুষ তাঁদের সমর্থন জানাবেন। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা ও মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তুফানগঞ্জ ও নাটাবাড়ি—উভয় কেন্দ্রেই এবার জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।

- 📍মনোনয়নপত্র জমা দিয়ে কি বললেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক1
- দিনহাটাতে একসাথে তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উভয় দলের কর্মী সমর্থকদের। পুলিশের উপর চড়াও হলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের স্লোগান দেওয়া দেখে এগিয়ে আসতে ধরলে পুলিশ পুলিশ তাদের যখন আটকাতে যায় তখনই তারা পুলিশের উপর চড়াও হয়।1
- তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা করলেন সিপিএম প্রার্থীরা। ৯ নং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ধনঞ্জয় রাভা এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী আকিক হাসান এদিন তাঁদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক নিরাপত্তার মধ্যেই মনোনয়ন জমার প্রক্রিয়া সম্পন্ন হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রার্থীরা দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন।1
- দিনদুপুরে টোটো করে ছাগল চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চাঞ্চল্যকর ঘটনা বুধবার বিকেলে দিনহাটা কৃষি ফার্ম সংলগ্ন বড় বোয়ালমারী এলাকায় ঘটে চাঞ্চল্যকর ছাগল চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই একটি ছাগল নিখোঁজ হয়ে যায়। এরপর এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু ছাগলটির কোনও হদিস মেলেনি। পরবর্তীতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে পুরো ঘটনার চিত্র। ফুটেজে দেখা যায়, এক টোটো চালক প্রথমে টোটো করে ওই এলাকায় আসে এবং কিছুক্ষণ ধরে ছাগলটির উপর নজর রাখে। পরে সুযোগ বুঝে ছাগলটিকে খাবার দিয়ে নিজের নিয়ন্ত্রণে আনে। এরপর আশেপাশে ফাঁকা বুঝেই টোটোতে তুলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই কায়দায় এলাকায় একাধিক ছাগল চুরির ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। ছাগল চুরির এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজই এখন ভাইরাল হয়েছে এলাকায়।1
- Post by News Reporter সাংবাদিক1
- মিলছে না গ্যাস। দেওচড়াই গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইন1
- কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে আলিপুরদুয়ারে মনোনয়ন জমা করলেন ৫ বিজেপি প্রার্থী। এদিন ৩০ হাজার কর্মী সমর্থক নিয়ে একটি মিছিল আয়োজন হয়। মিছিলে আলিপুরদুয়ার জেলার পাঁচ বিধানসভার বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দেয়ার শোভাযাত্রায় হাঁটেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে সুকান্ত মজুমদার জানান, এবারের নির্বাচনে মানুষ তৃণমূল সরকারকে বিদায় দেবে। বিজেপি ১৬৫ বেশি আসনে জয়লাভ করে রাজ্যে সরকার গঠন করবে।1
- 📍মনোনয়নপত্র জমা দিয়ে কি বললেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ1